সিটি নির্বাচন : ১০ হাজার ভোটে এগিয়ে জায়েদা খাতুন
গাজীপুর সিটি কর্পোরেশন ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচনী কেন্দ্র থেকে আসা ফলাফলে এ তথ্য জানা যায়। তবে, এরই মধ্যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন জিতেছেন বলে দাবি করেছেন তার ছেলে ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।’ বৃহস্পতিবার (২৫ মে) রাতে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী-৪৮০ কেন্দ্রের মধ্যে ১৩৩টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ৫৮ হাজার ০২৫ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৬৮ হাজার ৮০০ ভোট পেয়েছেন। এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট-গ্রহণ। কোনো ধরনের সহিংসতা:
