শীর্ষ নিউজ

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রকৌশলীর মৃত্যু

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর ঘোড়াশালে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. খোরশেদ আলম (৪৫) নামে এক উপ-সহকারী প্রকৌশলীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৯টায় ঘোড়াশাল রেলস্টেশনের সামনে চামড়াব এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত খোরশেদ আলম মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এলাকার মো. সাদেক আলীর ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭ নম্বর ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী এবং এই বিদ্যুৎ কেন্দ্রের মাধবী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করতেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে অফিসের একটি ট্রেনিংয়ের ক্লাস নিতে টঙ্গী যাওয়ার উদ্দেশ্য বাসার সামনে থেকে মোটরসাইকেল চালিয়ে বের হন খোরশেদ আলম। পরে সকাল ৯টায় ঘোড়াশাল চামরাব এলাকার:
আরও পড়ুন
আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে ট্রাম্প

আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে ট্রাম্প

ফৌজদারি অপরাধে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে হাজির হতে নিউইয়র্কে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিহাস সৃষ্টি করা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক এক পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্প অভিযুক্ত হয়েছেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে আত্মসমর্পণ করার কথা রয়েছে ট্রাম্পের। এজন্য সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ৭৬ বছর বয়সী ট্রাম্পই প্রথম সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট, যে কি না ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন। ধারণা করা হয়- স্থানীয় সময় মঙ্গলবার:
আরও পড়ুন
সামিরা মাহির ‘ঈদ সেলামি’

সামিরা মাহির ‘ঈদ সেলামি’

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দী হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দায় এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। এবার ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে সামিরা মাহির নাটক ‘ঈদ সেলামি’। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকটির চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান। ঋতু ঢাকায় হোস্টেলে থেকে পড়াশুনা করে, তার পরিবার থাকে মফস্বলে। ঢাকা থেকে রোজার ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে গেছে সে।চাকরির সুবাদে তার বাবা মফস্বলের এই শহরে নতুন বদলি হয়েছে। প্রতিবারের মতো ঢাকায় ঈদ করতে না পেরে ঋতুর এবার খুব মন খারাপ। ঢাকার মতো এখানে সময়টা তেমন ভালো কাটবে না, এমনটাই তার ধারণা।:
আরও পড়ুন
বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ৬ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবাজারের আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ ও ডাম্পিংয়ের কাজ করছেন। এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয়:
আরও পড়ুন
যেভাবে ছড়ায় বঙ্গবাজারে আগুনের ভয়াবহতা

যেভাবে ছড়ায় বঙ্গবাজারে আগুনের ভয়াবহতা

রাজধানীর বঙ্গবাজারের মহানগর মার্কেটের গোডাউন এরিয়া থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা। তাদের দাবি, মহানগর মার্কেট কাঠ ও টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের পরপরই অনেক ব্যবসায়ী দোকানের মালামাল বের করে সামনের নিউ সেক্রেটারি সড়কে রাখেন। এক দিকে আগুন অন্য দিকে মালামাল বের করার কারণে সামনের রাস্তায় মালামাল স্তূপ করতে থাকেন ব্যবসায়ীরা। প্রায় ঘণ্টাখানেক জ্বলার পরে সকাল ৭টার দিকে বঙ্গবাজারের একাংশ ধসে পড়ে। এ সময় রাস্তায় স্তূপ করে রাখা কাপড়ে আগুন লাগে। এরপর স্তূপ করা কাপড়গুলো ইসলামিয়া মার্কেটের সিঁড়িতেও ছিল। এতে ওই মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া মহানগর, বঙ্গবাজারে পাশে এনেক্সকো টাওয়ার হওয়াতে আগুন দ্রুত ওই:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) রাত ১০টার পর খাদেমুল ইসলাম নামের স্থানীয় এক যুবলীগ কর্মী বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি করেন। এর আগে আলগী বাজার থেকে বিএনপি নেতা মাজহারুল ইসলামকে আটক করা হয় বলে জানিয়েছেন হাইমচর থানার ওসি মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, ‌শফিক তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন। সেখানে তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাত জোট সরকার এবং ১/১১:
আরও পড়ুন
পাঁচ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

পাঁচ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজন কবির জানিয়েছেন, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বুধবার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের:
আরও পড়ুন
বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ল পুলিশ সদর দপ্তরে

বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ল পুলিশ সদর দপ্তরে

বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দপ্তরেও ছড়িয়ে পড়েছে। সদর দপ্তরের ভেতরের চারটি ব্যারাকে আগুন লেগেছে। মূলত মহানগর শপিং কমপ্লেক্সের আগুন পুলিশ সদর দপ্তরে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। সদর দপ্তরের ভেতরে পুলিশের চারটি ব্যারাকে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে। এদিকে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় আগে থেকেই প্রস্তুতি হিসেবে পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়। মোতায়েন করা হয় পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিসের সদস্য। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মেইন গেটের সামনে বিপুল:
আরও পড়ুন
এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিস, তিন বাহিনী, ব্যবসায়ী ও স্থানীয়দের প্রচেষ্টায়ও কমেনি ভয়াবহ এ আগুনের তীব্রতা। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আগুন বেলা ১১টার সময়েও নিয়ন্ত্রণে আসেনি। উপরন্তু, ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়ছে আশপাশে। সর্বশেষ পুলিশ সদরদপ্তরের পাশের মার্কেট মহানগর শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। মহানগর শপিং কমপ্লেক্সে থেকে পুলিশ সদরদপ্তরের আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যদিও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। এদিকে, ভয়াবহ এই আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে রয়েছে গোয়েন্দাসহ এলিট:
আরও পড়ুন
ব্যবসার ‘স্বপ্ন ছাই’ ভোরের আগুনে

ব্যবসার ‘স্বপ্ন ছাই’ ভোরের আগুনে

আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাতির সব থেকে বড় এই উৎসবকে কেন্দ্র করে লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছিলেন ব্যবসায়ীরা। মুনাফা লাভের আশায় দোকানে মজুত করেছিলেন বিভিন্ন মালামাল। কিন্তু তাদের সেই স্বপ্নে হানা দিলো ভোরের আগুন। নিমিষেই ছাইয়ে পরিণত হলো দোকানিদের স্বপ্ন। বলছি- বঙ্গবাজারের লাগা মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের আগুনের কথা। এদিন ভোর ৬টার দিকে অগ্নিকাণ্ড ঘটে বঙ্গমার্কেটে। এরপর একে একে জ্বলতে থাকে আশপাশের আরও চারটি ভবন। বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট ও আদর্শ মার্কেটের পর আগুন ছড়িয়ে পড়ে এনেক্সকো টাওয়ারেও। এ সময় চোখে মুখে হতাশার ছাপ দেখা গেছে ব্যবসায়ীদের। কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। নিজের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.