বিএনপি নেতা খায়ের ভূইয়ার জামিন নামঞ্জুর, হাজতে প্রেরণ

বিএনপি নেতা খায়ের ভূইয়ার জামিন নামঞ্জুর, হাজতে প্রেরণ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েকৃত দুই মামলায় কারাগারে গেলেন বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া। রোববার (১০ মার্চ) বেলা সাড়ে ১২ দিকে লক্ষ্মীপুর আদালত থেকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক রহিবুল ইসলাম তার জামিন না মঞ্জুর করেন। আবুল খায়ের ভূঁইয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি জেলা বিএনপিরসাবেক সভাপতি ছিলেন।তার জামিন নামঞ্জুর হওয়ায় দলীয় নেতাকর্মীরা আদালত পাড়ায় বিক্ষোভ করে। তাকে কারাগারে নিয়ে যাবার সময় মিছিল করে দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ১৮ই জুলাই বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে একজন নিহত, আহত ২

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে একজন নিহত, আহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হয়। সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১০ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও পেশায় ড্রামট্রাক চালক। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পরীক্ষার্থীদের হাতে নকল তুলে দিচ্ছেন শিক্ষকরা

লক্ষ্মীপুরে পরীক্ষার্থীদের হাতে নকল তুলে দিচ্ছেন শিক্ষকরা

দাখিল পরীক্ষা চলাকালীন নির্ধারিত ৩ ঘণ্টা পরেও পরীক্ষা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। লক্ষ্মীপুরে বশিকপুর ডি.এস.ইউ. কামিল মাদ্রাসা (লক্ষ্মী-০২) পরীক্ষা কেন্দ্রে গত ২২ ফেব্রুয়ারির সাধারণ গণিত পরীক্ষা ও গত ৩ মার্চ  ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের সত্যতাও মিলেছে কেন্দ্রে থাকা সিসিটিভি ফুটেজে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পরীক্ষার্থীদের হাতে হাতে নকল তুলে দিচ্ছেন শিক্ষকরা। এছাড়াও দেখা যায় অতিরিক্ত সময়ে পরীক্ষা নেওয়ার দৃশ্য। গত ২২ ফেব্রুয়ারির সাধারণ গণিত পরীক্ষা চলাকালীন সময়ে নির্ধারিত সময় পার হলেও দরজা আটকিয়ে পরীক্ষা নিচ্ছেন কর্তৃপক্ষ। গত রোববার ইংরেজি ১ম পত্রের পরীক্ষা ১.১৫ মিনিটেও পরীক্ষা নিতে দেখা গেছে। অথচ পরীক্ষার সময় শেষ হওয়ার কথা দুপুর:
আরও পড়ুন
লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি লিটন, সম্পাদক আরিফ

লক্ষ্মীপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি: সভাপতি লিটন, সম্পাদক আরিফ

‘লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম- ঢাকা’র ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার নারায়গঞ্জ সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে ফোরামের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের আলাপ আলোচনার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালবেলার সিনিয়র রিপের্টার জাকির হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় রাজধানীতে কর্মরত লক্ষ্মীপুর জেলা সাংবাদিকদের পারিবারিক মিলন মেলা। এ সময় লক্ষ্মীপুরের কৃতি সন্তান সাংবাদিক নেতা ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলমকে সম্মাননা দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে। তথ্যমতে নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি:
আরও পড়ুন
রায়পুরে নারী দিবসে আলোচনা সভা, শোভাযাত্রা

রায়পুরে নারী দিবসে আলোচনা সভা, শোভাযাত্রা

প্রদীপ কুমার রায়ঃ লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার ৮ মার্চ নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।’এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন প্রমুখ। সভায় নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্যসহ নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের নারীদের সাফল্য আজ অনুকরণীয় ও অনুসরণীয়। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি:
আরও পড়ুন
কমলনগরে মেঘনার বাঁধ নির্মানে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

কমলনগরে মেঘনার বাঁধ নির্মানে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা- লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার ভাঙন রোধে বাঁধ নির্মানে মোটা অংকের চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে জোর পূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার (৬মার্চ) জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (কমলনগর) আদালতে মামলাটি দায়ের করেন ঠিকাদার জামিল ইকবাল কোম্পানির বালু সরবরাহকারী মো.আমজাদ । মামলায় এজাহারভুক্তরা হলেন, নবী উল্লাহ ছেলে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সায়েদ (৪০), চর মার্টিন ইউনিয়ন কৃষক লীগ নেতা আবুল খায়ের (৩০), চর মার্টিন ইউপি'র মো.মমিন উল্লাহ ছেলে আ'লীগের সাধারণ সম্পাদক মো.বেলায়েত (৩৫)। এজাহার সূত্রে বাদী জানান, তিনি মেঘনার ভাঙন রোধে বাঁধ নির্মানে ঠিকাদার জামিল ইকবাল কোম্পানির বালু সরবরাহকারী হিসেবে:
আরও পড়ুন
কমলনগর দুঃসাহসিক চুরি, সিসিটিভির ফুটেজে চোর সনাক্ত

কমলনগর দুঃসাহসিক চুরি, সিসিটিভির ফুটেজে চোর সনাক্ত

কমলনগর, প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে দিনে-দুপুরে মুদি দোকানে দু:সাহসিক চুরির ঘটনা ঘটে। এতে দোকানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে প্রাথমিকভাবে চোরকে সনাক্ত করে জেলে প্রেরণ করে পুলিশ। গত শুক্রবার (১লা মার্চ) দুপুরে উপজেলার চর কালকিনির মতিরহাট বাজারে মাষ্টার স্টোর নামে মুদি দোকানের পিছনের দরজা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি ঘটনা ঘটে।মাষ্টার স্টোর এর মালিক মো.নুর ছলেমান রিয়াদ জানান, গত শুক্রবার দোকান বন্ধ করে জুম্মার নামায আদায় করতে মসজিদে যান তিনি। দোকান খুলে দেখতে পান পিছনের দরজা খোলা এবং তালা ভাঙা। দোকানে থাকা সিসিটিভির ফুটেজ যাচাই করলে মুখে কাপড় বাঁধা অজ্ঞাত ব্যক্তিকে দোকানের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। দোকান ঘরের ক্যাশ:
আরও পড়ুন

কমলনগরে ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:“সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্য সামনে রেখে ২রা মার্চ ভোটার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা যথাযোগ্য মর্যাদায় দিবসটি উর্যাপন করেছে কমলনগর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী করে উপজেলা পরিষদ এর "স্পন্দন" সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সামসুদ্দিন মো. রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মো: জায়েদুল হোসেন চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা কৃষি অফিসার শাহিন রানা, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস, উপজেলা জনস্বাস্থ্য অফিসার রাকিব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার:
আরও পড়ুন
প্রেমের টানে হার মেনেছে লক্ষ্মীপুর-মালেশিয়ার­ দূরত্ব

প্রেমের টানে হার মেনেছে লক্ষ্মীপুর-মালেশিয়ার­ দূরত্ব

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশী রিয়াজ উদ্দিনের সঙ্গে মালয়েশিয়ান তরুণী নুর আজিরা বিনতে আজহার বিয়ে সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে ৬ বছরের প্রেমের সম্পর্ক ছিল। দুই লাখ টাকা দেনমোহরে রিয়াজ তার স্বপ্নের নারীকে বিয়ে করেছেন। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকার বাসায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিয়াজ ও আজিরা। এসময় এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। ওই এলাকার কাজী মোহাম্মদ আলী বেলাল এ বিয়ে পড়িয়েছেন। বর রিয়াজ লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিনগর এলাকার সাবেক সহকারী সাব রেজিষ্ট্রার জামাল উদ্দিনের ছেলে। কনে আজিরা মালয়েশিয়ার কুয়ালালামপুরের ওলিয়া ফেছকুয়াতান ১৫ এ জালাননসি/৬ তামান ইস্তেফাক ইনজাহ, ৫৩/১ কুয়ালালামপুর এলাকার আজহা:
আরও পড়ুন
কমলনগরে জাতীয় বীমা দিবস পালন করল প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স

কমলনগরে জাতীয় বীমা দিবস পালন করল প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স

মোঃ ইব্রাহিম (কমলনগর) লক্ষীপুর: লক্ষ্মীপুর কমলনগর প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর হাজির হাট সার্ভিসিং সেন্টার কার্যালয়ের উদ্যোগে,১মার্চ, ২০২৪ ইং রোজ শুক্রবার কোম্পানির,জি এম মোঃ জামাল হোসেন পরিচালনায়, জাতীয় বীমা দিবস রেলি দিয়ে পালন করেন এ সময় নিজ কার্যালয়ে বক্তব্য রাখেন ,মোঃ জামাল হোসেন,জি,এম,নোয়াখালী,হাতিয়া, এরিয়া ইনচার্জ বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডি জি এম মাসুদ রানা,মোঃ ইব্রাহিম,আব্দুল মন্নান,মোঃওসমান গনি, শাহিনুর বেগম,নুর নবী,আকবর হোসেন, সহ সকল অফিসের ইনচার্জ গন, কোম্পানির জিএম আরো বলেন, জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে আমার সম্মানিত গ্রাহক এবং কোম্পানির সকল কর্মকর্তা সহ সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.