আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজ হওয়ার চারদিন পর মোঃ মোর্শেদ আলম (৬৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০জানুয়ারী) দুপুরে রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের নিজ বাড়ির পার্শ্ববর্তী রামগঞ্জ-পানিয়ালা খালের শ্যামার দোকান নামক স্থান থেকে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। নিহ মোর্শেদ স্থানীয় কলচমা মান্দারী বাড়ির মৃত জবুল হক মিয়ার বড় ছেলে। উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার (১৬জানুয়ারী) থেকে মোর্শেদ আলম নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় লোকজন খালে উপড়ে থাকা ভাসমান লাশ দেখতে পায়। পরে সংবাদ পেয়ে দুপুরে রামগঞ্জ থানা পুলিশ ওই লাশ উদ্ধারের পর মোর্শেদের পরিচয় মেলে।
বাড়ির লোকজন জানান, নিখোঁজ হওয়ার পর সম্ভাব্যস্থানে খোঁজ করেও মোর্শেদের সন্ধান মেলেনি। মোর্শেদের ছোট ভাই মোঃ জহির পাটোয়ারী জানান, তার ভাই নিখোঁজের ঘটনায় রোববার রাতে রামগঞ্জ থানায় তিনি অভিযোগ দায়ের করেন।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।
