পুকুর খননে উপযুক্ত প্রমাণাদিসহ আবেদন করতে হবে- দুর্গাপুরে এডিসি আনিসুল
ফরিদ আহমেদ আবির,দুর্গাপুর: তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধে মাছচাষী ও কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন ও নওপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে কিসমত গনকৈড় ইউনিয়নের উজালখলসী উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১২টার সময় ও নওপাড়া ইউনিয়ন পরিষদের নওপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাছচাষী ও কৃষকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাছচাষী:
