গর্বিত খুবি, সম্মানিত দুই অধ্যাপক: জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ স্বীকৃতি
মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই কৃতী অধ্যাপক। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ এ মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন। সম্মাননা প্রাপ্ত দুই শিক্ষক হলেন—খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নাসিফ আহসান। এ অর্জনে তাঁদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, দুই শিক্ষকের এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের শিক্ষা ও গবেষণায় আরও উৎকর্ষ অর্জনে অনুপ্রাণিত:
