তরুণ ও প্রবাসীদের উদ্যেগে ঈদ উপহার বিতরণ

তরুণ ও প্রবাসীদের উদ্যেগে ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরের কমলনগর দক্ষিণ চর মার্টিন হাজী আলি উল্ল্যাহ মাঝি সমাজ বাঁশতলা শাপলা মার্কেট তরুণ ও প্রবাসীদের উদ্যেগে ১৬ টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উল্লেখ্য তারা এই ইভেন্ট চার বছর ধরে পরিচালনা করে আসছে এলাকার তরুণ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায়। যাদেরকে এই ঈদ উপহার দেওয়া হয়েছে তারা অনেক আনন্দিত হয়েছে। তরুণরা এই উপহার রাতের অন্ধকারে দিয়ে শেষ করে। যারা উপস্থিত ছিল তারা বলে আমরা ১৬ টি পরিবারের মাঝে ঈদ উপহারের বাজার–সদাই হাতে তুলে দিতে চতুর্থ বাবের মত সক্ষম হয়েছি। আমাদেরকে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশাকরি পরবর্তীতে আমাদের বিভিন্ন উদ্যোগে পাশে থাকবেন এই আশা কামনা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আগামীকাল ঈদ

লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আগামীকাল ঈদ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। সে ক্ষেত্রে শুক্রবার (২১ এপ্রিল) সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামেও কাল পালিত হবে ঈদ। সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, কাঞ্চনপুরের পূর্ব বিঘা, হোটাটিয়া, শৈরশৈই, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কলাকোপাসহ মোট ১০টি গ্রামে শুক্রবার পালিত হবে ঈদুল ফিতর। এদিকে, শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে আট দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান এবং ফিলিপাইন।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জানালার গ্রিল ভেঙে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

লক্ষ্মীপুরে জানালার গ্রিল ভেঙে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

লক্ষ্মীপুরে সাংবাদিক সাজ্জাদুর রহমানের বাসার জানালার গ্রিল ভেঙে ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা । এ সময় প্রায় সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার ও প্রায় ৩০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। সাজ্জাদ যুগান্তরের রামগতি উপজেলা প্রতিনিধি ও কমলনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি যুগান্তর ও এনটিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের ছোট ভাই। সাংবাদিক সাজ্জাদ জানান, বাসায় তালা দিয়ে রোববার (১৬ এপ্রিল) দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে যান। গত দুইদিন বাসায় কেউ ছিলেন না। মঙ্গলবার রাত ৮টার দিকে শ্বশুর:
আরও পড়ুন
বিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

বিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর ৩নং চর লরেঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরনের অনিয়মের অভিযোগ রয়েছে। জানা যায়, ৫ হাজার ১শত নামের জন্য ৫১ টন চাল বরাদ্দ দেয় সরকার। প্রতি জনকে ১০ কেজি করা চাল দেওয়ার কথা থাকলেও ৭থেকে ৮ কেজি চাল দেওয়ার অভিযোগ রয়েছে। চর লরেঞ্জ ইউনিয়নের ইউ পি সদস্য, আবুল কাশেম,জামাল মিজানুর রহমান,সিরাজ ফখরুল,জানান,চেয়ারম্য­ান তার সহযোগী, তার মেয়ের জামাই তার একান্ত লোক জনদের কে সরকারি চাল বিতরন করে, গরিব দের বিতরন না করে যার জন্য চাল সংকট দেখা দেয়। আজ ১৮ এপিল দুপুরবেলা ৫০/৬০ জন লোক ইউনিয়ন পরিষদের চালের টোকন হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান চাল বিতরন বন্ধ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর গরু মাংস ও মুরগি বাজারে অভিযান চালিয়ে ১টি মাংসের দোকানে ১০ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন দোকানিকে সর্তক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) তথ্য ও সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীন নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর গরু মাংস ও মুরগি বাজারে এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে মেজবান গোস্তের দোকানের মালিক মো. হেলাল উদ্দিনকে পঁচা ও বাসি মাংস রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুরগি বাজারে ওজনে কম দেওয়া কযেকজন সর্তক করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এইসময় উপস্থিত ছিলেন,জাতীয নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস:
আরও পড়ুন
রামগঞ্জে প্রবাসীকে পিটিয়ে হত্যার চেষ্টা

রামগঞ্জে প্রবাসীকে পিটিয়ে হত্যার চেষ্টা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রবাসী ইয়াছিন আরাফাতকে (৩০) কুপিয়ে হত্যার চেষ্ঠা করেছেন বলে অভিযোগ উঠেছে লামচর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা রুবেল পাটওয়ারী (৩৫) ও তার ভাই মামুন পাটওয়ারী (২৮) এবং তার পিতা মফিজ উল্যাহর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ এপ্রিল) রাতে লামচর বাজারের শরীফের দোকানের সামনে। ইয়াছিন আরাফাত জানান, রুবেল পাটওয়ারী, তার ভাই ও বাবা মিলে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে তার ব্যবহারিত হুন্ডা,নগদ ৬০ হাজার টাকা,মোবাইল ফোন,গলার স্বর্ণের চেইন ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। আমার চিৎকার শুনে পরে স্থানীয় জনতা আমাকে মুমুর্ষ অবস্থা উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা রুবেল:
আরও পড়ুন
কমলনগরে  ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কমলনগরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ভিজিএফ কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের সীলযুক্ত টোকেনেও মেলেনি হত দরিদ্রদের ভাগ্যের চাল। প্রায় দেড়শ মানুষ এভাবে প্রতারণার শিকার হয়েছে। ভুক্তভোগী আব্বাস উদ্দিন ,মোঃ ইসমাইল আ,রহিম, নুর নাহার, খতিজা বেগমসহ একাধিক ব্যক্তি জানান, আমরা ৮ নং চরকাদিরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল্লাহ খালেদ স্বাক্ষরিত ভিজিএফ চালের জন্য কার্ড সরবরাহ করা হয়। সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চালের জন্য দীর্ঘসময় অপেক্ষার পর বিতরণকারীরা জানান, তাদের চাল শেষ, আর কোনো চাল বিতরণ করা হবে না। ভুক্তভোগীরা তাদের কাছে জানতে চাইলে চালের পরিমাণ অনুযায়ী ভিজিএফ কার্ড চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত বিতরণ করা:
আরও পড়ুন
বায়তুল মোকাররম সংলগ্ন মার্কেটে আগুন

বায়তুল মোকাররম সংলগ্ন মার্কেটে আগুন

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সংলগ্ন স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে আগুন লেগেছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফয়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এর আগে, এদিন বেলা সাড়ে দশটার দিকে রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
কমলনগরে ১৭এপ্রিল মুজিব নগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগরে ১৭এপ্রিল মুজিব নগর দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল (সোমবার) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। এছাড়াও উপস্থিত ছিলেন, কমলনগর সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা, কমলনগর উপজেলা ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক সাগর, কমলনগর থানা ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা আব্দুল জলিল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়েজ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা। আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের:
আরও পড়ুন
উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সেখানে পাঠানো হয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.