লক্ষ্মীপুরে ৩১ প্রার্থীর ২৩ জনই জামানত হারাচ্ছেন

লক্ষ্মীপুরে ৩১ প্রার্থীর ২৩ জনই জামানত হারাচ্ছেন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে এবার প্রার্থী হয়েছেন ৩১ জন। এদের মধ্যে ২৩ জন প্রার্থীই তাদের জামানত হারাচ্ছেন। আসন ভিত্তিক মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের নিচে ভোট পেয়েছেন তারা। এদের মধ্যে জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এলাকায় অনেকটা অপরিচিত হওয়ায় ভোটার টানতে পারেননি তারা। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এবার সবচেয়ে বেশি প্রার্থী হয়েছে লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া আরও ৮টি রাজনৈতিক দল এ আসনে প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীসহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা ছিল ১৩ জন। যদিও প্রার্থীদের অনেককেই এলাকার লোকজন:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন

লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লক্ষ্মীপুর ০২ রায়পুর আসনের অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট। নয়ন এমপির নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের সহধর্মিনি স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম (ঈগল) পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট। নয়ন এর আগেও এ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের এমপি ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই আসনের মোট ভোট কেন্দ্র ১৪৬টি। এর মধ্যে রায়পুর উপজেলায় ৭৯টি এবং সদর উপজেলার অংশে ৬৭টি কেন্দ্র। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত লক্ষীপুর:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে তিনটি আসনে নৌকা ও একটিতে ঈগল বিজয়ী

লক্ষ্মীপুরে তিনটি আসনে নৌকা ও একটিতে ঈগল বিজয়ী

লক্ষ্মীপুরে তিনটি আসনে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খান (নৌকা), লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা) প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর-৪ (রামগতি- কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন (ঈগল) প্রতীকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
রামগঞ্জে বিবেকের দায়বদ্ধতায় কেন্দ্রে এসে ভোট দিলেন ৭০ বছরের বৃদ্ধা

রামগঞ্জে বিবেকের দায়বদ্ধতায় কেন্দ্রে এসে ভোট দিলেন ৭০ বছরের বৃদ্ধা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ লক্ষ্মীপুর- ১ রামগঞ্জ আসনে লাঠি বর দিয়ে ভোটকেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন বৃদ্ধা অযুফা বেগম (৭০)। রবিবার (৭ জানুয়ারী) সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের ৭নং দক্ষিণ শ্রীরামপুর ওয়ার্ডের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। বৃদ্ধ অযুফা বেগম ওই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের উত্তর শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা। অযুফা বেগম জানান, আমি প্রায় দেড় বছর ধরে অসুস্থ। মাজা ও হাঁটুতে সমস্যা, হাঁটতে পারি না। সারাক্ষণ আমার শরীর কাঁপে। বিবেকের দায়দ্ধতা ও পছন্দের প্রার্থীকে ভোট দিতে ছেলের নাতির সঙ্গে কেন্দ্রে এসেছি। অযুফা বেগম এর নাতি রিপন হোসেন জানান, আমাদের:
আরও পড়ুন
লক্ষ্মীপুর-২ : নৌকার সমর্থনে সরে দাঁড়ালেন কংগ্রেস পার্টির প্রার্থী

লক্ষ্মীপুর-২ : নৌকার সমর্থনে সরে দাঁড়ালেন কংগ্রেস পার্টির প্রার্থী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে লক্ষ্মীপুর -২ (রায়পুর সদর আংশিক ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ কংগ্রেস জোটের প্রার্থী মো: মুনসুর রহমান । আজ শনিবার বিকালে রায়পুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মো: মুনসুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, ‘১৪–দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রার্থীকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তাঁর প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। এ আসনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মাঠে থাকলে ভোটের সমীকরণ অন্য রকম হবে। আমার প্রাপ্ত ভোট নৌকার বিজয় নিশ্চিত করতে বাধা হতে পারে।’ কোনো চাপে পড়ে নির্বাচন থেকে সরে আসছেন কি না,:
আরও পড়ুন
ভোটের মাঠে আবারো ‘সিল আজাদ’, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

ভোটের মাঠে আবারো ‘সিল আজাদ’, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের গত উপ-নির্বাচনে প্রকাশ্যে ৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে নৌকায় সিল মারা সেই 'সিল আজাদ' দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা করেন। শুক্রবার (৫ জানুয়ারি) থেকে দিঘলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকুর লিফলেট বিতরণ, পোস্টার টাঙ্গানো, মাইকিং, গণসংযোগসহ বিভিন্ন কাজে তার উপস্থিতি দেখা যায়। এতে সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কায় পড়েছেন প্রার্থীরা। খোঁজ নিয়ে জানা যায়, লক্ষ্মীপুর-৩ আসনের গত উপ-নির্বাচনে ভোট গ্রহণের সময় ৫৭ সেকেন্ডে ৪৩ টি ব্যালটে সিল মারা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজাদ হোসেনের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানের দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাগারে থেকে জামিনে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের ৪৭৭ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

লক্ষ্মীপুরের ৪৭৭ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার (৬ জানুয়ারি ) সকালে লক্ষ্মীপুরের ৪ টি সংসদীয় এলাকার ৪৭৭টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমোচনীয় কালি। তবে এদিন দুর্গম চরাঞ্চলের ৪টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয় বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এর আগে গতকাল শুক্রবার দুপুরে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এদিন জেলার ৪টি আসনের ৪৭৭টি কেন্দ্রের কোন কেন্দ্রই ঝুকিপূর্ণ নয়:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জামাত-শিবিরের ঝটিকা মিছিল ও গাড়ি ভাংচুর, আটক ১ 

লক্ষ্মীপুরে জামাত-শিবিরের ঝটিকা মিছিল ও গাড়ি ভাংচুর, আটক ১ 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : ভোট বর্জন ও হরতালের সমর্থনে জটিকা মিছিল করেছে লক্ষ্মীপুরে জামাত শিবির নেতা কর্মীরা। শহরে বাস টার্মিনাল ও দক্ষিণ তেমুনি এলাকায় ঝটিকা মিছিলটি করে তারা এসময় তারা ভোট বর্জন ও হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে গাড়ি ভাংচুর করে। পুলিশ জানায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে জামাত শিবিরের নেতা কর্মীরা এইসময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে ঘটনার স্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ১ জন কে আটক করা হয়।
আরও পড়ুন
রায়পুরে নারীকে কুপিয়ে জখম-লুটপাট, থানায় অভিযোগ

রায়পুরে নারীকে কুপিয়ে জখম-লুটপাট, থানায় অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এক যুবকের হামলায় মাহমুদা বেগম (২৭) নামের এক গৃহবধুকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত গৃহবধু ওই এলাকায় কৃষক জাহাঙ্গির আখনের স্ত্রী।বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিন চরবংশি ইউপির পানিরঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।। এই ঘটনায় আরও ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ। আহত মাহমুদা লক্ষ্মীপুর সদর হাসপাতালের ৩১ নাম্বার ওয়ার্ডে সার্জারি ডাক্তার সাইফুল ইসলাম শরীফের তত্ববধানে চিকিৎসাধীন।। এঘটনায় শুক্রবার দুপুরে (৫ জানুয়ারী) রায়পুর থানায় মাহমুদার স্বামী জাহাঙ্গির আখন বাদি হয়ে বখাটে রাকিবসহ ৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। এঘটনার পর স্থানীয় ইউপি সদস্য লিটন গাইনের আত্নীয় হওয়ায় ওই যুবক রাকিব:
আরও পড়ুন
প্রকাশ্যে টাকা বিতরণ, আনোয়ার খানকে শোকজ

প্রকাশ্যে টাকা বিতরণ, আনোয়ার খানকে শোকজ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. আনোয়ার খানকে প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি ও জেলার সিনিয়র সহকারী জজ। শুক্রবার (৫ জানুয়ারি) তিনি এ শোকজ নোটিশ দেন। এতে বলা হয়েছে, লক্ষ্মীপুর-১ এর নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা অমান্য করে নির্বাচনী প্রচারণায় কতিপয় ব্যক্তিদের মধ্যে স্বয়ং নিজেই নগদ টাকা বিতরণ করেন। ওই নগদ টাকা বিতরণ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হচ্ছে মর্মে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে অভিযোগ করেন। নগদ টাকা বিতরণের ভিডিও ক্লিপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী অনুসন্ধান কমিটির বরাবরে দাখিল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.