শীর্ষ নিউজ

বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বাংলাদেশ এগোয়নি। দেশে কোনো মানুষ এখন না খেয়ে থাকে না, দারিদ্র্য কমেছে। বাংলাদেশকে এখন সবাই সম্মানের চোখে দেখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের সেবা করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই কাজ করছেন। সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষকদের দাবি-দাওয়া সঠিক সময়ে বিবেচনা করা হবে। আপনাদের আবেদন আমি লিখে নিয়েছি। সময়মতো সেগুলো বাস্তবায়ন করবো। শিক্ষকদের দাবিগুলো নিয়ে তিনি বলেন, ইবতেদায়ী পর্যায়ে উপবৃত্তি দেওয়ার বিষয়টি বিবেচনাধীন:
আরও পড়ুন
স্থানীয়দের হামলায় আহত ইবি শিক্ষার্থী: সড়ক অবরোধ করে আন্দোলন

স্থানীয়দের হামলায় আহত ইবি শিক্ষার্থী: সড়ক অবরোধ করে আন্দোলন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী হামলার প্রতিবাদে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহ উভয় পাশে প্রায় ছয় কিলোমিটা রাস্তায় যানজটের সৃষ্টি হয়। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় তারা রাস্তায় আগুন জালিয়ে আন্দোলন করে। প্রায় চার ঘন্টা আন্দোলনের পর রাত ১০টার দিকে পুলিশ কর্তৃক হামলাকারীদের গ্রেপ্তারে আশ্বাসে তারা ক্যাম্পাসে ফেরেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমাদের ক্যাম্পাসের দুইজন ছাত্র আজকে বিকেলে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজারে বাইকে তেল আনতে গেলে স্থানীয়দের দ্বারা হামলার শিকার হয়। আমরা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের:
আরও পড়ুন
পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে চান মেসি

পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে চান মেসি

চ্যাম্পিয়নস লিগ জেতার উদ্দেশ্য নিয়ে ২০২১ সালে লিওনেল মেসি বার্সেলোনা থেকে এনেছিল পিএসজি। স্প্যানিশ জায়ান্টদের অর্থনৈতিক সংকটের কারণে প্রায় দুই দশকের সম্পর্ক ছিন্ন করতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। কিন্তু এই জুনেই ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ। নতুন চুক্তি হবে কি না এখনও স্পষ্ট ধারণা দিতে পারেনি কোনও পক্ষ। অন্য কোথাও চলে যাবেন নাকি প্যারিসেই থাকবেন সেটা এখনও চূড়ান্ত না হলেও মেসি চান পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে। ২০২৪ কোপা আমেরিকার প্রস্তুতি নিতে পরের মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে খেলতে চান মেসি। সেক্ষেত্রে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে তার চুক্তির গুঞ্জনের ইতি টানা যেতে পারে। এমনকি সৌদি আরবেও তার যাওয়ার সম্ভাবনা:
আরও পড়ুন
নিউরোসার্জন হতে চান মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া নেত্রকোণার আসিফ

নিউরোসার্জন হতে চান মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া নেত্রকোণার আসিফ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নিউরোসার্জন হতে চান মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হওয়া আসিফ আসিফ রহমান নিহাল ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন নেত্রকোণার আসিফ রহমান নিহাল। তিনি পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মো. মিজানুর রহমান ও আফরোজা বেগম দম্পতির বড় ছেলে। তারা এখন ময়মনসিংহ শহরের কিষ্টপুর দৌলত মুন্সি রোড এলাকায় বসবাস করেন। আসিফ ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। তিনি পঞ্চম শ্রেণিতে ময়মনসিংহ গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুলে ভর্তি হন। ভর্তি পরীক্ষায়ও তিনি প্রথম হন। পরে ষষ্ঠ শ্রেণিতে ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হয়ে সেখান থেকে এসএসসি পাস করেন। তিনি এইচএসসি পাস করেন আনন্দ মোহন কলেজ থেকে। ভালো ফলাফলের মাধ্যমে তিনি মা-বাবাকে:
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি কাল শুরু

প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি কাল শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের একই বিভাগের মধ্যে আন্তঃজেলা বদলি শুরু হচ্ছে মঙ্গলবার। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ১৪ মার্চ বদলি শুরু হয়ে চলবে ২২ মার্চ পর্যন্ত। ১৪ থেকে ১৫ মার্চ শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১৯ থেকে ২০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ২১ থেকে ২২ মার্চ বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। আদেশে বলা হয়, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র:
আরও পড়ুন
তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকার রোলিং মিল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ডিউটি অফিসার রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এই কর্মকর্তা বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
আরও পড়ুন
ইনজুরিতে শ্রেয়স আইয়ার, সাকিবের কাঁধেই উঠছে কলকাতার অধিনায়কত্ব?

ইনজুরিতে শ্রেয়স আইয়ার, সাকিবের কাঁধেই উঠছে কলকাতার অধিনায়কত্ব?

চলতি মাসের আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রত্যেকটা দলই এই মুহূর্তে শেষ পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের মাথায় ইতিমধ্যেই বাজ পড়েছে। অহমেদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচের চতুর্থ দিনে আচমকাই কোমরে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। আপাতত যা শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট সিরিজ তো তিনি খেলবেনই না, তার উপরে আইপিএল টুর্নামেন্টেও তিনি খেলতে পারবেন কি না, সেটা এখনই বলতে পারা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স দলকে কে নেতৃত্ব দেবেন, সেই প্রশ্ন এখন থেকেই সমর্থকদের মনে উঁকি মারতে শুরু করেছে। তবে নাইট ফ্যানেদের একাংশের দাবি, যদি শ্রেয়স আইয়ার একান্তই না:
আরও পড়ুন
অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না: রাষ্ট্রপতি

অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না: রাষ্ট্রপতি

অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগীদের হয়রানি না করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি হামিদ বলেন, “বড়ো ডাক্তার হয়ে অপ্রয়োজনীয় বড়ো বড়ো টেস্ট দিয়ে রোগীদের হয়রানি করবেন না... অসুস্থ ও অসৎ প্রতিযোগিতা পরিহার করতে হবে”। তিনি চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে দায়িত্বশীল আচরণ করার জন্যও জোর তাগিদ দেন। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয় আচার্য আবদুল হামিদ ডাক্তার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিএসএমএমইউ’র সেবাদান পদ্ধতি সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন।
আরও পড়ুন
বিপিএল কাঁপানো তারকারা সুযোগ পেলেন পাকিস্তান দলে

বিপিএল কাঁপানো তারকারা সুযোগ পেলেন পাকিস্তান দলে

পাকিস্তান ক্রিকেটারদের ব্যস্তসূচি যেন শেষই হচ্ছে না। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ম্যান ইন গ্রিনরা। তবে তিন ম্যাচ সিরিজে দলে ব্যাপক পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক বাবর আজম। বাদ পড়ার তালিকায় রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং ফখর জামান। দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন ক্রিকেটার। যাদের সকলেই এবারের পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরম্যান্স করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে আলাদা ভাবে নজর কেড়েছিলেন ব্যাটার আজম খান, অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তাদের দুইজনই ডাক পেয়েছেন আফগানিস্তান সিরিজে। পিসিবি মূলত তাদের ব্যস্ত সূচির জন্য সিনিয়র ক্রিকেটারদের:
আরও পড়ুন
সরকারি ব্যয় কমানোর চতুর্থ নির্দেশনা জারি

সরকারি ব্যয় কমানোর চতুর্থ নির্দেশনা জারি

আবারও ব্যয় কমানোর নির্দেশনা জারি করেছে সরকার। সরকারের নেওয়া ‘সি’ ক্যাটাগরির প্রকল্পে অর্থছাড় স্থগিতের নির্দেশ দিয়ে চতুর্থ দফায় নির্দেশনা দেওয়া হয়েছে। আগের মতোই সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় নতুন বা প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন (মোটরযান, জলযান, আকাশযান) কেনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১২ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা এ সংক্রান্ত পরিপত্র সব মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত বছরের ৩ জুলাই, ২১ জুলাই এবং ১৩ ডিসেম্বর সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে পরিপত্র জারি করা হয়। নতুন নির্দেশনায় আগের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.