বায়ুদূষণে ৩ নম্বরে ঢাকা, বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে ৩ নম্বরে ঢাকা, বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ বুধবার ১৬৬ স্কোর নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৮টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ২১৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ইরাকের বাগদাদ শহর। ১৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা:
আরও পড়ুন
বাসযোগ্য ঢাকা গড়তে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা

বাসযোগ্য ঢাকা গড়তে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে। সোমবার (৭ অক্টোবর) রাজধানীর রাজউক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে তিনি এ কথা বলেন। বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি।’ রিজওয়ানা হাসান আরও বলেন, ঢাকাকে সব মানুষের জন্য করতে হবে। উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে:
আরও পড়ুন
চরভদ্রাসনে ভায়রার হাতে ভায়রা খুন

চরভদ্রাসনে ভায়রার হাতে ভায়রা খুন

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরে চরভদ্রাসনের হরিরামপুর আমিন খার ডাঙ্গি হাকিনিস্থ ব্যাপারী ঘাট নামক স্থানে শেখ আনিসের ছেলে আক্তার শেখের(৫০)তার সঙ্ঘবদ্ধ দলমিলে আমিন খার ডাংগি গ্রামে মুকদুম শিকদারের মেজ ছেলে রাকিব শিকদার (২৫)কে মাছ মারা টেডা দিয়ে আঘাত করেওকাঠের বাটার দিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রথম চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আশঙ্কা জনক আবস্থায় হলে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাগেছে,ফরিদপুর জেলার চরভদ্রাসন থানাধীন চর হরিরামপুর ইউনিয়নের আমিন খার ডাঙ্গী গ্রামে ৪ বছর পূর্বে মুকদুম সিকদার এর মেজ ছেলে রাকিব সিকদার (২২) পার্শ্ববর্তী চর হরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা গ্রামের দুলাল খাঁর মেয়ে আন্না:
আরও পড়ুন
স্বামীসহ বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেত্রী শিরিন

স্বামীসহ বিমানবন্দরে আটক আওয়ামী লীগ নেত্রী শিরিন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শিরিন চৌধুরী ও তার স্বামীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে স্বামীসহ বিমানবন্দরে যান শিরিন চৌধুরী। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম তাদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ১২টার দিকে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে যান আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী ও তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান। ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে ইউপি চেয়ারম্যান বলে পরিচয় দেন তিনি। পরে ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে জানতে পারেন শিরিন চৌধুরীর বিরুদ্ধে দুটি:
আরও পড়ুন
বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, কয়েকজন মুসল্লি আহত

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, কয়েকজন মুসল্লি আহত

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। আজ (শুক্রবার) দুপুরে মসজিদের গেটের ভেতরে এ সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন। বিস্তারিত আসছে..
আরও পড়ুন
ঢাবিতে পিটিয়ে হত্যা: পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাবিতে পিটিয়ে হত্যা: পাঁচ শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন—ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া (২৫), মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া (২১), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন,  জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ এবং গণিত বিভাগের আহসানউল্লাহ। তোফাজ্জলকে আঘাত করার প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে:
আরও পড়ুন
বাঁশের সাকো নির্মাণে ইউপি চেয়ারম্যানের গাফিলতি: চরম দুর্ভোগে জনসাধারণ

বাঁশের সাকো নির্মাণে ইউপি চেয়ারম্যানের গাফিলতি: চরম দুর্ভোগে জনসাধারণ

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি) ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরেরচর বাজারস্থ গুচ্ছগ্রামের সহস্রাধিক  বাসিন্দার বর্ষা মৌসুমের  একমাত্র যাতায়াত মাধ্যম বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায়  ছিল। সম্প্রতি ইউপি চেয়ারম্যান আসলাম বেপারীর স্বেচ্ছাচারিতায় সাঁকোটি সংস্কারের পরিবর্তে খুলে বাঁশ গুলো নিয়ে যাওয়ায় জনসাধারণ এর  দুর্ভোগ চরম আকার ধারণ করছে। সরো জমিনে দেখা যায়, গ্রামবাসীর একমাত্র যাতায়াত এর  অবলম্বন বাশের সাঁকোটি দীর্ঘ চার মাস যাবৎ বিকল অবস্থায় আছে। যা কিছু দিন আগে মেরামতের পরিবর্তে খুলে নিয়ে যায় ইউপি চেয়ারম্যানের অনুসারী আইয়ুব খান সহ তার লোকজন। তার কিছুদিন পূর্বে গুচ্ছগ্রামবাসীর পক্ষে মৃত: সেক চান্দারের ছেলে তাঁরা মিয়া বাঁসের সাঁকোটি মেরামতের জন্য সদরপুর উপজেলা নির্বাহী:
আরও পড়ুন
বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম-মুরগি

বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম-মুরগি

সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না ব্রয়লার ও সোনালি মুরগি এবং ফার্মের ডিম। রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে নিয়ে জানা গেছে, বেঁধে দেওয়া দামে এই তিন পণ্য বিক্রি হচ্ছে না। খামারিরা বলছেন, ডিম ও মুরগির উৎপাদন খরচের চেয়ে দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে তাদের। এর আগে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) মুরগি ও ডিমের নতুন মূল্য নির্ধারণ করে দেয় সরকার। এতে বলা হয়, ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি ১১ টাকা ০১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সোনালি মুরগি উৎপাদক পর্যায়ে কেজিপ্রতি ২৬০ টাকা ৭৮ পয়সা, পাইকারি ২৬৪ টাকা:
আরও পড়ুন
চরভদ্রাসনে হঠাৎ৩০ ঘণ্টার ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

চরভদ্রাসনে হঠাৎ৩০ ঘণ্টার ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি

ফরিদপুর প্রতিনিধি- চরভদ্রাসনে ৩০ ঘন্টার হঠাৎ ঝড়ো বাতাস ও বৃষ্টিতে গাছপালা ও ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এতে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (১৪ ই সেপ্টেম্বর )থেকে আকাশ মেঘে ঢেকে যায়। এরপর ৩০ ঘন্টার ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে এলাকায় শুরু হয় ঝড়-বৃষ্টি। প্রবল বৃষ্টি ও বাতাসের বেগের কারণে অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাজিরটেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজার ও আমরাপুর গ্রামে। চরভদ্রাশন ফায়ার সার্ভিস অফিসের অফিস ইন চার্জ গোলাম মর্তুজা জানান, ঝড়ে উপজেলার বেশ কয়েকটি এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন
ফরিদপুরে দুই দিন ধরে বিদ্যুৎহীন, দুর্ভোগে জনজীবন 

ফরিদপুরে দুই দিন ধরে বিদ্যুৎহীন, দুর্ভোগে জনজীবন 

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি) ফরিদপুরে দুই দিন ধরে বিদ্যুৎ সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এতে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ অফিস বলছে, জাতীয় গ্রিডের ব্রেকারে ত্রুটির কারণে এ সমস্যা দেখা দিয়েছে। তবে ব্রেকার শনিবার রাতে মেরামতের পর সংযোগ দেওয়ার আগেই আজ রোববার সকালে সড়কে বড় গাছ পড়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার মধ্যরাত থেকে হঠাৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে একটানা বিদ্যুৎ সংযোগ না থাকায় কারও বাসায় পানি নেই, ফ্রিজের জিনিসপত্রও নষ্ট হচ্ছে। এছাড়া অটোরিকশা কিংবা ইজিবাইকে চার্জ দিতে না পারায় ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.