প্রকাশিত সংবাদকে বিকৃত করে প্রচার করায় আদালতে মামলা

প্রকাশিত সংবাদকে বিকৃত করে প্রচার করায় আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশিত নিউজ 'বিকৃত করে প্রচার করায়' আদালতে মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন Day Night news'র প্রতিনিধি মোঃ নুর হোসেন। মামলা সুত্রে জানা যায়, গত ২০এপ্রিল রোববার দুপুর ২.৫৪ মিঃ Day night News'র অনলাইন সংস্করণে ' 'কমলনগরে লাইসেন্সবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া নামে বেনামে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে' শিরোনামে নিউজ প্রকাশিত হয়।প্রকাশিত নিউজ ও নিউজ শিরোনাম' বিকৃত করে সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে আপলোড করে প্রচার করে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক। এতে নিউজ পোর্টালটির ব্যাপক ভাবমূর্তিক্ষুন্নসহ প্রতিষ্ঠানটির সম্পাদক ও স্থানীয় প্রতিনিধিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মর্যাদাহানি করা হয়েছে। এহেন:
আরও পড়ুন
রায়পুরে বখাটেদের দৌরাত্ম্যে থেমে গেছে মুক্তার পড়াশোনা, নীরব প্রশাসন

রায়পুরে বখাটেদের দৌরাত্ম্যে থেমে গেছে মুক্তার পড়াশোনা, নীরব প্রশাসন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শায়েস্তানগর এলাকার বানাতুল মেসলেমীন দাখিল মাদ্রাসায় ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনার পর, অষ্টম শ্রেণির ছাত্রী মুক্তা মাদ্রাসা ত্যাগে বাধ্য হয়েছেন। স্কুলে যাওয়ার পথে একদল বখাটের দ্বারা নিত্যদিনের উত্ত্যক্ততা, হুমকি এবং শারীরিক হয়রানির কারণে তার শিক্ষা জীবন থেমে গেছে। প্রশাসনের নিরবতা, স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়া এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অসংবেদনশীল আচরণ এই সংকটকে আরও গভীর করেছে। আজ মঙ্গলবার ২২ এপ্রিল সরজমিন ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী, শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে উঠে আসে এই চিত্র। পশ্চিম চরপাতা গ্রামের মনির হোসেনের মেয়ে মুক্তা প্রতিদিন মাদ্রাসা যাওয়ার পথে হয়রানির শিকার হন। একদিন তার পথরোধ করে:
আরও পড়ুন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, প্রতিবাদে সাংবাদিকরা

মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, প্রতিবাদে সাংবাদিকরা

কামরুল হৃদয়: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন লক্ষ্মীপুরে কর্মরত সংবাদকর্মীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘আমার দেশ পাঠক মেলা’ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন ছাত্র প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারাও। মানববন্ধন পরিচালনা করেন আমার দেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজু। এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি গাজী গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল:
আরও পড়ুন
ইসরাইলি পণ্য বয়কটের দাবি, রামগঞ্জে ইসলামী আন্দোলনের পথযাত্রা

ইসরাইলি পণ্য বয়কটের দাবি, রামগঞ্জে ইসলামী আন্দোলনের পথযাত্রা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ গাজায় নিরাপরাদ নিরস্ত্র মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসরাইলি পণ্য বয়কট ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে পথযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার রামগঞ্জ উপজেলার কয়েক সহস্ত্র ধর্মপ্রান মুসল্লীদের অংশগ্রহণে ওই পথযাত্রা কর্মসূচী পালিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী সহ উপজেলাস্থ সকল সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে সকাল ১০টায় পথযাত্রাটি রামগঞ্জ শহরস্থ রামগঞ্জ টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে রামগঞ্জ বাইপাস সড়ক, কাঁচা বাজার, রামগঞ্জ মেইন সড়ক, নূরপ্লাজা চত্ত্বর, পুলিশ বক্স, সোনাপুর চৌরাস্তা, চিতোষী সড়ক, ৩নং ভাদুর ইউনিয়ন, ৯নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট, নাগমুদ, ১০নং ভাটরা:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে আ.লীগের জনপ্রতিনিধিসহ ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আ.লীগের জনপ্রতিনিধিসহ ১৬ নেতা-কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের চার জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি করে চার শিক্ষার্থী হত্যা, বিস্ফোরক ও পুলিশের করা মামলায়সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিরা হলেন- সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, রায়পুর ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ, কমলনগর উপজেলার:
আরও পড়ুন
রামগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

রামগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহীন দুর্নীতি অনিয়ম অযোগ্যতার পাশাপাশি মাদ্রাসা প্রতিষ্ঠানকে ধংসের ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে কচুয়া-শাহাপুর সড়কে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকাবাসী সম্মিলিত ভাবে ওই কর্মসূচী পালন করেন। বিগত ফ্যাসিষ্ট সরকারের স্থানীয় নেতৃবৃন্দদের সাথে আঁতাত করে এবতেদায়ী শিক্ষক মোঃ শাহ আলম কচুয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। শিক্ষক হিসেবে একই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন তার স্ত্রী মোহছেনা আক্তারকে। এরপর তিনি মনগড়া সিদ্ধান্তে মাদ্রাসাটিকে গড়ে তুলেছেন দুর্নীতি আর সন্ত্রাসীদের:
আরও পড়ুন
রায়পুরে মেঘনার দুর্গম চর দখলে জলদস্যুদের তাণ্ডব: আতঙ্কে কৃষক পরিবার

রায়পুরে মেঘনার দুর্গম চর দখলে জলদস্যুদের তাণ্ডব: আতঙ্কে কৃষক পরিবার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মেঘনা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চল এখন যেন এক ভয়াল অভিশাপের নাম। একদিকে কৃষকদের দীর্ঘ পরিশ্রমে ফলানো কোটি টাকার সয়াবিন, অন্যদিকে সংঘবদ্ধ জলদস্যু ও ভূমিদস্যুদের সশস্ত্র দখলদারিত্ব। এ যেন রাষ্ট্রের আইনি কাঠামো ও কৃষকের রক্ত-ঘামে অর্জিত জীবিকার বিরুদ্ধে সরাসরি এক যুদ্ধ। চর কচ্ছিয়া ও চর কানিবগায় প্রায় ৩০ জন কৃষকের ১২০০ একর জমির সয়াবিন জোরপূর্বক লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে। সন্ত্রাসীরা চরে মহড়া দিয়ে, লাল পতাকা উড়িয়ে ভয়ভীতি ছড়িয়ে কৃষকদের চাষাবাদকৃত জমি থেকে জোরপূর্বক উচ্ছেদ করছে। চাষীরা জানান, তাদের সয়াবিন তোলার চেষ্টা করলেই হামলার শিকার হতে:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অবৈধ কারখানায় খাদ্য জব্দ ও জরিমানা 

লক্ষ্মীপুরে অবৈধ কারখানায় খাদ্য জব্দ ও জরিমানা 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মতিন ফুড নামে একটি অবৈধ কারখানায় খাবার জব্দ ও জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বুধবার (১৬ এপ্রিল) জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধুর চক্রবর্তী ও লক্ষ্মীপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান উপস্থিত ছিলেন। ভোক্তা সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মতিন ফুড কারখানার আব্দুল্লাহ মতিনকে ৪ লক্ষ টকা জরিমানা করা হয়। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু

রায়পুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল কর্মী মো. জসিম উদ্দিন বেপারী মারা গেছেন। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে তার ছোট ভাই কাউছার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১২টার দিকে রাজধানীর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অন্তত ৫০ জন। নিহত মো. জসিম উদ্দিন বেপারী রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরবংশী গ্রামের ফজল করিমের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী ও রায়পুর উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচিত। নিহতের ছোট ভাই কাউছার:
আরও পড়ুন
রামগঞ্জ সরকারি হাসপাতালে সিলিং ফ্যান বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে

রামগঞ্জ সরকারি হাসপাতালে সিলিং ফ্যান বন্ধ, রোগীদের ভোগান্তি চরমে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দেড় মাস জুড়ে বন্ধ রয়েছে পুরুষ-মহিলা ও গাইনী ওয়ার্ডের প্রায় ২৩ টি সিলিং ফ্যান। নেই পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা,মহিলা ওয়ার্ডের গোসলখানা ও বাতরুমের মধ্যে ও নেই কোন সু-ব্যবস্থা। তীব্র গরমে দুরদুরান্তে থেকে আসা রোগীদের ভোগান্তির তো শেষ নেই। কেউ নাড়ছেন হাত পাখা,কেউ রয়েছেন বেডের নিছে।চিকিৎসা নিতে আশা রোগীরা বলছেন নার্স সহ অন্যান্যদের বলে মিলছেনা কোন ফলাফল।মোঃ আমির,দেলোয়ার হোসেন ও রেহানা নামের এক রোগী সহ স্বজনরা বলছেন চিকিৎসা নিতে এসে তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে বিচানায় করছেন চটপট। সরজমিনে গেলে এবিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডাঃআনোয়ার হোসেন জানান,গত (৩মার্চ)আমরা নোয়াখালী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.