শীর্ষ নিউজ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

সুনামগঞ্জ সিলেট মহাসড়কের হালুয়ারগাও এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের হালুয়ারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে…
আরও পড়ুন
খালেদা জিয়াসহ ১৫ আসামির অভিযোগ গঠন শুনানির নতুন দিন ধার্য

খালেদা জিয়াসহ ১৫ আসামির অভিযোগ গঠন শুনানির নতুন দিন ধার্য

গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ১৭ মে নতুন দিন ধার্য করেন। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আদালতে হাজিরা দেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক):
আরও পড়ুন
হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

হোয়াইটওয়াশের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ দল ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করতে আজ মাঠে নামছে! সিরিজ শুরুর আগে তা শুধুই বিলাসী কল্পনা ছিল বটে। মঙ্গলবার দুপুর ৩টায় ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টিম টাইগার্স। ইতোমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে ফেলেছে বাংলাদেশ। তাই শেষটা শুধুই আনুষ্ঠানিকতার হলেও হালকাভাবে নিচ্ছেনা সাকিব বাহিনী। কেননা টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো দলকে ধবলধোলাই করার হাতছানি বাংলাদেশের সামনে, ফলে ম্যাচটা হেলায় হাতছাড়া করবেনা। নিজেদের সেরাটা নিয়েই মাঠে নামবে টাইগাররা। সিরিজ শুরুর আগে প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হলেও, শেষ ম্যাচেও স্কোয়াড অপরিবর্তিতই রেখেছে নির্বাচকরা। ১৫ সদস্যের এই স্কোয়াড থেকেই সেরা একাদশ বেছে নিবেন টিম ম্যানেজমেন্ট। যা অবশ্য খুব:
আরও পড়ুন
ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোনো পরীক্ষা নয়

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোনো পরীক্ষা নয়

২০২৩ সালের শুরু থেকে নতুন কারিকুলামে পাঠদান চলছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনোও প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর বলেছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গাইডলাইন অনুযায়ী। এ গাইডলাইনের বিষয়ে পরে স্কুলগুলোকে জানিয়ে দেওয়া হবে। মাউশি এক আদেশে বলেছে, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে এনসিটিবি প্রণীত শিক্ষক সহায়িকা এবং শিক্ষাক্রমের নির্দেশনা অনুসারে করতে:
আরও পড়ুন
অভিনয় করতে গিয়ে মঞ্চেই অভিনেতার  মৃত্যু

অভিনয় করতে গিয়ে মঞ্চেই অভিনেতার মৃত্যু

মঞ্চে ভিন্ন চরিত্রে নিজেকে আত্মিকভাবে মানিয়ে খ্যাতি অর্জন করেন অভিনয় শিল্পীরা। আবার সেই মঞ্চেই জীবনাবসানের ঘটনাও কম নয়। সে রকমই একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। শনিবার রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে আয়োজিত যাত্রার মঞ্চে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নায়কের ভাইয়ের অভিনয় করছিলেন হাসেম আলী সরকার নামে এক যাত্রাশিল্পী। তার চরিত্রটি ছিল দুঃখী এক কৃষকের। যাত্রা চলাকালে কষ্টদায়ক একটি দৃশ্যে সংলাপ বলতে বলতেই আকস্মিকভাবে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এ সময় দর্শক ও সহ-অভিনেতাসহ সবাই ধারণা করছিলেন হাসেম আলী অভিনয় চালিয়ে যাচ্ছেন। অনেক সময় পরও উঠতে না দেখে সহকর্মীরা তাকে উঠানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস:
আরও পড়ুন
রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ মিছিল লন্ডনে

রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ মিছিল লন্ডনে

যুক্তরাজ্য থেকে রাজতন্ত্র বিলুপ্তির দাবিতে লন্ডনে সোমবার বিক্ষোভ মিছিল হয়েছে। রিপাবলিক দল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কমনওয়েলথ দিবস উপলক্ষ্যে সোমবার ওয়েস্টমিনস্টার হলের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর আনাদোলুর। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালিত হয়ে আসছে। এ সময় তারা 'রাজতন্ত্র মানি না', 'রাজতন্ত্র নিপাত যাক', 'রাজপরিবার বর্ণবাদী' ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে রাজতন্ত্রবিরোধী স্লোগান দেন। বিক্ষোভের আয়োজক রিপাবলিক দলের নেতা গ্রাহাম স্মিথ বলেন, আমরা ব্রিটেনকে গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। আমরা একটি আধুনিক, মুক্ত গণতন্ত্রচর্চার দেশ হিসেবে ব্রিটেনকে দেখতে চাই, যেখানে আইন সবার কাছে সমান হবে।গ্রাহাম স্মিথ আরও বলেন, রাজতন্ত্র আমাদের দেশের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং প্রাচীনপ্রথা:
আরও পড়ুন
নাফ নদী থেকে আইসসহ ৩ রোহিঙ্গা আটক

নাফ নদী থেকে আইসসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় দুটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকেরা হলেন- উখিয়া ৩ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসাইনের ছেলে সাকের (২২), ১২ নম্বর বালুখালী ক্যাম্পের আবু ছিদ্দিকের ছেলে মোহাম্মদ জাবের (১৯) এবং মিয়ানমারের মংডু সিকদার পাড়ার হাছনের ছেলে মোহাম্মদ ইউনুছ (২৩)। বিজিবির-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান:
আরও পড়ুন
বাংলাদেশে এসে প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা  দল

বাংলাদেশে এসে প্রথম ম্যাচেই হারলো আর্জেন্টিনা দল

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে সোমবার উদ্বোধনী দিন ছিল। এদিন তৃতীয় ম্যাচে মেসিদের দেশ আর্জেন্টিনা খেলেছিল এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ইরাকের বিপক্ষে। তবে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনা কাবাডি দলের। ম্যাচে ইরাক জিতেছে ৫৬-২৮ পয়েন্টে। এক কথায় মধ্যপ্রাচ্যের দেশটির কাছে পাত্তাই পায়নি আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ৩৪-১৩ পয়েন্টে পিছিয়ে থেকে ম্যাট ছাড়ে রিকার্ডোর দল। দ্বিতীয়ার্ধেও সুবিধা করতে পারেনি প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ কাবাডিতে খেলতে আসা দলটি। এদিকে টুর্নামেন্ট শুরুর আগেই আর্জেন্টিনার কোচ রিকার্ডো বলেন, আসরে বড় কোনো প্রত্যাশা নেই। এক-দুইটা ম্যাচ জিততে পারলেই খুশি তারা। নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি আর্জেন্টাইনরা। সামনে জয়ের প্রত্যাশা করছেন আর্জেন্টাইন কোচ রিকার্ডো। দারুণ খেলে ম্যাচ সেরার:
আরও পড়ুন
৪৫তম বিসিএস প্রিলিমিনারির তারিখ নির্ধারণ আজ

৪৫তম বিসিএস প্রিলিমিনারির তারিখ নির্ধারণ আজ

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, আসন বিন্যাস ও সামগ্রিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ হতে পারে। মঙ্গলবার এ নিয়ে বৈঠকে বসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সূত্রে আরো জানা গেছে, ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় মঙ্গলবারের সভায় চূড়ান্ত হতে পারে। এর আগে, বিসিএসের প্রশ্নপত্র ছাপানোর বিষয়ে গত ১০ মার্চ সংশ্লিষ্ট প্রেসের কর্মকর্তাদের সঙ্গে পিএসসি বৈঠক করেছে। এদিকে পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, এই বিসিএসের প্রশ্ন তৈরির কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। তবে আসন্ন রোজার ঈদের ছুটির কারণে চলতি মাস মার্চ ও এপ্রিলে এ পরীক্ষা নেয়া সম্ভব হবে না। তাই আগামী মে মাসের প্রথম দিকে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। জানতে চাইলে:
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা (১৪ মার্চ ২০২৩)

টিভিতে আজকের খেলা (১৪ মার্চ ২০২৩)

ক্রিকেট বাংলাদেশ-ইংল্যান্ড ৩য় টি-টোয়েন্টি সরাসরি, বিকাল ৩টা, টি স্পোর্টস ও গাজী টিভি নারী প্রিমিয়ার লিগ মুম্বাই-গুজরাট সরাসরি, রাত ৮টা, স্পোর্টস ১৮-১ ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যানসিটি-লাইপজিগ সরাসরি, রাত ২টা, সনি টেন ১ পোর্তো-ইন্টার মিলান সরাসরি, রাত ২টা, সনি টেন ২ সৌদি কিং কাপ আল নাসর-আবহা সরাসরি, রাত ৮-৩০ মি., সনি টেন ২
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.