শীর্ষ নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ

শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ ৪০ দিন পর খুলেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে যে সব স্কুলে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেসব বিদ্যালয় খুলেনি। এর আগে মঙ্গলবার খুলেছে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার (৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-মাউশি খোলার বিষয়ে নোটিশ জারি করেছে। আজ থেকে পুরাদমে ক্লাস শুরু হবে। ২০২৫ সালের শিক্ষাপুঞ্জি অনুযায়ী এই ছুটি নির্ধারণ করা ছিল। সেখানে পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা দিবস, জুমাতুল বিদ্যা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়। শিক্ষাপুঞ্জি অনুসরণ করে গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সর্বশেষ ক্লাস নেওয়া হয়। ওইদিনই স্কুলগুলোতে ছুটির নোটিশ জারি করা হয়।:
আরও পড়ুন
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ডেকলান রাইসের জোড়া গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়েছে গানার্সরা। প্রতিপক্ষের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথম মিনিটেই অ্যাটাক করে গ্যালাক্টিকোসরা। কিলিয়ান এমবাপ্পের শট প্রতিহত হয় আর্সেনাল গোল রক্ষকের কাছে। এরপরই ধারালো হতে থাকে আর্সেনাল। তবে প্রধমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। এরইমধ্যে, বিরতির ঠিক আগমুহূর্তে রাইসের হেড আর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট আটকে দেন কোর্তোয়া। আবার ম্যাচের ৩১ মিনিটে আর্সেনাল গোলরক্ষককে একা পেয়েও এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। তবে ম্যাচের মূল আকর্ষণ ছিল দ্বিতীয়ার্ধেই। ক্ষণে ক্ষণে পাল্টাতে থাকে ম্যাচের রঙ। ম্যাচের ৫৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন রাইস। দৃষ্টি নন্দন এক ফ্রিককে লিড এনে:
আরও পড়ুন
নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার

নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলম গ্রেফতার

নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মোরশেদ আলম নোয়াখালী-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় পান তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান মোরশেদ আলম। তিনবারের এই সংসদ সদস্য বেসরকারি টেলিভিশন আরটিভি ও ন্যাশনাল লাইফ:
আরও পড়ুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার (৭ এপ্রিল) এই নির্দেশনা দিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। চিঠিতে বলা হয়, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২৩ মার্চ চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির নির্দেশনা অনুযায়ী অধিদফতরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলো।
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। বিবৃতিত বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি বরং ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশ সরকার:
আরও পড়ুন
মার্কিন শুল্ক বৃদ্ধি ইস্যুতে ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা

মার্কিন শুল্ক বৃদ্ধি ইস্যুতে ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা

পণ্য রপ্তানিতে শুল্ক বৃদ্ধি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) দেয়া চিঠিতে আরোপিত অতিরিক্ত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান তিনি। চিঠির শুরুতেই ট্রাম্পকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতিকে সম্পূর্ণ সমর্থন করে এবং এর সফলতার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এতে আরও বলা হয়, ১৭ কোটি মানুষের দ্রুত বর্ধনশীল বাজারে আমেরিকার রপ্তানি বাড়াতে বাংলাদেশই প্রথম উদ্যোগ গ্রহণ করে। বাণিজ্য উপদেষ্টা মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে এসব কার্যক্রমের সমন্বয় করছেন বলেও জানানো হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই মার্কিন রপ্তানির উপর সর্বনিম্ন শুল্ক আরোপ করে উল্লেখ করে:
আরও পড়ুন
গাজায় গণহত্যা: বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজধানীসহ সারাদেশ

গাজায় গণহত্যা: বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল রাজধানীসহ সারাদেশ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারদেশে পালিত হচ্ছে ‘নো-ওয়ার্ক নো-স্কুল’ কর্মসূচি। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। এ ছাড়াও বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আরও পড়ুন
ফিলিস্তিনিদের সমর্থনে বৈশ্বিক কর্মসূচিতে সংহতি, দেশব্যাপী ধর্মঘট আজ 

ফিলিস্তিনিদের সমর্থনে বৈশ্বিক কর্মসূচিতে সংহতি, দেশব্যাপী ধর্মঘট আজ 

নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। একইসঙ্গে আজ সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী ও ছাত্রনেতা। পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে কাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গাজাবাসীর সমর্থনে আজ সোমবার রাজধানী ঢাকায় সংহতি সমাবেশ, বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন। এনসিপি কর্মসূচি ঘোষণা না করলেও দলটির নেতারাও সংহতি জানিয়েছেন সোমবারের বৈশ্বিক ধর্মঘটে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী ও:
আরও পড়ুন
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘণ্টায় দুটি চিঠি দেবে সরকার

ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রফতানি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর সরকারের পদক্ষেপ নিয়ে জানাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে চিঠিতে ৩৭ শতাংশ শুল্কের বিষয়টি পর্যালোচনার জন্য আবেদন করা হবে। রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে অর্থ উপদেষ্টার দফতরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব। তিনি জানান, একটি চিঠি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া হবে। আরেকটি বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর ইউএসটিআরকে দেয়া হবে। যুক্তরাষ্ট্রকে যে দুটি চিঠি দেওয়া হবে তাতে কী থাকবে—সাংবাদিকদের এমন প্রশ্নের:
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিন ছাড়াও সারা বিশ্বে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।   রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয় ফিলিস্তিনি জোটটি। পাশাপাশি, সমগ্র ফিলিস্তিনেও পুরোদস্তুর ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে তারা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এতে বলা হয়, বিশ্বব্যাপী ফিলিস্তিনের সমর্থক ও মানবাধিকারকর্মীদের প্রতি সংহতির আহ্বান জানিয়েছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন নামের কোয়ালিশনটি। নির্বিচার ইসরায়েলি বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনতে এ কর্মসূচি বলে জানিয়েছে তারা।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.