আত্মসাতকৃত টাকা সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দল্টা ডিগ্রী কলেজের এ.এ.এম মোস্তাক আহমেদের বিরুদ্ধে একই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক (ইস, ইতিহাস ও সংস্কৃতি) ও উপাধ্যক্ষ পদে থেকে গত ৯ বছর যাবত দুইটি পদের বেতন উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৭আগষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চল কুমিল্লার পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী স্বাক্ষরিত এ.এ.এম মোস্তাক আহমেদ উত্তোলনকৃত টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়ার জন্য একটি চিঠি প্রেরণ ও কলেজ গভর্নিং বডির সভাপতিকে অনুলিপি দেয়া হয়। এর পুর্বে গত ১৩ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার উপ পরিচালক হাবিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে দল্টা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ এ.এ.এম মোস্তাক আহমেদের (ইনডেক্স ৪১৪৪৭৭):
