রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির, সম্পাদক মোঃ ফারুক
প্রদীপ কুমার রায় বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর সাংবাদিক ইউনিয়নের বার্ষিক (২০২৩-২০২৪) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জহির হোসেন সভাপতি এবং ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শনিবার (২৬ আগস্ট) বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে ১১ভোট পেয়ে জহির হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুর রহমান মুরাদ পান ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে ফারুক হোসেন বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর উদ্দিন জাবেদ পেয়েছেন ০৭ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসেবে ১৪ ভোট পেয়ে বিজয়ী মাহবুব হোসেন রনি। তার প্রতিদ্বন্দ্বী খোরশেদ আলম:
