রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং জনস্বার্থ রক্ষায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাছান কাউছার। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবামুখী উদ্যোগ, নিয়মিত তদারকি এবং মাঠপর্যায়ে সরাসরি উপস্থিতির মাধ্যমে ইতোমধ্যে তিনি উপজেলার সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ জুন) রায়পুর উপজেলা সদর থেকে চাঁদপুর ও লক্ষ্মীপুরগামী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে কয়েকজন সিএনজি চালককে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের:
