নরসিংদীতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুইজনের কারাদণ্ড

শেয়ার

 

মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী  উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুরা শ্মশানঘাট এলাকায় অবৈধভাবে বালি ও মাটি কাটা ও বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৩ মে) পরিচালিত এ অভিযানে কাউছার ও হিমেল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন  মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন পরিবেশ সুরক্ষা  ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.