রামগঞ্জে লিফলেট বিতরণকালে বিএনপি ছাত্রদলের ৪নেতা গ্রেপ্তার

রামগঞ্জে লিফলেট বিতরণকালে বিএনপি ছাত্রদলের ৪নেতা গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লিফলেট বিতরণকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির ও ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে (২৮ ডিসেম্বর) রামগঞ্জ থানার এস আই কাউসারুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আছরের নামাজের পর পৌর কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন রামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্ছু, যুগ্ম আহ্বায়ক আশরাফ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু ও ছাত্রদল নেতা মোঃ মামুন হোসেন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চার নেতার গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক হক মোজাম্মেল হোসেন মজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক:
আরও পড়ুন
মানুষ মানুষকে ভয় করে না, ভয় করে তার কর্মকে’

মানুষ মানুষকে ভয় করে না, ভয় করে তার কর্মকে’

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য স্বতন্ত্র (ঈগল) প্রার্থী সেলিনা ইসলাম বলছেন, মানুষ মানুষকে ভয় করে না, মানুষ ভয় করে তার কর্মকে। ভয় পাওয়ার কিছুই নেই। অসহায় ও সাধারণ মানুষের শক্তি বড় শক্তি। নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। তাই ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্র গিয়ে ভোট দিবে। এজন্য নির্বাচনের শেষমুহুর্ত পর্যন্ত মাঠে থাকব। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রথম নির্বাচনী পথসভায় রায়পুর বাজারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সেলিনা ইসলাম এ কথাগুলো বলেন। সেলিনা ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, আমাদের প্রধানমন্ত্রী হচ্ছেন সত্যিকারের গুণী মানুষ। তিনি তো স্বতন্ত্র প্রার্থীদের বলছেন ভোট করার জন্য এবং কর্মীদের উদ্দেশ্য করে বলছেন:
আরও পড়ুন
পৌসভার ৯ টি ওয়ার্ডে ১০০ রাস্তা করেছি – পৌর মেয়র রুবেল ভাট

পৌসভার ৯ টি ওয়ার্ডে ১০০ রাস্তা করেছি – পৌর মেয়র রুবেল ভাট

সোলাইমান ইসলাম নিশান: আড়াই বছরে আমরা ১০০ এর মত রাস্তা করেছি পৌরসভার ৯ টি ওয়ার্ডে। এরমধ্যেই আমরা ইউজিপ (আর্বান গভর্নেন্স ইম্প্রেস্টেকচার) প্রকল্প। সে প্রকল্পের আওতায় ২২ কোটি টাকার ট্রেন্ডার দিয়েছি, যেখানে বড় বড় রাস্তা মূল শহরে ৯ কোটি টাকার ড্রেনের কাজ হবে এবং আমরা আমাদের গুরুত্বপূর্ণ নগর উন্নয়নের একটি প্রকল্প রয়েছে সেখানে ৬ কোটি ১২ লক্ষ টাকার ট্রেন্ডার আমরা দিয়ে দিয়েছি ,সেখানে ৪৩ টা বাড়ির রাস্তার কাজ হবে। নির্বাচনের পরেই কাজ গুলো শুরু হবে। উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আমাদের মাছ বাজারের কোনো স্থায়ী ঠিকানা ছিল না এখন মাছ বাজারের ট্রেন্ডার হয়ে গেছে। আমরা পৌরসভা থেকে চেষ্টা করে:
আরও পড়ুন
রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থী পবনের প্রতিনিধিকে জরিমানা

রামগঞ্জে স্বতন্ত্র প্রার্থী পবনের প্রতিনিধিকে জরিমানা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরনবিধি না মেনে গনসংযোগ করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে হাবিবুর রহমান পবন নামে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রামগঞ্জ পৌরসভার ২ নং বাশঘর ওয়ার্ডে যানজট সৃষ্টি করে গনসংযোগ করায় এই জরিমানা করেন রামগঞ্জ উপজেলা সহকারী ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। জানা যায়, মঙ্গলবার ঈগল প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান পবন তার নির্বাচনি গনসংযোগ শুরু করেন। গনসংযোগকালে রামগঞ্জ পৌর বাশঘর ওয়ার্ডে জনগনের পারাপারের সড়ক বন্ধ হয়ে যায়। এতে মুহুর্তেই যানজট সৃষ্টি হয় ওই স্থানে। পরে ভ্রাম্যমাণ আদালত মনির হোসেন নামে স্বতন্ত্র প্র্রার্থীর কর্মীর ৫হাজার টাকা জরিমানা করা হয়। রামগঞ্জ:
আরও পড়ুন
নির্বাচন বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের স্মারক লিপি প্রদান

নির্বাচন বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের স্মারক লিপি প্রদান

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল, নির্বাচন বাতিল এবং ফিলিস্তিন ইসুতে লক্ষ্মীপুরে রাষ্ট্রপতি বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব.) ইব্রাহিমের নেতৃত্বে উক্ত স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয় এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান। এতে জেলা সভাপতি বলেন প্রহসনের নির্বাচন আমরা বর্জন করেছি। সকল জনগণের প্রতি আমরা আহ্বান করবো যেনো ভোট কেন্দ্রে না যায়। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশবাসী দুইভাগে বিভক্ত হয়ে গেছে।:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জসিম উদ্দিন

লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জসিম উদ্দিন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: আদালতে আপিল কওে প্রার্থিতা ফিরে পেয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এএফ জসিম উদ্দিন আহমেদ। ইতোমধ্যে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাকে এ প্রতিক বরাদ্দ দেন। প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, গত ৩ ডিসেম্বর লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থীতা যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল। ওইদিন মনোনয়ন ফরমের তৃতীয় পাতা অসম্পূর্ণ ও দুইজন ভোটার সমর্থন না করায় জসিম উদ্দিনের মনোয়ন বাতিল করা হয়েছে। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানে তার আবেদন নামঞ্জুর হয়। পরে তিনি উচ্চ আদালতে যান।:
আরও পড়ুন
বাংলা ভিশনে কুরআনের আলো প্রতিযোগিতায় কার্ড পেলেন লক্ষ্মীপুরের ৫ হাফেজ

বাংলা ভিশনে কুরআনের আলো প্রতিযোগিতায় কার্ড পেলেন লক্ষ্মীপুরের ৫ হাফেজ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে বাংলা ভিশন কুরআনের আলো প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় ইয়েস কার্ড পেলেন ৫ হাফেজ। তারা হলেন হাফেজ মোঃ আব্দুল্লাহ আল সাকিব, মোঃ আবু সায়েদ মুরাদ, মোঃ আব্দুর রশিদ, মোঃ ইশতিয়াক, মোঃ মারফুল ইসলাম। রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে এই প্রতিযোগিতা শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত পবিত্র কোরআনের আলো সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর ভুতা জামিয়া মাদানিয়া মাদ্রাসার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলা ভিশনের এই অডিশন রাউন্ড অনুষ্ঠানে কোরআন পাখিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এতে সভাপতিত্ব করেন শুভ রাহিম ও জামিয়ার সভাপতি সোহাগুর রহমান শুভ এবং সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক মুফতি ইসমাইল সিদ্দিক। এইসময়ে প্রধান:
আরও পড়ুন
রায়পুরে প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার

রায়পুরে প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর রায়পুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্হার উদ্যোগে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের টাকুয়াচর গ্রামের হতদরিদ্র হারুনের প্রতিবন্ধী মেয়ে ফাতেমাকে (১৭) একটি হুইলচেয়ার হুইল চেয়ার উপহার দেয়া হয়। রবিবার (২৪ ডিসেম্বর) টাকুয়ারচরের মেয়েটির বাড়ীতে গিয়ে হুইল চেয়ারটি তুলে দেয়া হয় অসহায় মেয়েটিকে। এসময় ৯নং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাওলাদার নূরে আলম জিকু, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মাজহারুল ইসলাম, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্হা নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু, সামাজিক উদ্যোক্ত পরান বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
লক্ষ্মীপুর মিয়ারাস্তার মাথায় ‘আলহামদুলিল্লাহ’ কসমেটিক্সের উদ্বোধন সম্পন্ন

লক্ষ্মীপুর মিয়ারাস্তার মাথায় ‘আলহামদুলিল্লাহ’ কসমেটিক্সের উদ্বোধন সম্পন্ন

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর মিয়ারাস্তার মাথায় আশুরা হাসপাতালের সামনে নতুন নতুন ব্রান্ডের ব্যাগ ও কসমেটিক্স পণ্য সামগ্রী নিয়ে শুভ উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ কসমেটিক্সের। শুক্রবার (২২ ডিসেম্বর ) বিকেলে স্থানীয় দোকানদার ও কাস্টমারদের সাথে নিয়ে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে আলহামদুলিল্লাহ কসমেটিক্সের উদ্বোধন করা হয়। আলহামদুলিল্লাহ কসমেটিক্সে আসা ক্রেতারা বলেন, এইখানে আমরা সুলভ মূল্যে বিভিন্ন পণ্য সামগ্রি পাচ্ছি। ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে অত্যাধুনিক ডিজাইনের দেশি- বিদেশী সকল ধরনের কসমেটিক্স সামগ্রী পাওয়া যায়। দোকানের মালিক মোঃ আকবর হোসেন কাজল বলেন, ক্রেতাদের বিশেষ সুবিধার কথা চিন্তা করে এইখানে কসমেটিক্স বিভিন্ন পণ্য সামগ্রী এনেছি।
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ আসন: প্রার্থীতা ফিরে পেয়ে ঈগল প্রতীক বরাদ্দ নিলেন সেলিনা ইসলাম

লক্ষ্মীপুর-২ আসন: প্রার্থীতা ফিরে পেয়ে ঈগল প্রতীক বরাদ্দ নিলেন সেলিনা ইসলাম

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর- ২ (রায়পুর ও সদর একাংশ) আসনে সংসদ সদস্য পদে উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পাওয়ার পর প্রতীক বরাদ্দ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম এমপি। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান তাকে ঈগল প্রতীক বরাদ্দ দিয়েছেন। সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের সদস্য (৩৪৯) ও তিনি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। এর আগে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে এই রায় দেন হাইকোর্ট। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.