রামগঞ্জে চোখে মরিচের গুড়ো ও ছুরির আঘাত করে অটো রিক্সা ছিনতাই
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে রিপন হোসেন নামের এক রিক্সা চালকের চোখে মুখে মরিচের গুড়ো ছিটিয়ে এবং ছুরি আঘাত করে অটোরিক্সা ছিনতাই ও সাথে থাকা মোবাইল, নগদ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর স্থনীয়রা রিপনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালের চিকিৎসক ডাক্তার আমির ফয়সাল প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। ঘটনাটি বৃহস্পতিবার, (১৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫ টার পৌরসভার দক্ষিণ আঙ্গারপাড়া চেরাগ আলী রোডে এঘটনা ঘটে। অটোচালক রিপন পৌর কাজেরখীল ওয়ার্ডের মনির উদ্দিন ব্যাপারী বাড়ির আব্দুল কাদেরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা যাত্রী সেজে রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অটোরিক্সা ভাড়া নিয়ে দক্ষিন:
