সমাজবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাধারে সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কিছু সময় বিলম্বে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ. কিউ. এম. মাহবুব এবং সংবর্ধনা বক্তা হিসাবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি ড. আনিসুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান ও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো কামরুজ্জামান এবং ছাত্র:
