হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে – ড. রেজাউল করিম
মিজানুর রহমান মল্লিক , চন্দ্রগঞ্জ,লক্ষীপুর: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, হাসিনা ভারতে বসে বাংলাদেশ কে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত, তিনি হুশিয়ার করে বলেন হাসিনা বিদেশে বসে যতোই হুমকি ধামকি দেক না কেন, ছাত্র জনতার অভ্যুথানের মধ্য দিয়ে ফ্যাসীবাদের কবর রচিত হয়েছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে না। কারণ তারা নির্বাচনে বিশ্বাস করে না। বিগত দিনে তারা বিনাভোটে নির্বাচিত হয়েছে। তাই নির্বাচনের সাথে আওয়ামী লীগ বেমানান। হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির আলোচনায় তিনি একথা বলেন। ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে, সেক্রেটারি হাফিজুর রহমান সজিবের পরিচালনায়, উক্ত সম্মেলনে:
