শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো ইবির তারুণ্য
ইবি সংবাদদাতা: অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহুল পরিচিত স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “তারুণ্য”। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ সদরের চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজের মিলনায়তনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় প্রায় ১১০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কর্মসূচিতে সংগঠনটির সভাপতি মারুফ হোসাইন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক রিফাত মাশরাফী প্রত্যয়, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম, কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইবি শাখার সভাপতি শহীদ কাওসার ও তারুণ্যের সুবাসিত সদস্য সাকলাই মোসতাক সহ পঞ্চাশ ঊর্ধ্ব সদস্য উপস্থিত:
