শীর্ষ নিউজ

ইত্যাদির মঞ্চে প্রথমবার একসঙ্গে হাবিব-প্রীতম

ইত্যাদির মঞ্চে প্রথমবার একসঙ্গে হাবিব-প্রীতম

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ মানেই চমক! আর ঈদের ইত্যাদি মানেই বিশেষ আয়োজন, ভিন্নমাত্রা। ইত্যাদির এবারের পর্বে বিশেষ চমক হিসেবে আছেন গায়ক হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে কোনো গান করেননি। এই প্রথম একসঙ্গে ইত্যাদির গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটি লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।  হাবিব ও প্রীতমের এই গানটি চিত্রায়িত হয়েছে চারদিকে লেকবেষ্টিত একটি স্থানে। নেচে-গেয়ে প্রায় পাঁচ হাজার দর্শককে মাতিয়ে তোলেন শিল্পীদ্বয়। ফাগুন নিকেতনেও শুটিং হয়েছে গানটির কিছু অংশ। নতুনদের নিয়ে অনেক গান করেছেন হাবিব ওয়াহিদ। কণ্ঠশিল্পীদের পাশাপাশি নতুন অনেক গীতিকারও উপহার দিয়েছেন তিনি। অসংখ্য জনপ্রিয়:
আরও পড়ুন
পিলখানা ট্রাজেডির ক্ষতি কখনোই পূরণ হবে না: সেনাপ্রধান

পিলখানা ট্রাজেডির ক্ষতি কখনোই পূরণ হবে না: সেনাপ্রধান

পিলখানা ট্রাজেডিতে নিহতের ক্ষতি কখনোই পূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সেনানিবাসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও অহংকার। এ সময় জুলাই অভ্যুথ্থানে হতাহতদের প্রতিও সম্মান জানান তিনি। এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোজখবর নেন। ইফতার আয়োজনে বিডিআর বিদ্রোহে নিহত পরিবারের সদস্য, যোদ্ধাহত মুক্তিযুদ্ধা, জুলাই অভ্যুথ্থানে আহতরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কোকেন সরবরাহে দোষী সাব্যস্ত সাবেক অজি স্পিনার

কোকেন সরবরাহে দোষী সাব্যস্ত সাবেক অজি স্পিনার

কোকেন সরবরাহের সঙ্গে সম্পৃক্ত থাকায় দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসি। মূল ঘটনাটি ২০২১ সালের। সাবেক এই লেগ স্পিনার তাঁর ব্যক্তিগত কোকেন ডিলারের সাথে এক সহযোগীর পরিচয় করিয়ে দেন। সে সময় পুলিশের অভিযোগ ছিলো সেই ২ জন মিলে ২ লাখ মার্কিন ডলারের মাদকের চুক্তির সঙ্গে জড়িত হয়েছিলেন। যদিও সেই লেনদেনে ম্যাকগিলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। কিন্তু নিষিদ্ধ মাদক সরবরাহে সচেতনভাবে অংশ নেয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ৫৪ বছর বয়সী এই সাবেকের বিরুদ্ধে বাণিজ্যিক পরিসরে মাদক সরবরাহের যে অভিযোগ ছিলো সেখান থেকে মিলেছে মুক্তি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৮:
আরও পড়ুন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর দাফন সম্পন্ন

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর দাফন সম্পন্ন

চিরনিদ্রায় শায়িত করা হলো মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটিকে। বৃহস্পতিবার (১৩ মার্চ) নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, সামরিক হেলিকপ্টারে করে ঢাকা থেকে নিয়ে যাওয়া যায় হয় ওই শিশুর মরদেহ। পরে প্রথম দফা জেলা শহরের নোমানী মাঠে প্রথম দফা জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রাম সোনাইকুন্ডু প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখান তার দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে নির্যাতনের শিকার ওই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা সবাই এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। এর আগে, এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ):
আরও পড়ুন
মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে ওই শিশুটির মৃত্যুর পর এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় বলা হয়, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এতে বলা হয়, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। গত ৫ মার্চ মাগুরা শহরতলীর একটি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৮ মার্চ:
আরও পড়ুন
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সেনাবাহিনী একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। একইসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির:
আরও পড়ুন
বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা

বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে কানাডা

বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিদেশি সহায়তা প্রকল্পে ২৭ কোটি ডলারের বেশি নতুন তহবিল ঘোষণা করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন। রোববার (৯ মার্চ) বাংলাদেশি কমিউনিটির নেতাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে কানাডা সরকারের ওই সহায়তার ঘোষণা দেন তিনি। আহমেদ হুসেন বলেন, বাংলাদেশের এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে জনগণের যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তা জোরদার করে চলেছে কানাডা। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার মাধ্যমে আমরা বিশ্ব সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করছি। বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে ১৪টি প্রকল্পে নতুন তহবিল অর্থায়ন করা হবে। এসব প্রকল্পে কানাডার পাশাপাশি অন্য বিদেশি অংশীদার ও দাতারাও অর্থায়ন করছে। গ্লোবাল:
আরও পড়ুন
এমবিবিএস–বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ লেখা যাবে না: হাইকোর্ট

এমবিবিএস–বিডিএস ডিগ্রি ছাড়া ‘ডাক্তার’ লেখা যাবে না: হাইকোর্ট

আজকের পর থেকে এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।  তবে আজকে পর্যন্ত যদি ডিপ্লোমাধারী কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এ ছাড়া আবেদনকারী ডিপ্লোমা চিকিৎসকদের আগামী ৬ মাসের মধ্যে যথাযথ পদবি দেওয়ার জন্য পদক্ষেপ নিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। এসংক্রান্ত দুটি রিটের শুনানি শেষে বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির:
আরও পড়ুন
বাংলাদেশে গ্যাজপ্রমের কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

বাংলাদেশে গ্যাজপ্রমের কাজের ধারাবাহিকতা চায় রাশিয়া

রাশিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে, যাতে রাশিয়ান রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল’র গ্যাস অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকে। মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান। তিনি বলেন, ২০১২ সাল থেকে গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল বাংলাদেশে গ্যাসের মজুদ অনুসন্ধানে কাজ করছে এবং ২০২৩ সালে ভোলায় নতুন পাঁচটি কূপ চিহ্নিত করে, যেখানে আরও অনুসন্ধানের পরিকল্পনা রয়েছে। প্রধান উপদেষ্টা গ্যাজপ্রমকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং ভবিষ্যতে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূত তার সাক্ষাৎকালে বাণিজ্য ও সাধারণ সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে:
আরও পড়ুন
ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা  

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা  

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামী শরীয়াহ মতে, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে  ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০  টাকা দিতে হবে। যব দিয়ে  ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০  টাকা, খেজুর দিয়ে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৩১০ টাকা, কিসমিস দিয়ে ৩ কেজি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.