শীর্ষ নিউজ

ঢাকাসহ ১০ জেলায় নতুন ডিসি

ঢাকাসহ ১০ জেলায় নতুন ডিসি

জাতীয় নির্বাচনের আগে দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো- ঢাকা, রাঙামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও গাজীপুর। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিসিএস প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়। নতুন ডিসি নিয়োগ পাওয়া এ কর্মকর্তাদের কয়েকজন সরকারের মন্ত্রীর পিএস (একান্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গাজীপুরের ডিসি আনিসুর রহমানকে ঢাকা, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খানকে রাঙামাটি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ মোজাহিদ উদ্দিনকে বান্দরবানের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের একান্ত সচিব (উপসচিব) মো. কায়ছারুল ইসলামকে:
আরও পড়ুন
আ.লীগ সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা চায় : প্রধানমন্ত্রী

আ.লীগ সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা চায় : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা চায় জানিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, এটাই আমরা চাই, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজ আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো তাহলে এটা কখনও অর্জন করা সম্ভব হতো না। শেখ হাসিনা বলেন, আমাদের এ গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল,:
আরও পড়ুন
কমিটি নিয়ে বিরোধ, রামগঞ্জে কৃষকলীগ সভাপতির উপর হামলা

কমিটি নিয়ে বিরোধ, রামগঞ্জে কৃষকলীগ সভাপতির উপর হামলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ কমিটি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাষ্টারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একই কমিটির সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মজিবুল্লাহ এর বিরুদ্ধে। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরশহরস্থ রামগঞ্জ ষ্টেশন মডেল স্কুলের পার্শ্বে সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কৃষকলীগের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে সংগঠনটির সভাপতি আবুল কাশেম মাষ্টার ও সাংগঠনিক সম্পাদক মজিবুল্লাহ সাথে বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে আবুল কাশেম মাষ্টার বাসা থেকে বের হয়ে রামগঞ্জ যাওয়ার পথে পৌর শহরের ষ্টেশন মডেলের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুজিব:
আরও পড়ুন
রামগঞ্জের বিতর্কিত সেই প্রবাসীকে নিয়ে বিব্রত আওয়ামী লীগের নেতাকর্মীরা

রামগঞ্জের বিতর্কিত সেই প্রবাসীকে নিয়ে বিব্রত আওয়ামী লীগের নেতাকর্মীরা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দুবাই প্রবাসী শামসুল হক মিজানকে নিয়ে একের পর এক বিতর্কিত কর্মকা-ে বিব্রতকর অবস্থায় পড়েছেন দলের নেতাকর্মীরা। মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতিকে ম্যানেজ করে পূর্নাঙ্গ কমিটির পদও হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এনিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ করেছেন সাবেক ছাত্রনেতারা। তবুও থেমে নেই তার বিতর্কিত কর্মকান্ড। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু সেই বিতর্কিত প্রবাসী মিজানের সাথে সৌজন্য সাক্ষাত করতে রামগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামের বাড়িতে যান। এসময় ফুলেল শুভেচ্ছাও জানান তারা। এমন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে:
আরও পড়ুন
দীর্ঘ ১ যুগ পর আটপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবন বৃত্তান্ত গ্রহণ

দীর্ঘ ১ যুগ পর আটপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবন বৃত্তান্ত গ্রহণ

নেত্রকোণা প্রতিনিধি: দীর্ঘ ১ যুগ পর বাংলাদেশ ছাত্রলীগ আটপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় চরম হতাশায় অনেকেই যখন হা-পিত্যেশ করছেন, ঠিক তখনই সক্রিয় হয়ে উঠেছে নেত্রকোণা জেলা ছাত্রলীগ। তারা আটপাড়া উপজেলা ইউনিটকে আরও শক্তিশালী করতে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। ৫ জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে তারা নেতৃত্বে আসতে ইচ্ছুকদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেছেন। নেত্রকোণা জেলা ছাত্রলীগের নির্দেশে জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আটপাড়া উপজেলার কৃতি সন্তান আলিফ নাসের অনি ও আটপাড়ার আরেক কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বাধন জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন। নেত্রকোণা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ জীবনবৃত্তান্ত নেওয়া হয়। এ কার্যক্রমে:
আরও পড়ুন
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের সিটি হসপিটালের অপারেশনের সাড়ে ৬ ঘণ্টা পর মো. আবু ছায়েদ (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৫ টার দিকে মারা যান তিনি। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে। আবু ছায়েদ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা। তার ছেলে দেলোয়ার হোসেন নিশান জানান, তার বাবার ডান পায়ে পোঁড়ার অপারেশনের জন্য গত ২ জুলাই শহরের সিটি হসপিটালে ভর্তি করেন। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ওই হাসপাতালের মালিক ডাঃ রাকিবুল আহছান রোগীর পায়ে অপারেশন করেন। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকায়:
আরও পড়ুন
কেঁদে কেঁদে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের

কেঁদে কেঁদে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) নগরের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, গতকাল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল।  এটা আমার একদিনের সিদ্ধান্ত ছিল না। বিস্তারিত আসছে..
আরও পড়ুন
রাজশাহীতে ফেন্সিডিলের চালান জব্দ, ভারতীয় নাগরিকসহ আটক ২

রাজশাহীতে ফেন্সিডিলের চালান জব্দ, ভারতীয় নাগরিকসহ আটক ২

প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীর গোয়েন্দা শাখার অভিযানে বড় ফেন্সিডিলের চালান আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে থেকে ৭৪৩ বোতল ফেন্সিডিল আটক করা হয়। এ সময় ভারতী নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মন্ডলের ছেলে চপল আলী (৩৫) এবং ভারত সুর্শিতাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারির গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক জামরুল গত রাতে ফেন্সিডিলের চালান নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা এই ফেন্সিডিল জামালের আম বাগানে গ্রহণ করবে এমন:
আরও পড়ুন
আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প!

আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প!

ইউরোপের দেশ আইসল্যান্ডে ২৪ ঘণ্টায় ২২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বুধবার দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ। আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফাগ্রাডালসফজাল পর্বতের পাদদেশে ভূমিকম্প শুরু হয়। এই পর্বত আগ্নেয়গিরির ওপর থাকায় এখানে গত দুই বছরে ২ বার অগ্নুৎপাত হয়েছে। আবহাওয়া সংস্থাটি জানায়, প্রায় ২২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে রাজধানী রেইকজাভিক এলাকায়। ৪টি ভূমিকম্প ৪ মাত্রার বেশি ছিল উল্লেখ কর হয়েছে। খবরে বলা হয়েছে, পর্বত এলাকায় অগ্নুৎপাত হতে পারে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, পুরো দিনজুড়ে অব্যাহতভাবে এই ধরনের কম্পন চলতে:
আরও পড়ুন
এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন নবীপুর ইউপি চেয়ারম্যান সোহেল

এলাকাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন নবীপুর ইউপি চেয়ারম্যান সোহেল

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ( সোহেল) এলাকাবাসীর উন্নয়নে ব্যাপক কাজ করা যাচ্ছেন। গ্রাম হবে শহর এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে উন্নয়নে কাজ করে যাচ্ছেন ৯নং নবীপুরের গণ মানুষের অভিভাবক মোঃবেলায়েত হোসেন সোহেল চেয়ারম্যান। কুতুবের হাট দক্ষিণ বাজারে ব্রীজ যা বিষ্ণুপুর গ্রামের সাথে সংযুক্ত হয়েছে যা আজ দৃশ্যমান৷ অসংখ্য মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু সোহেল চেয়ারম্যান বার বার দরকার।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.