লক্ষ্মীপুরে জমির বিরোধে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নুরনবী বকুল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরনবী বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারী বাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে। নিহতের স্বজনেরা জানান, স্থানীয় আব্দুর রউফের পরিবারের সঙ্গে জমি নিয়ে একই এলাকার নুরনবী বকুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে বিরোধের জমির সুপারির গাছ থেকে সুপারি পাড়তে যান আব্দুর রউফ মাস্টার, আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ। নুরনবী বকুল ও তার পরিবারের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে দু-পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরনবীকে কিলঘুষি:
