শীর্ষ নিউজ

পাঁচ বছর পর রিয়ালের বিপক্ষে জুভেন্টাসের জয়

পাঁচ বছর পর রিয়ালের বিপক্ষে জুভেন্টাসের জয়

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম এখনো শুরু হয়নি। এখনো খোলা আছে দলবদলের বাজার। নিজেদের সাধ্যমত পছন্দের ফুটবলারকে কিনে দল ভারী করতে ব্যস্ত ক্লাবগুলো। তবে এরই মধ্যে শুরু হয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতি। এর অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে বিভিন্ন প্রীতি ম্যাচের। তারই ধারাবাহিকতায় স্প্যানিশ জায়ান্ট রিয়ালের বিপক্ষে মাঠে নামে জুভেন্টাস। যেখানে পাঁচ বছর পর মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে ইতালিয়ায়ন ক্লাবটি। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় জুভেন্টাস। ম্যাচের ৪৮ সেকেন্ডে ময়েস কিনের গোলে এগিয়ে যায় জুভেরা। ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিমোথি উইয়াহ স্কোর শিটে নাম তুললে ব্যবধান দ্বিগুন করে তুরিনের ক্লাবটি। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে:
আরও পড়ুন
আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক রাজশাহী: জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে রাজশাহীর এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগের এই নেতার নাম আতিকুর রহমান কালু। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। নগরীর রানীবাজার মুন্সিপাড়ায় তার বাড়ি। তার বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৫১৫ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৪২১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে এ মামলা করেছেন। মামলার আসামি আতিকুর রহমান কালু রাজশাহীর একজন ঠিকাদার ও ব্যবসায়ী বলে এজাহারে উল্লেখ:
আরও পড়ুন
১৮ বছরের সংসার ভাঙল জাস্টিন ট্রুডোর

১৮ বছরের সংসার ভাঙল জাস্টিন ট্রুডোর

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে এরই মধ্যে তাঁরা একটি আইনি চুক্তিতে সই করেছেন। এর মধ্য দিয়ে বহুল প্রশংসিত এই জুটির ১৮ বছরের সংসারের ইতি ঘটছে বলে বুধবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডো দম্পতির পথ আলাদা হতে যাচ্ছে। এরই মধ্যে তাঁরা এ বিষয়ক একটি চুক্তিও করেছেন বলে নিশ্চিত করেছে জাস্টিন ট্রুডোর কার্যালয়। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্যজীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন। সামনে বিচ্ছেদের ক্ষেত্রেও সব পদক্ষেপ আইন ও নৈতিকতা মেনেই:
আরও পড়ুন
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেড। বুধবার (২ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বেক্সিমকো পাওয়ার নির্মিত ২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ডিসেম্বর থেকে কেন্দ্রটির বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের সাড়ে ৬০০ একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুতকেন্দ্র। তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল। উৎপাদিত বিদ্যুৎ জাতীয়:
আরও পড়ুন
তারেক রহমানের ৯ ও জোবাইদার ৩ বছর কারাদণ্ড

তারেক রহমানের ৯ ও জোবাইদার ৩ বছর কারাদণ্ড

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী ড. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত আজ বুধবার (২ আগস্ট) এই রায় দেন। পাশাপাশি তারেক রহমানকে ৩ কোটি টাকা জরিমানা, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড এবং জোবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তারেকের ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ৩টা ২২ মিনিট থেকে রায় পড়া শুরু করেন বিচারক। বেলা ৪টার দিকে তিনি:
আরও পড়ুন
রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর পৌঁছান তিনি। এর আগে বেলা সোয়া ১২টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রংপুরের উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। প্রায় সাড়ে চার বছর পর রংপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে জনসমর্থন চাইতে:
আরও পড়ুন
স্লোগানে উত্তাল রংপুর, ১০ কিলোমিটারজুড়ে জনসমুদ্র

স্লোগানে উত্তাল রংপুর, ১০ কিলোমিটারজুড়ে জনসমুদ্র

রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ বুধবার (২ আগস্ট) দুপুর ১২টা ১২ মিনিটে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ করার মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী দুপুর ৩টা ১০ মিনিটে সভাস্থলে এসে উপস্থিত হবেন বলে সভা থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে তাকে বহনকারী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে অবতরণ করেছে। এদিকে, সকাল থেকে রংপুর নগরীসহ বিভাগের আট জেলা ও ৫৮টি উপজেলার গ্রাম পর্যায়:
আরও পড়ুন
বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৩০ জেলে

বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৩০ জেলে

কক্সবাজার জেলার কুতুবদিয়ার পশ্চিম বঙ্গোপসাগরে ১০টিরও অধিক মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ জন মাঝি-মাল্লা নিখোঁজ হয়েছেন। বুধবার (২ আগস্ট) উপজেলার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম ও মৎস্যজীবী লীগ ফেডারেশন কুতুবদিয়া শাখার সভাপতি আবুল কালাম আযাদ এ তথ্য নিশ্চিত করেছেন। ফিরে আসা মাঝিমাল্লারা জানান, বুধবার ভোরে সাগরে মাছ ধরার সময় তীব্র বাতাস শুরু হয়। এ সময় ট্রলারগুলো কূলে ফিরে আসতে শুরু করেন। কিন্তু কুতুবদিয়ার পশ্চিমে সকাল ৮টা থেকে ৯টায় হঠাৎ উত্তাল ঢেউয়ে ১০টিরও অধিক মাছ ধরার ট্রলার মাঝি-মাল্লাসহ ডুবে যায়। এ সময় ট্রলারের শ্রমিকরা অন্যান্য নৌযানে করে কূলে ফিরতে পারলেও ডুবে যাওয়া ৩০ জন শ্রমিকের এখনও খোঁজ:
আরও পড়ুন
স্বামী-স্ত্রীর যে সমস্যায় কখনোই বাচ্চা হবে না

স্বামী-স্ত্রীর যে সমস্যায় কখনোই বাচ্চা হবে না

দাম্পত্য জীবনে সন্তান আসে আশীর্বাদ হয়ে। একটি পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে সেতুবন্ধন হচ্ছে সন্তান। সন্তান এক স্বর্গীয় উপহার। সন্তান প্রত্যেক দম্পতির স্বপ্ন। সন্তান না থাকলে স্বামী-স্ত্রী একটি নির্দিষ্ট সময়ের পর যেমন দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, তেমনি সামাজিক ভাবেও নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হন। শুধু তারাই জানেন স্বপ্নভঙ্গের এ বেদনা কতটা অসহনীয়। স্বামী-স্ত্রীর যে সমস্যা থাকলে কখনোই বাচ্চা হবে না-এ বিষয়ে পরামর্শ দেন স্ত্রী ও প্রসূতি রোগ ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদা বেগম এবং বন্ধ্যত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ডা. টি এ চৌধুরী। বন্ধ্যত্ব নিয়ে আমাদের সমাজে বেশ কিছু ভুল ধারণা আছে। বিশেষ প্রতিবেদনে দেখা গেছে, ৪০ শতাংশ নারী গর্ভধারণ সমস্যাতে ভুগে থাকেন। বিশ্বে হাজার হাজার:
আরও পড়ুন
হারের পর নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প

হারের পর নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হার মেনে নিতে পারেননি তিনি। তাই ফল পাল্টানোর চেষ্টা করেছিলেন এই সাবেক প্রেসিডেন্ট। এই অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। গত চার মাসে সব মিলিয়ে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। তদন্তে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নিয়োগকৃত বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ। তিনি গতকাল মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ২০২১ সালের ৬ জানুয়ারির হামলাটি আমেরিকার গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত ছিল। তিনি জানান, ৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ৬ জন অজ্ঞাত ষড়যন্ত্রকারীকে অভিযুক্ত করা হয়েছে। যার মধ্যে চারজন হলেন আইনজীবী,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.