সারাদেশ

“রাজাকার” স্লোগানে স্তম্ভিত ইবি বঙ্গবন্ধু পরিষদ

“রাজাকার” স্লোগানে স্তম্ভিত ইবি বঙ্গবন্ধু পরিষদ

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল থেকে 'রাজাকার' স্লোগান দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার (১৬ জুলাই) পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের উচ্চ শিক্ষাঙ্গনের অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বাধীনতা বিরোধিতাকারী, বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারী রাজাকারদের প্রতিনিধিত্ব দাবি করে স্লোগান দেওয়ায় পরিষদ ব্যথিত, ক্ষুব্ধ ও অসহনীয় মর্মবেদনা প্রকাশ করেছে। এছাড়া আরও জানা যায়, তরুণ শিক্ষার্থীরা কোন কূচক্রী মহল দ্বারা প্রলুব্ধ না হয়ে লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে:
আরও পড়ুন
চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অপরজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। তিনি বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও ৯ জন আসছে । সবশেষ পাওয়া তথ্য মতে, ষোলশহর শিক্ষা বোর্ড এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। মুরাদপুর অংশে অবস্থান নিয়েছে কোটা আন্দোলনকারীরা। দুই নম্বর ও ষোলশহর এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের:
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ফের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ফের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর রাতেও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিক থেকে ধাওয়া করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা চাঁনখারপুল পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া দেন। অন্যদিকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের সামনে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরাও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন। সরেজমিন দেখা যায়, এসময় উভয়পক্ষেই উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহীদুল্লাহ্ হল থেকে ৩০ গজ দূরত্বে থাকা পুলিশ সদস্যরাও এসময় সামনের দিকে আসতে থাকেন। উভয়ের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। এর আগে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। এদিকে হলে হলে আন্দোলনকারী ও বাধা প্রদানকারী:
আরও পড়ুন
কোটা আন্দোলন : ঢাবি ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ

কোটা আন্দোলন : ঢাবি ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ

কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। এদিন বিকেল ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সেই ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এরপর দুইপক্ষ ইট-পাটকেল, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে:
আরও পড়ুন
নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি কৃষিই সমৃদ্ধি "ফলে পুষ্টি,অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে সময় উপযোগী ফলদ বৃক্ষসহ অন্যান্য ফলদ বৃক্ষরোপণ অপরিহার্য। অনুষ্ঠানের সভাপতি কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার:
আরও পড়ুন
কোটা আন্দোলনকারীদের ব্যঙ্গাত্মক ধ্বনির প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

কোটা আন্দোলনকারীদের ব্যঙ্গাত্মক ধ্বনির প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

ইবি প্রতিনিধি : কোটা আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাঙ্গাত্মক ধ্বনির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে এগারোটায় দলীয় টেন্ট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার হয়ে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, "যারা রাজাকারের নাম উল্লেখ করে দৃষ্টতা দেখিয়েছে আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখান করছি। রাজাকরের সাথে আমাদের কোনো আপোষ নেই, বন্ধুত্ব নেই। রাজাকার হয়ে:
আরও পড়ুন
রায়পুরে অটোরিকশা চুরি করে পালানোর সময় যুবক আটক

রায়পুরে অটোরিকশা চুরি করে পালানোর সময় যুবক আটক

প্রদীপ কুমার রায়: রায়পুরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় এক পাপ্পু (২০) নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় এলাকাবাসী। পরে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করে আটক রাখলে পুলিশ এসে থানায় নিয়ে যায়। সে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার ১০নং ইউনিয়নের দেবীপুর গ্রামের বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে। রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরি হওয়া অটো রিকশার মালিক মো: শাহজাহান বাদি হয়ে এ ব্যাপারে রায়পুর থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন
কমলনগরে সার-বীজ বিতরণে অনিয়মের অভিযোগ

কমলনগরে সার-বীজ বিতরণে অনিয়মের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে আমন উৎপাদনে প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার সার ও ধানের বীজ বিতরণ করা হয়। ৭নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন ৫৫ নামের তালিকা পেয়েছেন। সেই তালিকায় ১নং ওয়ার্ডের মুজিবুল হকের ছেলে মোহাম্মদ উল্যাহ নাম থাকলেও সার বীজ পাননি তিনি, পরে অফিসে গিয়ে তালিকা চেক করে দেখা যায় কোন এক ব্যক্তি স্বাক্ষর দিয়ে তার সার বীজ নিয়ে গেছে। একই এলাকার হেলাল উদ্দিনের তালিকায় নাম থাকলেও সার বীজ না পেয়ে ১৪ জুলাই সকালে অফিসে গেলে উপসহকারি কৃষি অফিসার আসিফ রেজা জানান, আপনাদের বরাদ্দকৃত প্রণোদনা শেষ হয়ে গেছে। আবার আসলে পাবেন। পরে সংবাদকর্মীর উপস্থিতিতে উপহাকারি কৃষি অফিসার:
আরও পড়ুন
সুধারামে নৈশপ্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি

সুধারামে নৈশপ্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি

বদিউজ্জামান ( বি. চৌধুরী) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলায় নৈশপ্রহরীকে উলঙ্গ করে বেঁধে ১১ দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল একটি কাপড়ের দোকান থেকে নগদ ২ লাখ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এর আগে, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে এই ঘটনা ঘটে। ডাকাতি হওয়া দোকানের মধ্যে রয়েছে- কাপড় দোকান, ওষুধ দোকান, মেশিনারী দোকানসহ অন্তত ১১টি দোকান। ভুক্তভোগী ব্যবসায়ীদের বরাত দিয়ে স্থানীয় চেয়ারম্যান আরও বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে দু’টি মোটরসাইকেল ও সিএনজিচালিত:
আরও পড়ুন
নবীনগরে রাস্তায় বড়-বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

নবীনগরে রাস্তায় বড়-বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা নারুই ইমামবাড়ী থেকে কোনাউর গ্রামের বাজার পর্যন্ত কলেজ রোড নামক রাস্তাটি এখন জনসাধারণের জন্য রাস্তা নয়, যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারী ও সাধারণ যানবাহন। এ রাস্তা দিয়ে যান চলাচল করা তো দূরের কথা। পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে তিন ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ। দীর্ঘদিন যাবত এ রাস্তাটি সংস্কার না হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এব্যাপারে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির কাজ না হওয়ায় বর্তমানে স্থানে-স্থানে ভেঙ্গে এত বেশি পরিমাণ গর্ত সৃষ্টি হয়েছে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.