শীর্ষ নিউজ

আবারো প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে

আবারো প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে

প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে সিতি রাহাইউ নামে আরও এক তরুণী লক্ষ্মীপুরে এসেছে। বাংলাদেশের মামুন হোসেন ও সিতি মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই সুবাদে তাদের পরিচয় ও প্রেম। সেই টানেই বাংলাদেশে ছুটে আসেন সিতি। আজ রোববার (৯ অক্টোবর) দুপুরে আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। মামুন রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের রফিক উল্লাহর ছেলে এবং সিতি ইন্দোনেশিয়ার বিনজাই শহরের ফুনুং কারাংয়ের মৃত জুমিরানের মেয়ে। গত শনিবার বিকেলে মালয়েশিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন মামুন ও সিতি। সেখান থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামে নিজবাড়িতে যান। মামুন বলেন, ২০১৭ সালে চাকরির সুবাদে সিতির সঙ্গে তার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা

লক্ষ্মীপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রা

লক্ষ্মীপুরে শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে । জেলা আহলে সুন্নাহ ওয়াল জামা’আত এর আয়োজনে রবিবার (৯ অক্টোবর) সকালে দিবসটি উদযাপন করা হয়। শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। সংগঠনটির আহবায়ক অধ্যক্ষ মাওলানা আতাউল করিম মুজাহিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, পীর সৈয়্যাদ মাহমুদুর রহমান তানভীর ছিদ্দিকী, পীর সৈয়্যাদ গোলাম সাখজার হোসাইনী ছাবের চিশতী প্রমুখ। সমাবেশে বয়ান,, মিলাদ, ক্কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ বিশ্ব উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে। পরে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে শোভাযাত্রা বের:
আরও পড়ুন
কমলনগরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

কমলনগরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি: নির্ভুল জন্ম নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর কমলনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কমিশনার ফেরদৌস আরা, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদ আলম, চর কারদিরা ইউনিয়ন পরিষদের প্যানাল চেয়ারম্যান নুরুল্ল্যাহ, কমলনগর:
আরও পড়ুন
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা সমাচার

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা সমাচার

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা ও সেবার মান নিয়ে প্রশংসনীয় প্রতিবেদন দেখেছি করোনাকালে। সেবা ও সেবার মানদন্ডে সু সেবার স্বাক্ষর রেখেছে কর্তাব্যক্তিরা যে যার মত। সেবা সু সেবা ভালোবাসা মানবতার স্নিগ্ধ ছোঁয়ায় সেবা প্রার্থী ব্যাক্তিরা ছিলো পুলকিত। কর্তাব্যাক্তিদের এমন অবদানের প্রতিদানে ইচ্ছা পোষন করেছি যে পুষ্পমাল্যে বরন করবো। সময় অসময়ে হয়ে উঠেনি। সময়ের পরিক্রমায় ডাঃ আকিলের বদলি সর্বশেষ ডাঃ রেজাউল করিম রাজিবের বদলি কমলনগরে চিকিৎসা সেবার ভরসায় আশান্বিত সেবা প্রার্থী ব্যাক্তিদের হৃদয়ে রক্তক্ষরণ অশ্রু কাতর মানুষ গন বদলি ঠেকাতে ভালোবাসায় মানববন্ধন করেছে কমলনগরে। যা কমলনগরে সেবার জগতে ইতিহাস। দুজনের বদলি কমলনগরে চিকিৎসা সেবায় অপূরনীয় ক্ষতি। যা গত ২/১০/২২ তারিখে সরজমিনে প্রত্যক্ষ:
আরও পড়ুন
সনদ ছাড়া গ্রাম্য ‘‘ডাক্তার’’ চিকিৎসা দিতে পারবেন না

সনদ ছাড়া গ্রাম্য ‘‘ডাক্তার’’ চিকিৎসা দিতে পারবেন না

ঢাকা: গ্রাম্য ‘ডাক্তার’' যাদের চিকিৎসা বিষয়ে শিক্ষা, যোগ্যতা এবং সনদ নাই তাদের চিকিৎসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ বিবৃতিতে তিনি এ কথা জানান। জাহিদ মালেক বলেন , স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চেষ্টা করছি। সেবার মানোন্নয়নে অ নেকগুলো দিক আছে। এ ক্ষেত্রে অনেক জনবল প্রয়োজন হয়, অবকাঠামো ও যন্ত্রপাতির প্রয়োজন হয়। আমরা এখন প্রাইমারি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বদ্ধপরিকর। যদি প্রাইমারি স্বাস্থ্যসেবার উন্নয়ন করতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্য সেবার আরও অনেক উন্নয়ন হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, প্রাইমারি হেলথ কেয়ার মূলত কমিউনিটি ক্লিনিক:
আরও পড়ুন
দুই ছেলেসহ ইসলাম গ্রহণ করলেন মা

দুই ছেলেসহ ইসলাম গ্রহণ করলেন মা

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে শেরপুর জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে একজন মাওলানার কাছে গিয়ে কালেমা পড়ে এবং কোর্টে এফিডেভিটের মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লার মৃত খগেন বিশ্বাসের স্ত্রী সবিতা রানী, তার ছেলে জয় ও বিজয়। তবে বর্তমানে তারা নিজেদের নাম রেখেছেন আছিয়া বেগম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসাইন। এ বিষয়ে নওমুসলিম আছিয়া বেগম জানিয়েছেন, ইসলাম ধর্ম আমার অনেক আগে থেকেই ভালো লাগতো।:
আরও পড়ুন
ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত; আইনে স্বাক্ষর করলেন পুতিন

ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত; আইনে স্বাক্ষর করলেন পুতিন

ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করতে চারটি সাংবিধানিক আইনে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে দোনেতস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিঝিয়া এখন আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের অংশ হলো। এর আগে গতকাল মঙ্গলবার রাশিয়ার সংসদের উচ্চ কক্ষ ইউক্রেনের দখলকৃত অঞ্চল গুলো ফেডারেশনে অন্তর্ভুক্তির সিদ্ধান্তে অনুমোদন দেয়।শুক্রবার পুতিন অঞ্চলগুলো যুক্ত করতে ডিক্রি ( সরকারি আদেশ) জারি করেছিলেন। রাশিয়ার সরকারি গণমাধ্যম খবরে বলা হয়েছে, সাংবিধানিক আইনে স্বাক্ষরের ফলে ইউক্রেনের চার অঞ্চলের বাসিন্দারা এখন রাশিয়ার নাগরিক বলে বিবেচিত হবেন। বিশ্ব নেতারা ইউক্রেনের চার অঞ্চল যুক্ত করতে রাশিয়ার ‌‌;‘গণভোট’ আয়োজনকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছিলেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। সূত্র: সিএনএন
আরও পড়ুন
মহানগর উত্তর বিএনপির সমাবেশ আবারও পেছাল

মহানগর উত্তর বিএনপির সমাবেশ আবারও পেছাল

নিজেদের অন্য কর্মসূচি থাকার কারণে মহানগর উত্তর বিএনপির পূর্বঘোষিত পল্লবী জোনের সমাবেশ আবারও পেছানো হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাতে মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবি এম এ রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৬ অক্টোবর বেলা ৩ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালীর কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য একই দিনের পল্লবী জোনের সমাবেশটি আগামী ০৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পল্লবী জোনের সমাবেশ যা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটির স্থান পরবর্তীতে জানানো হবে। প্রসঙ্গত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক; পুলিশ সুপার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক; পুলিশ সুপার

লক্ষ্মীপুরে ডাকাত চক্রের মূল হোতা রাব্বিসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র ও ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আজ (৩ অক্টোবর) সোমবার বিকেলে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। .. বিস্তারিত আসছে…
আরও পড়ুন
নির্বাচনে জোট গঠনে সিদ্ধান্ত হয়নি: জিএম কাদের

নির্বাচনে জোট গঠনে সিদ্ধান্ত হয়নি: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপ-নেতা জিএম কাদের বলেছেন, যেজন্য আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি। এ সরকার ক্ষমতায় এসে যা করছে তা বিএনপির চেয়ে এক ডিগ্রি বেশি। আমরা পরিবর্তন চাই। সোমবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নির্বাচনে জোট গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন,, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তৃণমূল থেকে দলের উচ্চপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ বিএনপির সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তিনি বলেন, ‘আমরা গোপন কোনো আঁতাত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.