রামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা

রামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা

 আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুরে মোঃ চৌধুরী (৭০) নামের এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল ৯টায় নিজ বাড়ির সামনে ওই ঘটনার শিকার হয়েছেন তিনি। মুমুর্ষ অবস্থায় তাকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় জাহাঙ্গীর আলম এবং আহত চৌধুরীর ভাই জুয়েল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মধ্য দরবেশপুর গ্রামের গাব্বা বাড়ির সামনে চা দোকানে এসে বসেন। এরপর আনুমানিক ৯টায় এলাকার মোস্তফার ছেলে প্রনাম, ঠাকুর বাড়ির মুরাদ সহ অজ্ঞাত ২জন লোহার রডসহ দেশীয় একাধিক অস্ত্র নিয়ে চৌধুরীর উপর হামলা চালায়। এসময় তাদের বেধড়ক হামলায় চৌধুরীর মাথার বেশ:
আরও পড়ুন
রামগঞ্জে মাদক বিরোধী সেমিনার ও মানববন্ধন

রামগঞ্জে মাদক বিরোধী সেমিনার ও মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ‘নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে সমানে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ আয়োজনে আদর্শ মানুষ তৈরির লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক বিরোধী সচেনতা সেমিনার এবং নৈতিক মূল্যবোধ বৃদ্ধিকরণ অনুষ্ঠান শেষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় রামগঞ্জ পানপাড়া স্কুল এন্ড কলেজে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পানপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সোমেন মন্ডল,রামগঞ্জ উপজেলা:
আরও পড়ুন
রামগঞ্জে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

রামগঞ্জে ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগঞ্জে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার মামলার পর চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জাকির হোসেন মোস্তান, দৈনিক যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু, দৈনিক সমকালের জাকির হোসেন সুমন ও দৈনিক মানবকণ্ঠের শাখায়াত হোসেন জাহাঙ্গীর। চারজনই পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। রোববার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফ দেন ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটওয়ারী। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক:
আরও পড়ুন
রামগঞ্জে ড্রেজিংয়ের মাধ্যমে ফসলী মাঠ থেকে চলছে বালি উত্তোলন

রামগঞ্জে ড্রেজিংয়ের মাধ্যমে ফসলী মাঠ থেকে চলছে বালি উত্তোলন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের তাহেরপুরে ফসলী মাঠ থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে দীর্ঘ মাসব্যাপী চলছে বালি উত্তোলনের উৎসব। সরকারি বিধি মোতাবেক ফসলী জমি রক্ষায় রয়েছে নির্ধারিত আইন। অন্যদিকে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালি উত্তোলনে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু রামগঞ্জের তাহেরপুরে ওই বিধি বিধানের তোয়াক্কাই করা হচ্ছেনা। ফলে তাহেরপুর গ্রামবাসীর মাঝে দেখা দিয়েছে গণ অসন্তোষ। বুধবার (২৩অক্টোবর) সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, তাহেরপুর মাঠের মধ্যপ্রান্তে ড্রেজিং মেশিন বসিয়ে নির্বিঘ্নে চলছে ফসলী মাঠ থেকে বালি উত্তোলন কার্যক্রম। এলাকাবাসী জানান,স্থানীয় আহসান উল্লাহ মাষ্টার বাড়ির লোকজন তাদের সম্পত্তিতে মেশিন বসিয়ে ওই কার্যক্রম চালাচ্ছে। প্রভাবশালী বিধায় পাশ্ববর্তী জমির মালিকগণ তাদের কিছুই বলতে পারছেননা।:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করণ কর্মসূচীর উদ্বোধন

রামগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করণ কর্মসূচীর উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করনে দীর্ঘ মেয়াদী প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা লামচর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উদ্যোগে (২২অক্টোবর) মঙ্গলবার সকালে লামচর ভূঁইয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে গণ কুশল বিনিময়ের মধ্য দিয়ে ওই কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উদ্যোগ গ্রহনকারী নেতৃবৃন্দগন জানিয়েছেন, জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি সদা দেশ ও জনগনের উন্নয়নে নিবেদিত। দীর্ঘদিন আওয়ামী নির্যাতনে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীগন ঝিমিয়ে পড়েছিলো। মেরাথন এ কর্মসূচীর মাধ্যমে একদিকে যেমন নেতাকর্মীরা উৎসাহিত হবে অন্যদিকে আসছে জাতীয় নির্বাচনে রামগঞ্জ আসনে দল মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার:
আরও পড়ুন
রামগঞ্জের কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন ছাড়াই চলছে পাঠদান

রামগঞ্জের কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন ছাড়াই চলছে পাঠদান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ কাগজে কলমে সরকারি প্রতিষ্ঠান হলেও লক্ষ্মীপুরের রামগঞ্জে কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের জন্য নেই কোন একাডেমিক ভবন। ফলে দীর্ঘ ৩বছর যাবত পার্শ্ববর্তী সাইক্লোন সেন্টারে গাদাগাদি করে দৈনন্দিন পাঠ গ্রহণ করছে শিক্ষার্থীরা। এতে করে কলচমা গ্রামে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। বিষয়টি নিরসনে একাধিক তদবিরের পরও কোন সুরাহা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১অক্টোবর) সরজমিন পরিদর্শনে গিয়ে জানা যায়, স্থানীয় আছাদ মিয়া বেপারী, আবুল কাশেম মাষ্টার, হেদায়েত উল্যা এবং সেকান্তর মিয়ার দেয়া সম্পত্তিতে ১৯৪৮ইং সনে রামগঞ্জের কলচমা গ্রামে প্রতিষ্ঠিত হয় কলচমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্বাধীনতার পর ১৯৯৫ইং সনে সরকারি অর্থায়নে বিদ্যালয়টি কাঁচা থেকে একতলা:
আরও পড়ুন
রামগঞ্জে রাব্বানীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

রামগঞ্জে রাব্বানীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম সোশতাক আহম্মদের অপসারনের ও গ্রেপ্তারের দাবিতে মাদ্রাসার প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। বিগত দিনে শরীয়ত বিরোধী বক্তব্যের পাশাপাশি নানান অনিয়মের অভিযোগে (১৬অক্টোবর) বুধবার সকাল ১১টায় মাদ্রাসার প্রধান ফটকে ওই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষের পক্ষাবলম্বনকারী অপর পক্ষের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশারের নেতৃত্বে রামগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহীনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিক্ষোভকারীদের পক্ষে প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইকবাল হোসেন জানান, মাদ্রাসাটিতে নানান অনিয়ম চলছে। ২০১৩ইং সনে মাদ্রাসা প্রাঙ্গনে:
আরও পড়ুন
রামগঞ্জে পালিয়ে বেড়াচ্ছেন যুবলীগ নেতা বশির আহম্মেদ মানিক

রামগঞ্জে পালিয়ে বেড়াচ্ছেন যুবলীগ নেতা বশির আহম্মেদ মানিক

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ দূর্ণীতি,অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে সত্যতা পেয়ে ও ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় চেয়ারম্যান পদ থেকে অপসারনকৃত এবং বিগত আওয়ামীলীগ সরকারের আমলে একাধিক অস্ত্র,নারী নির্যাতন ও মাদক মামলার আসামী রামগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ৯নং ভোলাকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতা বশির আহম্মদ মানিক। এখনো আইন শৃঙ্খলা বাহিনী ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বৃহস্পতিবার (১০অক্টোম্বর) এলাকাবাসী পক্ষে দেহলা গ্রামের জহিরুল ইসলাম নামের একজন ব্যবসায়ী জেলা পুলিশ সুপার ও রামগঞ্জ উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর লিখিত আবেদন করেন।:
আরও পড়ুন
আওয়ামী আত্যাচারীদের গাছের সাথে বেঁধে পুলিশে সোপর্দ করুন : সেলিম

আওয়ামী আত্যাচারীদের গাছের সাথে বেঁধে পুলিশে সোপর্দ করুন : সেলিম

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ১২ দলীয় জোটের মুখপাত্র সাহাদাত হোসেন সেলিম বলেছেন বিএনপি জনগনের দল। ১৬বছরের নির্যাতন সহ্য করার পর ৫আগষ্টের পটপরিবর্তনেও প্রতিশোধ পরায়ন হয়নি। বরং বিএনপি দেশের জনগনের জানমালের রক্ষার্থে তাদের পাশে এসে দাড়িয়েছে। পক্ষান্তরে বিগত ১৬বছর আওয়ামীলীগ শোষন নির্যাতন চালিয়ে শেখ হাসিনা সহ চেলা চামুন্ডারা মিলে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করেছে। তাই দেশের জনগন এদের কখনো ক্ষমা করবেনা। এমন অত্যাচারীদের যেখানে পাওয়া যাবে তাদের ধরে গাছের সাথে বেঁধে পুলিশে সোপর্দ করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান সেলিম। ১২ অক্টোবর (শনিবার) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লামচর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা পরবর্তী:
আরও পড়ুন
রামগঞ্জে যৌথ অভিযান, শ্রমিকলীগ সভাপতি ও কাউন্সিলরসহ ৪জন গ্রেপ্তার

রামগঞ্জে যৌথ অভিযান, শ্রমিকলীগ সভাপতি ও কাউন্সিলরসহ ৪জন গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ ও সিআইডি যৌথ অভিযান চালিয়ে রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম লেদু মাল, পৌর কাউন্সিলর মোঃ আবু সুফিয়ান, শ্রমিকলীগ নেতা মোঃ কামাল হোসেন ও মিরন হোসেন নামের ৪জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকাস্থ সায়েদাবাদ বাস টার্মিনালের গোপন আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। থানা সূত্র জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯আগষ্ট ২০২৪ইং রামগঞ্জ থানায় মামলা নং-৩, ধারা-১৪৩, ৪৪৭, ৪৪৮, ৪৩৬, ৪২৭, ৩৮০, ৩৬৫, ৩৮৬, ৫০৬(২) এবং ১লা সেপ্টেম্বর ২৪ইং মামলা নং-৩, ধারা-১৪৩, ৪৪৭, ৩২৩, ৩৭৯, ৩৮৫, ৩৮৬, ৩৫৪, ৫০৬ (২) সহ একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলো। ১০ অক্টোবর বৃহস্পতিবার গভীর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.