ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক পালন আজ

ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক পালন আজ

ফিলিস্তিনের গাজাসহ অন্যান্য স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ শনিবার দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। ফিলিস্তিনে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ইসরায়েলি হামলায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ দোয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের:
আরও পড়ুন
চরভদ্রাসনে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান

চরভদ্রাসনে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে অভিযান

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে শুক্রবার অভিযান চালিয়েছে।অভিযানে জব্দ করা হয় অবৈধ কারেন্ট জাল এবং অবৈধ চায়না দুয়ারী। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল আনুমানিক ১০০০০ মিটার এবং চায়না দুয়ারী আনুমানিক ৯০ মিটার জব্দ করা হয়।পরে জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃমেহেদী মোর্শেদ মহোদয়ের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,চরভদ্রাসন,ফরিদ­পুর। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শামিম আরিফিন এবং পুলিশ ফোর্স।
আরও পড়ুন
৮০ টাকার নিচে নেই কোনো সবজি

৮০ টাকার নিচে নেই কোনো সবজি

বাজারে চাল, ডাল, তেল, ব্রয়লার মুরগি, চিনি, লবণসহ সব পণ্যই বিক্রি হচ্ছে বাড়তি দামে। সেই সঙ্গে মাছ-মাংস এবং পেঁয়াজ, আলুসহ সব ধরনের সবজিরও বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়ে বেশির ভাগ সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর মহাখালী, কাওরান বাজার, মালিবাগ কাঁচাবাজার, শান্তিনগর ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, প্রতিকেজি বেগুন ১০০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা, করলা ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স-পটোল-চিচিঙা-ঝিঙা-কাঁকরোল ৮০ টাকা, শিম ১৮০ থেকে ২০০ টাকা, কচুরমুখী ৯০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং গাজর ও টমেটো:
আরও পড়ুন
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীরা নারায়ে তাকবির আল্লাহু আকবর, ‘বিশ্বের মুসলিম, এক হও এক হও’, ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, ‘ফ্রী প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’, ‘বাংলাদেশ স্ট্যান্ডস উইথ প্যালেস্টাইন’:
আরও পড়ুন
‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নবনির্মিত জয়িতা টাওয়ারের উদ্বোধনের পর সেখানে জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেস উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রী গণভবন কমপ্লেক্স মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। এ সময় আরও বক্তব্য দেবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা:
আরও পড়ুন
চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান

চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট চালিয়ে ২৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৫ জেলেকে আটক করা হয়।তবে কোনো ইলিশ উদ্ধার করা যায়নি। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। জানা গেছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২ নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় চরভদ্রাসনের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান/মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। সোমবার সকাল ১০:
আরও পড়ুন
সকাল ১০টায় ‘এক মিনিট শব্দহীন’ থাকবে ঢাকা

সকাল ১০টায় ‘এক মিনিট শব্দহীন’ থাকবে ঢাকা

শব্দ দূষণ রোধে ঢাকা শহরে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি তথা নিরবতা পালন করা হবে। সকাল ১০টা থেকে এক মিনিট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয় এলাকাসহ কয়েকটি এলাকায় এ কর্মসূচি পালন করা হবে। বাংলাদেশ সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের রাস্তায় অবস্থান করে এ কর্মসূচি প্রত্যক্ষ করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর জানান, এ কর্মসূচি পালনে সিটি করপোরেশন, বিআরটিএসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা চাওয়া হয়েছে।
আরও পড়ুন
নরসিংদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও অনুদান বিতরণ

নরসিংদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও অনুদান বিতরণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং ত্রাণকার্য (চাল) ও শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মু.ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,পৌর মেয়র মো.আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মারুফ দস্তেগীর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান:
আরও পড়ুন
চরভদ্রাসনে বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন,

চরভদ্রাসনে বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন,

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসনে মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর এলাকায় কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি মোর্শেদ। পরে বিয়েবাড়িতে রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের টিলারচর এলাকার কেএম ডাঙ্গী গ্রামের এক প্রবাসীর মাদরাসা পড়ুয়া মেয়ের সঙ্গে একই এলাকার সৌদি প্রবাসীর সঙ্গে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার তার গায়ে হলুদ সম্পন্ন হয়। বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে বিয়ে বাড়িতে রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে স্মার্ট ক্লাবের উদ্বোধন

নরসিংদীর মনোহরদীতে স্মার্ট ক্লাবের উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: "Smart Club, Smart Generation এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে শিক্ষা বান্ধব স্মার্ট ক্লাব উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম গড়ে তোলার অভিপ্রায়ে উপজেলাব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাব গঠন /পুনরুজ্জীবিতকরণে মনোহরদী উপজেলা প্রশাসনের এটি একটি বিশেষ উদ্যোগ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর উচ্চ বিদ্যালয়ে এ স্মার্ট ক্লাব উদ্বোধন করা হয়। পীরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুূূদ আলম মাসুমের সঞ্চালনায় ও পীরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এসময় নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.