ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ফের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ফের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর রাতেও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিক থেকে ধাওয়া করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা চাঁনখারপুল পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া দেন। অন্যদিকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের সামনে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরাও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন। সরেজমিন দেখা যায়, এসময় উভয়পক্ষেই উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহীদুল্লাহ্ হল থেকে ৩০ গজ দূরত্বে থাকা পুলিশ সদস্যরাও এসময় সামনের দিকে আসতে থাকেন। উভয়ের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। এর আগে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়। এদিকে হলে হলে আন্দোলনকারী ও বাধা প্রদানকারী:
আরও পড়ুন
কোটা আন্দোলন : ঢাবি ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ

কোটা আন্দোলন : ঢাবি ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ

কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। এদিন বিকেল ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সেই ধাওয়া-পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এরপর দুইপক্ষ ইট-পাটকেল, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে:
আরও পড়ুন
নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি কৃষিই সমৃদ্ধি "ফলে পুষ্টি,অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে সময় উপযোগী ফলদ বৃক্ষসহ অন্যান্য ফলদ বৃক্ষরোপণ অপরিহার্য। অনুষ্ঠানের সভাপতি কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার:
আরও পড়ুন
৩ ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি

৩ ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি

সারা দেশে গতকাল বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল থেকেই সেই বৃষ্টির দেখা মিলল রাজধানীতে। সকাল ৬টা থেকে শুরু হয়ে ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘আজ সারা দিন কম-বেশি বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।’ তিনি আরও বলেন, ‘বৃষ্টিপাতের প্রবণতা কমে আসলে স্বাভাবিকভাবে তাপমাত্রা একটু বেড়ে যাবে। সামনের সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে। এতে করে ভ্যাপসা গরম অনুভূত হবে।’ এদিকে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায়:
আরও পড়ুন
নরসিংদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

নরসিংদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে প্রাকৃতিক দুর্যোগ/রেমাল এ ক্ষতিগ্রস্ত ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ- ২/২০২৪-২৫ মৌসুম উফশী রোপাআমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নবনির্বাচিত মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন। এ মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন:
আরও পড়ুন
বকশীগঞ্জে সমকাল সাংবাদিক মাসুদ হামলার শিকার 

বকশীগঞ্জে সমকাল সাংবাদিক মাসুদ হামলার শিকার 

মোঃ রুবেল মিয়া, বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দৈনিক সমকাল সাংবাদিক জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাসুদ উল হাসান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে  ৭ জুন দিবাগত রাত ১২ ঘটিকার সময় বকশীগঞ্জ দক্ষিন বাজার এলাকায় বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী নেতৃত্বে সাংবাদিক মাসুদ হামলার শিকার হন। হামলা কারীরা সাংবাদিক মাসুদকে হত্যা করার উদ্দেশ্যে তার মোটর সাইকেল গতিরোধ করে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে, মোটর সাইকেল ভাংচুর,ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৭ জুন দিবাগত রাতেই সাংবাদিক মাসুদ বাদী হয়ে উল্লেখিত দুই ব্যাক্তিসহ নামীয় ৪:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবি’র কর্মচারী লাভলীর হাতে জিম্মি শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি’র কর্মচারী লাভলীর হাতে জিম্মি শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের মানসিক নির্যাতন, নিজের কাজ করিয়ে নেওয়া, অভিনব কৌশলে হলের সিট প্রদানসহ নানা অভিযোগে বিতর্কিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রেহানা হলের কর্মচারী লাভলী ইয়াসমিন ইমু । গত ২৯ মে রাতে শেখ রেহানা হলের শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়মের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। কয়েক ঘন্টাব্যাপী হলের সামনের রাস্তায় অবস্থান করার পর প্রক্টরসহ প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেয়ার পর অবস্থান কর্মসূচি তুলে নেয়া হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ ও বিভিন্ন দাবি সম্বলিত চিঠি প্রদান করা হয়। সেখানে হলের কর্মচারীদের অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে কথা বলে:
আরও পড়ুন
পাট বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে- নানক

পাট বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে- নানক

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি বস্ত্র ও পাটমন্ত্রী আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশের কথা চিন্তা করে পাট খাতের উন্নয়নে কাজ করতে হবে। পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয় বাঙালীর অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। আজ শনিবার (১ জুন) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলার পাট চাষি, মিল মালিক, ব্যবসায়ী ও পাট খাত-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাট অধিদপ্তর ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে ও জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভার আয়োজন করা:
আরও পড়ুন
রাজধানীতে সারাদিন বৃষ্টি থাকবে

রাজধানীতে সারাদিন বৃষ্টি থাকবে

রাজধানী ঢাকাতে ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাবে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে।  এ বৃষ্টিপাত সোমবার সারাদিন থাকতে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় স্থান থেকে ঝোড়ো বাতাস ও বর্ষণের খবর পাওয়া যাচ্ছে। রোববার ৯টার দিকে ‘রেমাল’ উপকূল অতিক্রম শুরু করে। এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি পড়ছে। বাদ যায়নি রাজধানীও। মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। সঙ্গে বইছে দমকা বাতাসও। এতে কয়েক দিনের অব্যাহত গরম কমে কিছুটা শীতল অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক প্রেস ব্রিফিংয়ে বলেন, বৃষ্টি ঝরিয়ে সকালে দুর্বল হবে ঘূর্ণিঝড় রেমাল। রোববার রাত থেকে বেশিরভাগ এলাকায় ঝড়বৃষ্টি হচ্ছে। সোমবার:
আরও পড়ুন
ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের সভাপতি আহসান কামরুল, সম্পাদক জিয়াউর রহমান

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের সভাপতি আহসান কামরুল, সম্পাদক জিয়াউর রহমান

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ) এর সভাপতি পদে চ্যানেল আইয়ের এসি. আউটপুট এডিটর আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক তদন্ত চিত্রের সম্পাদক জিয়াউর রহমান পুন:নির্বাচিত হয়েছেন। রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ (তদন্ত চিত্র), সহ-সভাপতি এইচ এম কামরুল (দৈনিক সবুজ বাংলাদেশ), সহ-সভাপতি সাগর চৌধুরী (ডব্লিউউনিউজ), যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহিম খলিল (নিউজ আইবিডি), সাংগঠনিক সম্পাদক মোঃ জেমস এ কে হামীম (বৈশাখী টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক শাহিদুল তন্ময় (ওয়েব নিউজ- ফ্রান্স), কোষাধ্যক্ষ আমজাদ হোসেন (দৈনিক দেশের ডাক), নারী বিষয়ক সম্পাদক উজমা হাসান (এটিএন বাংলা), দপ্তর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.