লক্ষ্মীপুরে তীব্র তেল সংকট: শহর-গ্রামে তেল নেই

লক্ষ্মীপুরে তীব্র তেল সংকট: শহর-গ্রামে তেল নেই

জেলার বিভিন্ন এলাকায় তীব্র তেল সংকটের কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে। জেলার কমলনগর, রামগঞ্জ, রায়পুর, রামগতি এবং সদর উপজেলার প্রায় সব পেট্রোল পাম্পে  পেট্রোল, ডিজেল ও অকটেল পাওয়া যাচ্ছেনা। শহরের ফিরোজ পেট্রোল পাম্প, ধরিত্রী পেট্রোল পাম্প, উত্তর ও দক্ষিণ তেমুহনী পেট্রোল পাম্পসহ অনুমোদিত ডিলারদের কারও কাছে তেল নেই।  উত্তর তেমুহনীর মেসার্স মোজাম্মেল হক পেট্রোল পাম্পে সামান্য কিছু তেল বিক্রি হলেও তা কেবল ইফতারের পর সীমিত সময়ের জন্য হয়। দিনের বাকি সময়ে মোটরসাইকেল ছাড়া সাধারণ যানবাহন তেল পাওয়ার সুযোগ পান না। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সংকটের কারণে যানবাহন চলাচল বন্ধ বা  সীমিত হয়ে গেছে। ট্রাক ড্রাইভার মিলন হোসেন:
আরও পড়ুন
মেঘনার তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

মেঘনার তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরের কমলনগরে  মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কমলনগর উপজেলার পাটোয়ারীহাট ইউনিয়নের লুধিয়া ঘাট এলাকায় গিয়ে তিনি নির্মাণাধীন তীর রক্ষা বাঁধের কাজ ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে  কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর ভাঙন থেকে রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা রক্ষায় তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ চলছে।  পানিসম্পদ মন্ত্রী দিনব্যাপী এ দুই উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আশরাফ:
আরও পড়ুন
শীর্ষ সংবাদের উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার

শীর্ষ সংবাদের উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে অনলাইন সংবাদমাধ্যম শীর্ষ সংবাদ ডটকম। শনিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকার মালিবাগ, মৌচাক ও মারুফ মার্কেট এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একই দিন শীর্ষ সংবাদ ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম জয়  লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, চিনি, সেমাই ও দুধ বিতরণ করেন। পাশাপাশি প্রায় ৫০০ নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। এ সময় নজরুল ইসলাম জয় বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই শীর্ষ সংবাদ ডটকমের পক্ষ থেকে এই উদ্যোগ:
আরও পড়ুন
সেচ খাল শুকিয়ে যাওয়ায় রামগঞ্জে বোরো ধানের চারা সংকটে

সেচ খাল শুকিয়ে যাওয়ায় রামগঞ্জে বোরো ধানের চারা সংকটে

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ সেচ খাল শুকিয়ে যাওয়ায় পানি সংকটে বোরো ধানের চারা লাল হয়ে পুড়ে যাচ্ছে। কোথাও কোথাও চাষ করা জমিতে ফাটল দেখা দিয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রামগঞ্জ উপজেলার হাজারো কৃষক। চাঁদপুর সেচ প্রকল্প থেকে লক্ষ্মীপুরে পানি না আসায় বিপাকে পড়েছে কৃষকরা। ১৪ মার্চ (শনিবার) সড়জমিনে গিয়ে জানা গেছে, রামগঞ্জ উপজেলার ইছাপুর, চন্ডীপুর, লামচর ও পৌর শহরের কয়েকটি এলাকায় এই চিত্র দেখা গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, দ্রুত খাল পুনঃখনন ও বিকল্প সেচ ব্যবস্থা নিশ্চিত না করলে চলতি মৌসুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান জানান, চাঁদপুর সেচ প্রকল্পের আওতায় রামগঞ্জ ও:
আরও পড়ুন
স্বেচ্ছাসেবী সংগঠন চন্দ্রগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন চন্দ্রগঞ্জ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  মোঃ আবদুল আজীম,স্টাফ রিপোর্টার। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলা ব্লাড ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল (১২ই মার্চ ২০২৬) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও মানবিক সেবার চেতনা জাগ্রত রাখতে এই আয়োজন করা হয়। এ সময় ইফতার মাহফিলে সংগঠনটির সাধারণ সম্পাদক মীর মো: মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো: আবদুল আজিম ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জীবন আশরাফ চোধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো: গোলাম কিবরিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি। বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ,:
আরও পড়ুন
রামগঞ্জে প্রতিবন্ধী শিশুদের নিয়ে সেমিনার

রামগঞ্জে প্রতিবন্ধী শিশুদের নিয়ে সেমিনার

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল জলিল, প্রবীণ শিক্ষক আ.ন.ম সামছুল ইসলাম এবং রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের সহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা উপবৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।:
আরও পড়ুন
নরসিংদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ

নরসিংদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ

মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই

  প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভোটকেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যবহারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কাগজপত্রে নানা ধরনের সংস্কার কাজ দেখানো হলেও বাস্তবে অধিকাংশ বিদ্যালয়ে কাজের কোনো অস্তিত্ব নেই বলে অনুসন্ধানে জানা গেছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সংস্কার ও মেরামতের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম ধাপে সারাদেশের ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে দ্বিতীয় ধাপে:
আরও পড়ুন
রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুরে ফুটপাত দখল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন দোকানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা শহরের থানা সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কয়েকটি দোকান রাস্তার ফুটপাত দখল করে পণ্য সাজিয়ে রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং একটি কাপড়ের দোকানে অতিরিক্ত মুনাফায় পণ্যের মূল্য নির্ধারণের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট দোকানিদের কাছ থেকে মোট ৫৪ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা:
আরও পড়ুন
রায়পুরে আগুন নেভানোর কৌশল প্রদর্শন

রায়পুরে আগুন নেভানোর কৌশল প্রদর্শন

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর "দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে কীভাবে তা দ্রুত নিয়ন্ত্রণ করতে হয়—তার একটি ব্যবহারিক প্রদর্শনী করে দেখান। এতে উপস্থিত সবাই আগ্রহভরে আগুন নেভানোর কৌশল প্রত্যক্ষ করেন। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.