ঢাকা মেডিকেলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। পাঁচ নবজাতকের মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে। চিকিৎসাধীন অবস্থায় এক মেয়ে নবজাতকের মৃত্যু হয়েছে। বাকি চার নবজাতককে রাখা হয়েছে ঢামেকের এনআইসিইউতে।  ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে লেবার ওয়ার্ডে নরমাল ডেলিভারির মাধ্যমে নরসিংদীর শিবপুর থেকে আসা মুনসুরা আক্তার পাঁচ সন্তান জন্ম দেন । ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল বলেন, 'বাচ্চাগুলো প্রিম্যাচিউর, ওজন অনেক কম। তিনটি মেয়ে ও একটি ছেলে এখ এনআইসিইউতে রয়েছে।'
আরও পড়ুন
নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী

নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধি- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুর রেল সংযোগ উদ্বোধন করে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের জনসভায় দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা বলেন, ফরিদপুর পুরনো শহর, কিন্তু সবসময় অবহেলিত ছিল। আমরা সরকারে এসে উন্নয়ন করেছি। ফরিদপুরের মেডিকেল কলেজকে সম্প্রসারিত ও সেবার আধুনিকায়ন আমরাই করেছি। আমি জানি, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় নেই। ইনশাআল্লাহ, আবার সরকারে এলে সেটা করে দেবো। তিনি বলেন, আমার বাবা-মা, ভাই-বোন কেউ নেই। আছে শুধু বাংলাদেশের জনগণ। তাদের জন্যই আমার কাজ। জিয়া-এরশাদ-খালেদা লুটপাট আর দুর্নীতিতে মত্ত ছিল। তাদের সময়ে:
আরও পড়ুন
নৌকার আদলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় ফরিদপুরবাসী

নৌকার আদলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় ফরিদপুরবাসী

ফরিদপুর প্রতিনিধি: আজ ফরিদপুর জেলার মানুষের জন্য একটি শুভ সুন্দর মাহেন্দ্রক্ষণ। আজ বাংগালী জাতির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি বিশেষ রেলযোগে ভাঙ্গায় আসছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুখী রাজনীতির ধারাবাহিকতায় তিনি ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় রেলজংশন উদ্বোধন করবেন। দুপুরে ভাঙ্গা পৌরসভার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সরকারের উন্নয়নমূলক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গায় আসছেন খবরটি চলতি মাসের শুরু থেকে আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের বেশ উষ্ণতা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাঙ্গায় আগমন নিয়ে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্ট্যাটাস:
আরও পড়ুন
ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফরিদপুর জেলা প্রতিনিধি- আগামী মঙ্গলবার ফরিদপুরের ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আগমনকে সামনে রেখে উৎসবের আমেজ বইছে। সরকারি-বেসরকারি অফিসগুলোতেও চলছে সাজসজ্জার কাজ। এমন চিত্র শুধু ভাঙ্গা জুড়েই নয় এর বাইরে ফরিদপুর জেলাসহ বিভিন্ন এলাকায়ও দেখা মিলছে একই চিত্র। সাজসজ্জার অংশ হিসেবে সড়ক জুড়ে টাঙানো হচ্ছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র সম্বলিত ব্যনার ও ফেস্টুন। এছাড়াও বিভিন্ন পদধারী নেতাদের বড় বড় ব্যানার ও সরকারের উন্নয়নের চিত্র শোভা পাচ্ছে বিভিন্ন মোড়ে, রাস্তার পাশের দেওয়াল ও গাছে গাছে। আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় রেল সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখা আয়োজিত:
আরও পড়ুন
চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি- সুনাগিরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ৩৫০ও দ্বাদশ শ্রেণির ৩০০ জন নবীন শিক্ষার্থীকে। রবিবার (৮ অক্টোবর) এই নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরন অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসে ছিলেন সেজে, কেউ বা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি আনন্দ আড্ডা উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রভেসর ড:নিখিল রঞ্জন বিশ্বাস। এসময়েআরও উপস্থিত ছিলেন, প্রভাসক মোঃ কবির হোসেন, যুধিষ্ঠির বিশ্বাস, মোছা ফেরদৌস আক্তার,:
আরও পড়ুন
শ্রীপুরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবুল খান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রনি শেখ (২৬) নামের এক সহকারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কারখানার ভেতরে জানালার রেলিংয়ে গলায় গামছা বাঁধা অবস্থায় লাশটি ঝুলছিল। এ সময় তাঁর পা মেঝেতে লেগে ছিল এবং হাতের কাছেই ছিল গ্রিল। আজ রোববার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেড কারখানা থেকে লাশটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। রনি শেখ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. জয়নাল আবেদীন হাজারীর ছেলে। তিনি ওই কারখানার সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। কারখানার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘যে ঘরের বারান্দায় রনির লাশ পাওয়া গেছে, সেই কক্ষে রনিসহ সাতজন কর্মকর্তা থাকেন। সকাল ৮টার দিকে:
আরও পড়ুন
শ্রীপুরে হাসপাতালের ভিতর ময়লার ভাগাড়

শ্রীপুরে হাসপাতালের ভিতর ময়লার ভাগাড়

বাবুল খান, গাজীপু প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মানুষের চিকিৎসা সেবা নেওয়ার একমাত্র জায়গা ৫০ শয্যাবিশিষ্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই হাসপাতালের মূল ফটকের উত্তর পাশে বাউন্ডারি সংলগ্ন তৈরি হয়েছে ময়লার ভাগাড়। যে কারণে দুর্গন্ধে ব্যাপক দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা রোগীসহ স্থানীয়দের। প্রতিনিয়ত হাসপাতালের বর্জ্য, খাবারের উচ্ছিষ্ট হাসপাতালের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানের যাবতীয় ময়লা আবর্জনা এখানে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। দূষিত হচ্ছে পরিবেশ। পরিবেশ কর্মী খোরশেদ আলম বলেন, হাসপাতালের ভিতরে ময়লার ভাগাড় তৈরি হওয়ায় ভাগাড় থেকে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়াচ্ছে। পাশের রাস্তা দিয়েও চলাচল করা যায়:
আরও পড়ুন
নিক্সন চৌধুরীর লাগানো তালা ভেঙে দলীয় কার্যালয়ে কাজী জাফরউল্লাহ

নিক্সন চৌধুরীর লাগানো তালা ভেঙে দলীয় কার্যালয়ে কাজী জাফরউল্লাহ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের সদরপুরে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সনের লাগানো তালা ভেঙে ফেলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ ও তার সমর্থকেরা। শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের ফটকে লাগানো তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে বর্ধিত সভা করেন কাজী জাফরউল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কাজী জাফর উল্লাহর সমর্থকেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে থাকা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ছবি নামিয়ে সেখানে কাজী জাফরউল্লাহর ছবি:
আরও পড়ুন
আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আরেকটি মুক্তিযুদ্ধ-শিল্পমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আরেকটি মুক্তিযুদ্ধ-শিল্পমন্ত্রী

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ বাংলাদেশ যেখানে পৌছেছে সেখান থেকে পিছে ফিরার কোন সুযোগ নেই। তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ। তাই স্বাধীনতা-সার্বভৌমত্­ব রক্ষা এবং শত্রুপক্ষকে মোকাবিলা করতে হলে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার ভুমিকা নিতে হবে। আগামীতে কোন ভুল করলে গোটা জাতি বিপদগ্রস্থ হবে বলেও জানান তিনি। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগরে বিসিক শিল্প নগরী-২ (সম্প্রসারিত) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে উদ্বোধনী:
আরও পড়ুন
নিবন্ধিত নিউজ পোর্টাল ওনাবের  কমিটি গঠন

নিবন্ধিত নিউজ পোর্টাল ওনাবের কমিটি গঠন

অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)- এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এটি সরকার নিবন্ধিত অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকদের সংগঠন। ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেনকে সভাপতি এবং এবিনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হোন। আজ শনিবার (৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁন মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ওনাবের আহ্বায়ক মোল্লাহ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। পরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বেলা ২টা পর্যন্ত। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধকার প্রয়োগ করেন। ভোটে সভাপতি পদে ২৭ ভোট পেয়েছেন মোল্লাহ এম আমজাদ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.