শীর্ষ নিউজ

ফিরতে চায় পরিবারের কাছে সাব্বির

ফিরতে চায় পরিবারের কাছে সাব্বির

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় আনুমানিক ১২ বছরের একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। শিশুটির নাম সাব্বির ও তার বাবার নাম শাহজাহান। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে ওই শিশুটিকে থানায় রেখে যায় এলাকাবাসী। পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে এলাকার কিছু লোকজন শিশুটিকে বিষণ্নভাবে ঘোরাঘুরি করতে দেখে। পরে তারা নাম-ঠিকানা জানতে চাইলে সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছু বলতে পারেনি। পরবর্তীকালে স্থানীয়রা তাকে থানায় রেখে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত:
আরও পড়ুন
সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না; আনোয়ার খান এমপি

সন্ত্রাস দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না; আনোয়ার খান এমপি

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খান বলেছেন, কোনো অবস্থায় সন্ত্রাস, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। কোনো রকম চাঁদাবাজি চলবে না। সব অনিয়মের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা দরকার সবই করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ও সকল ধরনের অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এমপি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আনোয়ার খান বলেন, রামগঞ্জে সকল ধর্মের লোক সমান অধিকার ভোগ করে। একে অপরের ধর্মীয় রীতি-নীতিতে সর্বদা সব সময় পাশে থেকে সহযোগিতা করে। সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়:
আরও পড়ুন
রামগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রামগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবদুল মতিন মুন্সী (৬০) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ । ৯অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বকসী বাজার মৃতের ব্যবসা প্রতিষ্ঠানে। আবদুল মতিন মুন্সী চন্ডিপুর হেদুে কোম্পানী বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে নিহত মতিন মুন্সীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়েছে,। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আবদুল মতিন মুন্সী রবিবার সকাল ১০টায় ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু বেলা ৪টার সময় সে বাসায় না ফেরার কারনে:
আরও পড়ুন
কমলনগরে ট্রাক চাপায় দুই যাত্রী নিহত, আহত ৩

কমলনগরে ট্রাক চাপায় দুই যাত্রী নিহত, আহত ৩

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর কমলনগরে হাফিজিয়া এলাকায় আজ সন্ধ্যা ৯টায় কভারভ্যানের চাপায় অটোরিকশার ড্রাইভারসহ ২জন ঘটনারস্থলে মারা যায়। নিহতরা চর জাঙ্গালীয়া গ্রামের সেলিমের ছেলে আরিফ হোসেন বাবু, হাফিজের ছেলে জাকির হোসেন (বটু)। আহত একই গ্রামের তছলিমের ছেলে সুমন-২৫, নাতনি মিম-৩ ছেলে । আহত সবাই কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহত স্বপ্না আক্তারের অবস্থা আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে। নিহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন কমলনগর থানা পুলিশ। কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান জানান, ২জন স্পটডেট, স্বপ্না আক্তারের আশংকা জনক লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মেঘনার পানি আকাশে উঠার ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে মেঘনার পানি আকাশে উঠার ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর পানি আকাশে উঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সজিব জমিদার নামে এক ছাত্রলীগ নেতা ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। তবে উপজেলা প্রশাসন ও স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আকাশের দিকে পানি উঠার কোনো ঘটনা ঘটেনি। জানা গেছে, ৩৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন এলাকার মজিদ হোসেন উমর নামে এক যুবক। তিনি প্রথমে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। বিকেল সাড়ে ৪টার দিকে মজিদের কাছ থেকে ভিডিওটি নিয়ে উপজেলার চরগাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব জমিদার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টটিতে মাকসুদুর:
আরও পড়ুন
কমলনগরে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই অন্য প্রার্থীকে টাকা দিয়ে দমানোর চেষ্টা

কমলনগরে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই অন্য প্রার্থীকে টাকা দিয়ে দমানোর চেষ্টা

নিজস্ব সংবাদাতাঃ লক্ষ্মীপুর কমলনগরে টাকা দিয়ে দমানোর চেষ্টা করেছে ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজে অফিস সহায়ক পদে নিয়োগ প্রার্থী রাশেদ কে। গত ১৪ জুলাই ২০২২ইং তারিখে লক্ষ্মীপুর কমলনগরে ফজুমিয়ার হাট স্কুল এন্ড কলেজে সহকারি প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়কসহ মোট চারটি পদে, ১ জন করে নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করে দৈনিক ইনকিলাব পত্রিকায়। নিয়োগে দুর্নীতি প্রমান পাওয়ায় পরিক্ষা কেন্দ্রেই সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে নিয়োগ কমিটি। অভিযোগে বলা হয় গত ৯ সেপ্টেম্বর ২২ইং শুক্রবার ৯ ঘটিকার লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। প্রধান শিক্ষক আব্দুর সহিদ পরিক্ষা না দিয়ে:
আরও পড়ুন
মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ  তালিকা প্রকাশ

মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

আগামী ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া দিতে হবে ৬০ টাকা। এ দূরত্বে সাতটি স্টেশন রয়েছে। তালিকা অনুযায়ী, দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের ভাড়া ২০ টাকা, যেটি মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া। এছাড়া দিয়াবাড়ি থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা। আবার পল্লবী থেকে মিরপুর-১১ বা কাজীপাড়া যেকোনো স্টেশনে নামলেই ২০ টাকা:
আরও পড়ুন
ফজুমিয়ারহাট উচ্চবিদ্যালয় এন্ড কলেজ নিয়োগে অনিয়মের অভিযোগ, পরীক্ষায় বাধা!

ফজুমিয়ারহাট উচ্চবিদ্যালয় এন্ড কলেজ নিয়োগে অনিয়মের অভিযোগ, পরীক্ষায় বাধা!

 মোঃ ইব্রাহীম, কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মোটা অংকের টাকার বিনিময়ে ফজুমিয়ারহাট উচ্চবিদ্যালয় এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষকসহ তিন পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে প্রাধন শিক্ষক আবদুস শহিদসহ স্কুল কমিটির বিরুদ্ধে। এঘটনায় তিনজন চাকরি প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি; এমন অভিযোগ এনে তারা জেলা প্রশাসক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কমলনগরের ফজুমিয়ারহাট উচ্চবিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগে জানা যায়, লক্ষ্মীপুরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গেলে কম্পিউটার ল্যাব অপারেটর পদে তিন চাকরি প্রার্থী মো. শরিফ, ফরিদ:
আরও পড়ুন
রামগঞ্জে অবৈধভাবে মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ সুলতান মাহমুদের বিরুদ্ধে

রামগঞ্জে অবৈধভাবে মুক্তিযোদ্ধা গেজেটে নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ সুলতান মাহমুদের বিরুদ্ধে

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থাকার সুবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সাবেক কর কমিশনার সুলতান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযোদ্ধা গেজেটে নিজের নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ উঠেছে। এবিষয়টি ৯সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় রামগঞ্জ উপজেলা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের মধ্যে এসংবাদ ছড়িয়ে পড়লে উপজেলাব্যাপী সর্ব মহলে চরম ক্ষোভ এবং নানান সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয় একাধিক বীর মুক্তিযোদ্ধাগন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়,জামুকা,লক্ষ্মীপুর জেলা প্রশাসক, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর সাবেক কর কমিশনার সুলতান মাহমুদের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল চেয়ে আবেদন করেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসক ১৪ আগষ্ট ২০২২ইং এক স্বারক পত্রে  উপজেলা নির্বাহী অফিসার ও:
আরও পড়ুন
পূর্বধলায় ছেলের পরিকল্পনায় পিতাকে নৃশংস হত্যা জড়িতরা গ্রেফতার

পূর্বধলায় ছেলের পরিকল্পনায় পিতাকে নৃশংস হত্যা জড়িতরা গ্রেফতার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৫)কে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।  মঙ্গলবার সন্ধ্যায় নিহত আব্দুল আজিজে ছেলে বিপ্লব (১৯) কে গ্রেপ্তারের পর বুধবার বিকেলে ময়মনসিংহের গৌরিপুর এলাকা থেকে বিজয় কর্মকার (১৯), মোঃ তরিকুল ইসলাম (১৮) ও মোঃ আজহার মিয়াকে গ্রেফতার করে র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃত বিজয় কর্মকার ময়মনসিংহের গৌরিপুর উপজেলাধীন মইলাকান্দা গ্রামের শংকর কর্মকার’র ছেলে, মোঃ আজহার মিয়া একই গ্রামের তারা মিয়ার ছেলে, তরিকুল ইসলাম পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জস্থ এমদাদুল হকের ছেলে ও বিপ্লব উপজেলার মানিকদি গ্রামের খুন হওয়া আব্দুল আজিজের ছেলে। জানা গেছে, গত (১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.