সারাদেশ

গণভবনে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

গণভবনে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরই মধ্যে গণভবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করে সাধারণ মানুষ। এ সময় এক শ্রেণির মানুষ গণভবন থেকে টেবিলফ্যান, চেয়ার, সোফাসেট, কম্বল, পানির ফিল্টার, মাইক্রোওভেন, মুরগি ও কবুতর ফ্রিজের মাছসহ বিভিন্ন পণ্য লুটপাট করতে দেখা গেছে। এ ছাড়া যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। এর বাইরে আন্দোলনকারীদের গণভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর করতেও দেখা গেছে। এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা:
আরও পড়ুন
 লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-শিক্ষার্থী  সংঘর্ষ, আহত-২০

 লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-শিক্ষার্থী  সংঘর্ষ, আহত-২০

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছে। পুলিশ ও মুসল্লিদের দাবি, জুমআর নামাজের পরপরই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর উস্কানিমূলক আচরণে ঘটনাটি ঘটেছে। শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করার পাঁয়তারা করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর ২ টার দিকে তমিজ মার্কেট এলাকা উপজেলা চেয়ারম্যান টিপুর বাসার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যান টিপু চক বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে তিনি নেতাকর্মীদের নিয়ে নামাজ পড়তে আসেন। নামাজ শেষেই তিনি নেতাকর্মীদের নিয়ে বের হয়ে মুসল্লিদের সঙ্গে মারমুখী আচরণ করে দ্রুত দ্রুত বাসায় যাওয়ার জন্য:
আরও পড়ুন
ভারি বর্ষণে প্লাবিত লক্ষ্মীপুর সরকারি কলেজ ও তৎসংলগ্ন এলাকা

ভারি বর্ষণে প্লাবিত লক্ষ্মীপুর সরকারি কলেজ ও তৎসংলগ্ন এলাকা

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ভারি বৃষ্টি হওয়াতে জলাবদ্ধতায় লক্ষ্মীপুর সরকারি কলেজ। ডুবে গেছে কলেজের মাঠ এবং সকল সড়ক। সে সাথে পানি ঢুকেছে কলেজের ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসেও। আজ শুক্রবার (১আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজ এর সকল সড়কে হাঁটু সমান পানি। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের কারণে বন্ধ সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সেজন্য আপাতত দুর্ভোগ পোহাতে হচ্ছে না শিক্ষার্থীদের। টানা দুই-তিন দিন রোদ হলে পানি শুকিয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা। কলেজের প্রধান সড়কটি পিটিআই মোড় হয়ে লামচরী এবং শহরের গোডাউন রোড পর্যন্ত গেছে। দিনে অনেক মানুষের যাতায়াত ঘটে এ সড়ক দিয়ে। তাই জলাবদ্ধতার কারণে বিপাকে পড়ছেন পথচারীরাও। দুলাল নামক এক:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অটোরিক্সায় চাপা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

লক্ষ্মীপুরে অটোরিক্সায় চাপা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে অটোরিক্সার নিচে চাপা পড়ে সাকিব (১০) ২য় শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৩১ জুলাই ১২ টার দিকে পৌরসভার ১৪ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় এই ঘটনা ঘটে।ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত সাকিব পৌর শহরের ১৪ নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের সুমনের পুত্র ও বাঞ্চানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র। পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায় সাকিব তার খালুর ঢেউটিন বোঝাই করা অটোরিক্সায় উচু রাস্তায় উঠতে আটকে যায় পেছন থেকে সাকিব সহ আরো কয়েকজন অটো রিক্সাটিকে ধাক্কা দিলে  রিক্সাটি উল্টে তার উপর পড়ে, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে কতর্বরত চিকিৎসত:
আরও পড়ুন
রায়পুরে বর্ণাঢ্য় আয়োজনে মৎস্য সপ্তাহ উদ্বোধন

রায়পুরে বর্ণাঢ্য় আয়োজনে মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ। ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লোগান সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খাঁন এর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা:
আরও পড়ুন
লক্ষ্মীপুর আদালত চত্বরে বিক্ষোভের চেষ্টা, দুই-পক্ষের হাতাহাতি

লক্ষ্মীপুর আদালত চত্বরে বিক্ষোভের চেষ্টা, দুই-পক্ষের হাতাহাতি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আদালত চত্বরে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী বিক্ষোভের চেষ্টা করলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। পরে ছাত্রের পক্ষে কিছু আইনজীবি বিক্ষোভের চেষ্টা করলে আওয়ামীলীগের আইনজীবিরা বাধা দেয়। এতে দু-পক্ষের মধ্যে উত্তোজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি সৃষ্টি হয়। পরে পুলিশ দু-পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া শহরের বাগবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করে। সেখানেও পুলিশের সাথে তাদের বাকবিতান্ডার শুর হয়। সেখানেও আওয়ামীলীগের লোকজন ধমক দিলে কিছু সময় দু-পক্ষের মধ্যে উত্তোজনা তৈরি হয় । পরে সেখানে  থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। । এদিকে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণসহ শহরের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ছেলেকে গ্রেফতার, স্ট্রোক করে বাবার মৃত্যু

লক্ষ্মীপুরে ছেলেকে গ্রেফতার, স্ট্রোক করে বাবার মৃত্যু

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কলেজ পড়ুয়া ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার সময় আতংকিত হয়ে হার্ট অ্যাটাক করে বাবা সামছুল আলম মামুন (৫২) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভার কালু হাজী সড়কে নিহত সামছুল আলম মামুনের বাসায় এ ঘটনা ঘটে। পরে ছেলেকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হয়। গ্রেফতারকৃত সাইফ মোহাম্মদ আলী লক্ষ্মীপুর সরকারী কলেজের আনর্স প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় এলাকাবাসী জানায়, সাইফ মোহাম্মদ আলী লক্ষ্মীপুর সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে থানায় কোন মামলা ছিলনা। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ কালুহাজী সড়কে অবস্থিত সামছুল আলম মামুনের নিজ বাসায় তার ছেলে সাইফ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ,পুলিশের বাধা

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ,পুলিশের বাধা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: সারাদেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী ও জড়িতদের বিচারের আওতায় আনা,বৈষম্যবিরোধী আন্দোলনের নয় দফা মেনে নিয়ে অবিলম্বে দেশের সব ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে লক্ষ্মীপুরে ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মাদাম ব্রীজ এলাকায় সামনে ঝড়ো হয় শিক্ষার্থীরা। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এতে করে দু-পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এইসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যেরা তাদের ধাওয়া দিলে ছাত্ররা আজকের মত কর্মসূচি স্থগিত করে। লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, শিক্ষার্থীদের:
আরও পড়ুন
কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। ২৭ জুলাই সকাল ১১টায় কমলনগরে থানা এরিয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কমলনগর প্রেসক্লাব এর সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফয়েজ মাহমুদ। ওসি সাইফ উদ্দিন আনোয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সাথে মিলেমিশে কাজ করার অভিমত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর থানা ওসি তদন্ত আব্দুল জলিল, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এআই তারেক, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, কোষাধ্যক্ষ শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ। অফিসার ইনচার্জ (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার বলেন, কমলনগরে জুয়া, মাদক, কিশোর গ্যাং নির্মূলে সর্বোচ্চ অভিযান পরিচালনা করা হবে। তিনি সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতা:
আরও পড়ুন
নরসিংদীতে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত

নরসিংদীতে সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নিহত

নরসিংদীতে কোটা আন্দোলনে সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ৪টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ওই স্কুলছাত্র নিহত হয়। নিহত শিক্ষার্থীর নাম তাহমিদ। সে নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের (এনকেএম) শিক্ষার্থী। এ সময় পুলিশের টিয়ারশেল ও ছররা গুলিতে শতাধিক ছাত্রজনতা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, টিআরসেল এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিতে তাহমিদের বুক ঝাঁজরা হয়ে যায়। তখন সহপাঠীরা তাকে দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু নিশ্চিত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.