কমলনগরে স্কুলছাত্রীকে হত্যার চেষ্টা, নারী গ্রেপ্তার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে এক আনা স্বর্ণের কানের দুলের জন্য ২য় শ্রেণির ছাত্রীকে হত্যার চেষ্টায় আরজু আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে কমলনগর থানা পুলিশ অভিযান চালিয়ে রামগতির বালুরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরজু চরফলকন ইউনিয়নের হাওলাদার বাড়ির অজি উল্যাহর মেয়ে। এর আগে এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় ওই বাড়ির পরিত্যক্ত বাগান থেকে স্কুল ছাত্রী তাহমিনা আক্তার সাদিয়া(৯)কে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ ঘটনায় রোববার সকালে সাদিয়ার মা নারগিস বেগম বাদি হয়ে কমলনগর থানায় মামলা করেন। সাদিয়া মধ্য চরফলকন সরকারি প্রাইমারী স্কুলে ২য় শ্রেণির ছাত্রী। পুলিশ ও মামলা সূত্রে জানা:
