তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৯ জেলে আটক
ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩৯জেলেসহ ট্রলার ও বেহুন্দিজাল আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। জাল আগুণে পুড়ে ধ্বংস করা হয়। মৎস্য অফিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৪এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিস ও নৌপুলিশ মেঘনায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় রাত সাড়ে ১০টার দিকে চরজহিরউদ্দিন সংলগ্ন মেঘনায় বেহুন্দিজাল দিয়ে মাছ ধরার সময় ৩৯ জেলে, ২টি ট্রলার ও ৪টি বেহুন্দিজাল আটক করা হয়েছে। ট্রলার মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। বেহুন্দিজাল শশীগঞ্জ সুইজঘাট এলাকায় আগুণে পুড়ে:
