শীর্ষ নিউজ

জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে যেসব তরুণদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ ঘরে ঘরে গিয়ে সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমরা সন্তুষ্ট, আমাদের টার্গেট:
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

নির্বাচনের রোডম্যাপ আদায় করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়েছে। ১২টা ৫ মিনিটে বিএনপি নেতারা যমুনায় প্রবেশ করেন। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। দলটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাইবেন কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা কবে ঘোষণা করা:
আরও পড়ুন
আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা ১৪৩২

আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা ১৪৩২

আজ বৈশাখ মাসের প্রথম দিন। বাংলা নতুন বছরের শুরু। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে দেশে। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হবে বর্ষবরণ। ‘বাংলা নববর্ষ ১৪৩২’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ছায়ানট ভোরে রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদ্যাপন:
আরও পড়ুন
ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

ঢাকার ‘মার্চ ফর গাজা’ সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান। শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে। ১২ এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে, যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যকে নিশ্চিত করে। বাংলাদেশ, তার পুরুষ ও নারী, তরুণ ও বৃদ্ধ উভয়ের মাধ্যমে, ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতার সংগ্রাম:
আরও পড়ুন
আমাদের হৃদয়ে ফিলিস্তিন: আজহারি

আমাদের হৃদয়ে ফিলিস্তিন: আজহারি

ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি বলেছেন, ভৌগলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে, আমাদের একেকজনের বুকের ভেতরে বাস করে একেকটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করে একেকটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে আল-কুদস। শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ড. মিজানুর রহমান আজহারি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আসার সময় যে কষ্ট করেছি, যে ত্যাগ শিকার করেছি, এটা আমরা করেছি আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য। আমাদের এই জনসমুদ্র ফিলিস্তিনি ভাইদের প্রতি, আল-আকসার প্রতি বাংলাদেশি জনগণের বহিঃপ্রকাশ। তিনি বলেন, আমাদের এই গণজমায়াতের মাধ্যমে বিশ্ববাসীকে বার্তা দিতে চাই, আমরা ফিলিস্তিনের:
আরও পড়ুন
‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে সোহরাওয়ার্দীতে মানুষের ঢল

গাজায় চলমান বর্বরোচিত ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান পালিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকাল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সেখানে লাখো মানুষের ঢল দেখা যাচ্ছে। দলে দলে উদ্যানে আসছে মানুষ। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রির ধুম পড়েছে। অনেক আগ্রহ নিয়েই সেসব কিনছেন আগত অনেকেই। সকাল সাড়ে ১০টার মধ্যেই সারা দেশ থেকে:
আরও পড়ুন
বদলে যাচ্ছে পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা

বদলে যাচ্ছে পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। এরই মধ্যে নতুন পোশাকের ট্র‍্যায়াল হয়েছে। এবার পুলিশের লোগো পরিবর্তন হচ্ছে। বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকা বাদ পড়ছে। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শিগগির মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। নতুন লোগোটি হবে এরকম- পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত, পাটপাতার টবে লেখা পুলিশ। লোগো পরিবর্তনের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে। যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক:
আরও পড়ুন
‘বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে’

‘বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, “গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেওয়া হয় এবং ম্যান্ডেট পুনর্নবীকরণ করা হয়। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে।” এসময় জয়শঙ্কর আরও বলেন, ভারতের থেকে বাংলাদেশের ভালো কোনো দেশ ভাবে না। তার দাবি, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এমনকি এটি ভারতের ডিএনএ-তে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট। নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে:
আরও পড়ুন
আজ‌ থেকে এসএসসি পরীক্ষা শুরু

আজ‌ থেকে এসএসসি পরীক্ষা শুরু

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে, ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে গঠিত মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সেই সঙ্গে, পরীক্ষার দিনগুলোতে:
আরও পড়ুন
শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে নতুন আলোচনার কথা উল্লেখ করে তিনি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকেও সরে আসার ব্যাখ্যা দিয়েছেন। বুধবার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, এটি চীনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। চীনের পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিনিয়োগকারীদের জনসমালোচনার চাপের পর ট্রাম্পের এই ঘোষণা এলো। এর মধ্যে জেপি মরগানের জেমি ডিমনও রয়েছেন, যিনি বুধবার বলেছিলেন যে একটি মন্দা আসন্ন। রয়টার্সের হোয়াইট হাউস রিপোর্টাররা জানিয়েছেন, তারা বিস্তারিত:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.