অর্থমন্ত্রীর সঙ্গে ওনাব নেতৃবৃন্দের মতবিনিময়

শেয়ার

সরকার কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের (ওনাব) নেতৃবৃন্দ নতুন সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বুধবার মতবিনিময় করেছেন।

দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনের সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নতুন অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অনলাইন গণমাধ্যমের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ওনাবের সহসভাপতি লতিফুল বারী হামিম,  সৌমিত্র দেব, যুগ্ম সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও মো. আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো. মোস্তাকিম সরকার, কার্যনির্বাহী  সদস্য – নজরুল ইসলাম মিঠু, রফিকুল বাসার, হামিদ মো. জসিম, মহসিন হোসেন, অয়ন আহমেদ প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.