চট্টগ্রামের নিখোঁজ বালক শাহরিয়াকে নরসিংদী থেকে উদ্ধার
মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি চট্রগ্রাম থেকে নিখোঁজ হওয়া বালক মোহাম্মদ আবিদুর নূর মাহমুদ শাহরিয়া (১৪) কে নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। ব-১১ নরসিংদী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ বালক মোহাম্মদ আবিদ নুর মাহমুদ শাহারিয়া (১৪) কে উদ্ধার করে। শাহরিয়া চট্টগ্রামের মীরসরাইল এলাকার তিনঘরিয়াটোলা মহল্লার মোহাম্মদ নুরের নবী চৌধুরীর ছেলে। শনিবার (৩০ জুলাই) র্যাব-১১, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শাহরিয়া গত ২৮ জুলাই সকালে চট্টগ্রাম জেলার হালিশহর এলাকা হতে নিখোঁজ হয়। এর পরিপ্রেক্ষিতে তার মা:
