লক্ষ্মীপুরের হাজিরপাড়ায় প্রভাবশালীদের বাধার মুখে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ
স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের কালিদাসেরবাগ গ্রামে প্রভাবশালীদের হুমকী ও বাধার মুখে স্থানীয় ৪০টি পরিবারের চলাচলের রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। এতে আসন্ন বর্ষা মওসূমে পূর্বের ন্যায় এবারও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্থানীয়দের লিখিত অভিযোগে জানা যায়, বটতলী -দত্তপাড়া সড়কের ১১নং হাজিরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কালিদাসের বাগ এলাকার “মাইজের বাড়ির দরজা থেকে সাদেকের বাড়ির দরজা” নামক এই পথ ব্যবহার করে স্থানীয় ৫/৬টি বাড়ির মানুষ ও তাদের পূর্বপুরুষরা শতবছর পূর্ব থেকে চলাচল করেছে। বর্তমানেও ৪০ টি পরিবারের লোকজন বাড়িতে আসা যাওয়ার জন্য এ পথ ব্যবহার করছেন।:
