সারাদেশ

রাজশাহীর দুর্গাপুরে মাদকসহ ৫ জন গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে মাদকসহ ৫ জন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দুর্গাপুর হয়ে বাগমারায় পাচার করা হবে এমন সংবাদের খবর পেয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আনুমানিক ৬ লক্ষ টাকা মুল্যের ৬০ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাবুল ইসলামের ছেলে সাগর আহম্মেদ (২৬) ও একই এলাকার আয়েন উদ্দিনের ছেলে রবিউল আওয়াল (৩৯)। এছাড়া, রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরান তাহেরপুর:
আরও পড়ুন
এসএসসি পরীক্ষা শুরু কাল, থাকছে পূর্ণ নম্বর-সময়

এসএসসি পরীক্ষা শুরু কাল, থাকছে পূর্ণ নম্বর-সময়

সারাদেশে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৩০ এপ্রিল)। ২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয় জানায়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ:
আরও পড়ুন
ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১০৬ কক্ষে এ পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, চারুকলা অনুষদের আট বিভাগে কোটাসহ ১৩০টি আসন রয়েছে। এতে আবেদন করেছে ৭ হাজার ৯৭ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৫৪ জন। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২০ মে।
আরও পড়ুন
ছাত্রলীগ শক্তিশালী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে: আনোয়ার খান এমপি

ছাত্রলীগ শক্তিশালী হলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে: আনোয়ার খান এমপি

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান ছাত্রলীগ নেতাকর্মীদের শিক্ষা অর্জনে বেশি সময় ব্যয় করার আহবান জানিয়ে বলেন, ছাত্রলীগের মূলনীতিতেই আছে শিক্ষা, শান্তি, প্রগতি। তাই ছাত্রলীগকে শিক্ষার আলো জ্বালিয়ে শান্তির পথে এগিয়ে যেতে হবে প্রগতির মধ্য দিয়ে। প্রত্যেক ছাত্রলীগ কর্মীদের নিজ নিজ এলাকায়, গ্রামে, মহল্লায় কোন অক্ষরজ্ঞানহীন লোক আছে কিনা তার খোঁজ নিতে হবে এবং নিরক্ষরকে অক্ষর জ্ঞান দিতে হবে। এজন্য সবাইকেই একযোগে কাজ করতে হবে যেন বাংলাদেশ দ্রুত নিরক্ষরতামুক্ত হয়।' তিনি বলেন, আজ ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রতিটি ইউনিটকে একত্রিত করতে পেরেছে ছাত্রলীগ। ঠিক এভাবেই আগামী নির্বাচনে দলবদ্ধ ও সুসংগঠিত হয়ে কাজ করতে:
আরও পড়ুন
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ৯৬০ ইয়াবা, ১৩ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৪৩৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে স্টাফ কোয়ার্টারে নারী হত্যার রহস্য উদঘাটন

লক্ষ্মীপুরে স্টাফ কোয়ার্টারে নারী হত্যার রহস্য উদঘাটন

লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে মমতাজ বেগমকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকা ও মা মমতাজ বেগমকে হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে সে। আজ (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানান। বিস্তারিত আসছে…
আরও পড়ুন
রামগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম

রামগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে রক্তাক্ত জখম

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মমিন উল্যা নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে চাপাতি, রামদা ও ছেনী দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে একই বাড়ির লোকজন। ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্ন স্হানে মারাত্মক আহত বৃদ্ধ মমিন উল্যাহকে আশেপাশের লোকেরা উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকগন রক্তাক্ত ভিকটিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি গত ২৩ এপ্রিল রোববার রাত আটটার দিকে উপজেলার দরবেশ ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের রহিমউদ্দিন ব্যাপারী বাড়ীর দরজায় ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মমিন উল্যার পুত্র সালাউদ্দিন আহম্মেদ বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা দায়ের করে। এতে আসামী করা হয় একই বাড়ীর মৃত আবদুল জব্বারের:
আরও পড়ুন
কমলনগরে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

কমলনগরে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন কমলনগর উপজেলা আওয়ামী যুবলীগ। ২৭ এপ্রিল (বৃহস্পতিবার)বিকালে উপজেলার হাজিরহাট বাজারে উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ এম এইচ আহসান উল্লাহ হিরন, যুবলীগ নেতা কফিল উদ্দিন বিপ্লব, ইমান আলী মেম্বার,মোসলেহ উদ্দিন আজাদ,রিয়াজ উদ্দিন কামাল মেম্বারসহ কমলনগর উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ডের সকল সভাপতি, সাধারণ সম্পাদক কর্মী বৃন্দ। এ সময় বক্তারা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা, গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে নোমান-রাকিব হত্যা, গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে হত্যার ঘটনায় মো. সবুজ (৩১) ও আজিজুল ইসলাম বাবুল (৩২) নামের এজহার নামিয় দুই আসামীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাফুজ্জামান আশরাফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দি গ্রামের মৃত আবদুল মন্নানের ছেলে মো. সবুজ (৩১) ও মো. তাজল ইসলামের ছেলে আজিজুল ইসলাম বাবলু (৩২)। তারা দুজন নোমান ও রাকিব হত্যা মামলার এজারভূক্ত আসামী। অপরজন মো. ইসমাইল হোসেন সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের মো.:
আরও পড়ুন
ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত­ এলাকা পরিদর্শনে এমপি ডা. মনসুর রহমান

ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত­ এলাকা পরিদর্শনে এমপি ডা. মনসুর রহমান

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মোঃ মনসুর রহমান। বৃহস্পতিবার সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান দলীয় নেতাকর্মী ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মো. আনাস পিএএ, জিউপাড়া ইউপি চেয়ারম্যান শাহানারা বেগম সহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। বুধবার বিকেলে দুর্গাপুর-পুঠিয়া উপজেলার কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও শিলাবৃষ্টিতে বেশ কয়েকটি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায় এবং আম বাগান সহ বিভিন্ন ধরনের কাঁচা ফসল ক্ষতিগ্রস্ত হয়। ফলে অসহায় হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত কৃষকরা। বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার কয়েকটি ক্ষতিগ্রস্ত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.