জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৬তম মৃত্যুবার্ষিকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৪৬তম মৃত্যুবার্ষিকী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ২৭ আগস্ট (বাংলা ১২ ভাদ্র) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামে জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। নজরুলের কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। এ উপলক্ষে শনিবার (২৭:
আরও পড়ুন
রৌমারীতে  জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রৌমারীতে  জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সাব্বির মামুন (কুড়িগ্রাম ) প্রতিনিধি : কুড়িগ্রামে রৌমারী উপজেলায় জঙ্গিবাদ ও সস্ত্রাস, জনসচেতনতা বৃদ্ধির ইভটিজিং বন্ধ, মাদককে না, বাল্যবিবাহ প্রতিরোধ,মানসম্মত শিক্ষা সম্পৃক্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ আগস্ট)ববেলা ১২ টার দিকে চর শৌলমারী ইউনিয়ন পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম। এর আগে  চর শৌলমারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়, চর শৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর শৌলমারী দাখিল মাদ্রাসা, বাইটকামারি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি (ভার:), উপজেলা্ নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব:
আরও পড়ুন
নরসিংদীতে মাদকসহ একজন আটক

নরসিংদীতে মাদকসহ একজন আটক

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ৩০কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধারসহ ১জন আটকের ঘটনা ঘটেছে। নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার (২৫ আগষ্ট) রাত্রিকালীন মাইক-৪ ও বিশেষ অভিযান উপলক্ষে ডিউটি করাকালে অফিসার ইনচার্জ, শিবপুর মডেল থানার মাধ্যমে সংবাদ পায় যে, ব্রাহ্মনবাড়িয়া জেলা হতে একটি সবুজ রংয়ের প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য নরসিংদীর দিকে আসতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআই মুক্তার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গাড়ী পর্যবেক্ষণ করতে থাকে। এক পর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী বাসষ্ট্যান্ডের নিকট পৌছলে এসআই মুক্তার হোসেন গাড়ীটিকে থামার জন্য সিগন্যাল দেয়। তখন গাড়ীর ড্রাইভার গতি পরিবর্তন করে দক্ষিণ দিকে যোশর রোডে ঢুকে যায়। তখন ধাওয়া করলে এক পর্যায়ে কিছু:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রণীতা দত্ত

বশেমুরবিপ্রবির লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রণীতা দত্ত

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লোক প্রশাসন বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রণীতা দত্ত। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব টি. এন. সোনিয়া আজাদ-এর স্থলাভিষিক্ত হবেন। রবিবার (২১ আগস্ট) বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৩) ধারায় তিন বছরের জন্যে সহকারী অধ্যাপক জনাব প্রণীতা দত্ত কে এ নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। উল্লেখ্য, বিভাগে কোন অধ্যাপক/সহযোগী অধ্যাপক নিয়োগ হলে:
আরও পড়ুন
গার্ডার দুর্ঘটনায় আরও তিন জনের স্বীকারোক্তি

গার্ডার দুর্ঘটনায় আরও তিন জনের স্বীকারোক্তি

উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় আরও তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ আগস্ট) রিমান্ড শেষে আট আসামির মধ্যে তিনজন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন-মূল ক্রেনচালক আল-আমিন, তার সহকারী রাকিব ও ঠিকাদার প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ। জবানবন্দি রেকর্ড করা শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের:
আরও পড়ুন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪১

রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬ হাজার ৮৮৩ পিস ইয়াবা, ৩৯.২ গ্রাম হেরোইন ও ২ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
আরও পড়ুন
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা নির্ধারণ করল ডিএসসিসি

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা নির্ধারণ করল ডিএসসিসি

কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কখন বন্ধ থাকবে তার সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের । সোমবার (২২ আগস্ট) কয়েকটি জাতীয় পত্রিকায় এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা নির্দেশনা মোতাবেক বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনার অনুবৃত্তিক্রমে ডিএসসিসির সকল এলাকায় শৃঙ্খলা আনয়ন এবং ঢাকা শহর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থানার লক্ষ্যে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কখন বন্ধ থাকবে তার সময় নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক, ডিএসসিসি এলাকার সকল দোকান-পাট,:
আরও পড়ুন
নরসিংদীতে কলেজ বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীতে কলেজ বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি- নরসিংদীতে কাদির মোল্লা সিটি কলেজ বাসের চাপায় ইমরুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২১ আগস্ট) দুপুরে নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটি ও বাসের ড্রাইভার জাহাঙ্গীর মিয়া (৪০) কে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত ইমরুল হক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আব্দুল রশিদ মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট অপারেটরের পদে সরকারি চাকরিজীবী ছিলেন। সেই সুবাদে পরিবার নিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরের আবাসিক কোয়ার্টারে বসবাস করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে নরসিংদীর পলাশের ঘোড়াশাল থেকে:
আরও পড়ুন
রাজধানীর মাতুয়াইলে কারাখানায় আগুন

রাজধানীর মাতুয়াইলে কারাখানায় আগুন

রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি কারাখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পায়। প্রথমে আমাদের দুটি ইউনিট আগুন নেভানোর জন্য যায়। পরে আরও চারটি ইউনিট গিয়ে মোট ৬টি ইউনিট বর্তমানে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আরও পড়ুন
ফরিদপুরে স্ত্রীর করা মামলায় পুলিশ কর্মকর্তার সশ্রম কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রীর করা মামলায় পুলিশ কর্মকর্তার সশ্রম কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি: যৌতুকের জন্য স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে করা মামলায় চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দোহাকে (৪০) দুই বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। এসময় পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. শামসুদ্দোহা আদালতে উপস্থিত ছিলেন। বাদী পক্ষের আইনজীবী এ্যাড. শাহ মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ পরিদর্শক মো. শামসুদ্দোহা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের নুরুদ্দিন আহম্মেদের ছেলে। তিনি পুলিশ পরিদর্শক হিসেবে চুয়াডাঙ্গার দর্শনা থানায় পুলিশ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.