রায়পুরে নবনির্বাচিত সাংসদ নয়নকে বিপুল সংবর্ধনা

রায়পুরে নবনির্বাচিত সাংসদ নয়নকে বিপুল সংবর্ধনা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর- ২(রায়পুর ও সদর আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২০শে জানুয়ারি) দুপুরে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আ'লীগের যুগ্নসাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এহসান কবির জগলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা

রামগঞ্জে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ২৮অক্টোবরের থেকে ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সরকারের মিথ্যা গায়েবী মামলায় কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০ জানুয়ারি (শনিবার) দুপুরে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের করপাড়া নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে, পৌর বিএনপির সদস্য সচিব তোফাজ্জল হোসেন বাচ্চুর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর সার্বিক তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান, সিনিয়র যুগ্ন-আহবায়ক তোফায়েল আহম্মেদ, উপজেলা:
আরও পড়ুন
বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় হাসপাতালে শতাধিক

বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় হাসপাতালে শতাধিক

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি; বিয়ে বাড়ির খাবার খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন শতাধিক ব্যক্তি। এদের মধ্যে ২৫ জনকে আজ শুক্রবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারমধ্যে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৯ জন শিশু। এরা সবাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের বাসিন্দা। অসুস্থ অন্যরা ফরিদগঞ্জ, চাঁদপুর ও মতলবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিন দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি ইউনিয়নের চরমান্দারি গ্রামের তফদার বাড়িতে এ ঘটনা ঘটে। বর মো. মানিক রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের বসু পাটওয়ারী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন পাটওয়ারীর ছোট ছেলে। কনে তারিন আক্তার চরমান্দারির তোফায়েল তপদারের মেয়ে।:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মার্শার উদ্যোগে গভীর রাতে শতাধিক কম্বল বিতরণ

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মার্শার উদ্যোগে গভীর রাতে শতাধিক কম্বল বিতরণ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অসহায় মানুষ ও শীতার্থ রোগীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ নেতা ফাহিম ফয়সাল মার্শা। আজ ১৯ জানুয়ারি দিবাগত রাত ১ টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ শহরের বিভিন্ন জায়গা ঘুরে এই কম্বল বিতরন করেন। জানতে চাইলে তিনি বলেন, ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে বসেছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ানোর জন্যই লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের এই উদ্যেগ। এসম আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পৌর হকার্স মার্কেটে আগুন, পুড়েছে ৪টি দোকান

লক্ষ্মীপুরে পৌর হকার্স মার্কেটে আগুন, পুড়েছে ৪টি দোকান

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেটে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৯জানুয়ারি) সকাল ১০ টার দিকে শহরের চকবাজার এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মার্কেটের চারটি দোকান পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের ভগবতি ভান্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আরো দু-তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভগবতি ভান্ডার, ফিরোজ ষ্টোর, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ও মুসলিম লাইব্ররি পুড়ে যায়। ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে:
আরও পড়ুন
রামগঞ্জে ৭ম শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

রামগঞ্জে ৭ম শ্রেনীর ছাত্রীর লাশ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ সুবর্ণা আক্তার (১৪) নামের ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে (১৯ জানুয়ারি) শুক্রবার সকালে উপজেলার দরবেশপুর ইউনিয়নের মধ্যে দরবেশপুর গ্রামের পালের বাড়িতে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত স্কুল ছাত্রী সুবর্ণা আক্তার সৌদি প্রবাসী সুমন হোসেনের মেয়ে। সে একই ইউনিয়নের ডিএসকে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে জানা, স্কুল ছাত্রী সুবর্ণার মা ঝর্ণা বেগম পারিবারিক বিষয় নিয়ে মেয়েকে বকাঝকা করেন। এরই সূত্রধরে সকাল ৮টায় সুবর্না অভিমান করে কাউকে কিছু না বলে নিজ রুমের ভিতর ওড়না পেচিয়ে গলায় ফাঁস:
আরও পড়ুন
রায়পুরে কনকনে শীতে বিপাকে দরিদ্র শ্রমজীবীরা

রায়পুরে কনকনে শীতে বিপাকে দরিদ্র শ্রমজীবীরা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে কনকনে শীতের প্রভাবে দিনে দেখা মিলছে না সূর্যের। সকাল থেকে হু হু করে বয়ে যায় কনকনে ঠাণ্ডা বাতাস। গত চারদিন থেকে গরম কাপড় পরিধান করেও প্রয়োজনে বেরোতে পারছেননা সাধারণ মানুষ। সন্ধ্যা গড়ালেই ঘরমুখো হচ্ছেন সবাই। ফলে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। মুলত দরিদ্র শ্রমজীবীরা পড়েছেন সবচেয়ে বিপাকে। গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনের বেলাতেও পৌরশহরে লোকজনের আনাগোনা ছিল কম। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকলেও কেনাবেচা ছিল একেবারে কম। উপজেলার মেঘনা তীরবর্তী এলাকার মানুষরা পড়েছেন চরম দূর্ভোগে। শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন কাটছে তাদের। উপজেলার চরবংশী, হাজিমারা, মোল্লারহাট, টুনুর চর এলাকার বেড়িবাধের ওপর আশ্রিত:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব, স্থান পেয়েছে ২২০ রকমের পিঠা

লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব, স্থান পেয়েছে ২২০ রকমের পিঠা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব।লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃহস্পতিবার ক্যাম্পাস প্রাঙ্গনের এ উৎসবে শতাধিক স্টলে ২২০ রকমের পিঠা ¯’স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা। ব্যাতিক্রমী এ উৎসবে হাজার হাজার নারী পুরুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এতে ধুম পড়েছে পিঠা বেচাকেনায়। পাটিসাপটা, মালপোয়া, ব্রেড, চুই, দই, তাল ও জালসহ ২ শতাধিক পিঠার ফসরা সাজিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে বসেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ এক যুগ ধরে প্রতিবছরের ন্যায় এবারো এমন আয়োজন করেছেন প্রতিষ্ঠানটি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে কমছে খেজুর গাছ ও গাছির সংখ্যা, সরকারি পদক্ষেপের দাবী 

লক্ষ্মীপুরে কমছে খেজুর গাছ ও গাছির সংখ্যা, সরকারি পদক্ষেপের দাবী 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: ভোরের কুয়াশা আর তীব্র ঠান্ডায় ঝেঁকে বসেছে শীত।বইছে ঠান্ডা বাতাস। এরই মধ্যে মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের ৪টি উপজেলায় গাছিরা ব্যস্ত হয়ে উঠেছেন  রস সংগ্রহে। তবে পরিচর্যা ও অনাগ্রহের কারনে এ জেলায় দিন দিন বিলুপ্ত হতে চলেছে খেজুর গাছের সংখ্যা সেই সাথে গাছিরাও বদলাচ্ছেন নিজ পেশা। তাই প্রাচীন এ পেশাকে টিকিয়ে রাখতে কৃষকদের সহায়তা করার কথা বলেছে জেলা কৃষি বিভাগ। কার্তিকের শুরুতেই প্রকৃতিতে শুরু হয় শীতের আমেজ। ঋতু চক্রে এসে পড়েছে  শীতকাল। তবে শুরতে আগেভাগেই চলে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। শীশীর ভেজা কুয়াশার ছাদর  মোড়ানো  শীতে খেজুরের রসের জুড়ি মেলা ভার। লক্ষ্মীপুরের বাঞ্চানগরে কাক ডাকা ভোর থেকেই  গাছ:
আরও পড়ুন
লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে এ নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রী দু:খ প্রকাশ করে বলেন, কোনো অবহেলা হলে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। ঘটনাটি তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অবৈধ হাসপাতাল ক্লিনিকের বিপক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে আদালতের যে নির্দেশনা আছে তা দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এদিন আয়ানের বাবা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সাতারকুলের ইউনাইটেড মেডিকেলের পুরো ঘটনা তুলে ধরে দোষীদের শাস্তি দাবি করেন তিনি। করোনা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে জনসমাগম:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.