পাঁচ বছর পর রিয়ালের বিপক্ষে জুভেন্টাসের জয়

শেয়ার

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম এখনো শুরু হয়নি। এখনো খোলা আছে দলবদলের বাজার। নিজেদের সাধ্যমত পছন্দের ফুটবলারকে কিনে দল ভারী করতে ব্যস্ত ক্লাবগুলো। তবে এরই মধ্যে শুরু হয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতি।

এর অংশ হিসেবেই আয়োজিত হচ্ছে বিভিন্ন প্রীতি ম্যাচের। তারই ধারাবাহিকতায় স্প্যানিশ জায়ান্ট রিয়ালের বিপক্ষে মাঠে নামে জুভেন্টাস। যেখানে পাঁচ বছর পর মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে ইতালিয়ায়ন ক্লাবটি।

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় জুভেন্টাস। ম্যাচের ৪৮ সেকেন্ডে ময়েস কিনের গোলে এগিয়ে যায় জুভেরা। ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিমোথি উইয়াহ স্কোর শিটে নাম তুললে ব্যবধান দ্বিগুন করে তুরিনের ক্লাবটি। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। ৩৮ মিনিটে পায় প্রথম গোলের দেখা। ফলে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় আনচেলোত্তির দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া রিয়াল করে একের পর এক আক্রমণ করে। কিন্তু, অন টার্গেটে ৭টি আর অফ টার্গেটে ১১টি শট নিয়েও কাঙ্খিত গোলের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। উল্টো ম্যাচের একেবারে শেষ মিনিটে আবারও গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন ডুসান ভ্লাহোভিচ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

ফলে বেনজেমার বিদায়ের পর স্ট্রাইকারের অভাবটা ভালো ভাবেই টের পাচ্ছে মাদ্রিদ। কেননা প্রাক-মৌসুমে টানা দুই ম্যাচ হারল লস ব্লাঙ্কোসরা। আগামী ১২ আগস্ট লা লিগার নতুন মৌসুমের প্রথম দিনেই বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.