মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি
আজ বুধবার (৩ জুন) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম,এ মোহাইমিন আল জিহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো,আজিজল হক,মনোহরদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো,আমিনুর রহমান সরকার দোলন,মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা মাহতাবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রশিক্ষণ, মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব। এ কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
