আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতবিার (২৮ আগষ্ট) সকাল ১১টায় রামগঞ্জ উপজলো নির্বাহী অফসিার সাঈদ মোহাম্মদ এস এম রবীন শীষ এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠতি হয়।
সভায় আসন্ন শারদীয় র্দুগাপূজা সফল ভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য উপজেলার সকল মসজিদের ঈমামদের সহযোগীতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি দ্রেবব্রত দাস, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আঃ বারী, রামগঞ্জ সরকারী হাসপাতালের আরএমও ডাঃ সাইফুল আমিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ নজরুল ইসলাম পিন্টু, জামায়াতের আমীর মোঃ নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমীর এ্যাড. হাসান বান্না, ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাহমুদুল হাসান, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাংবাদিক মাহমুদ ফারুখ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোঃ তামিম হোসেন, মোঃ নাঈম হোসেন প্রমূখ।
