শীর্ষ নিউজ

নবীপুরে দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের ঢেউটিন বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান সোহেল

নবীপুরে দুর্যোগ ও ত্রান অধিদপ্তরের ঢেউটিন বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান সোহেল

বদিউজ্জামান (বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মাধ্যমে দুই বান ঢেউটিন বিষ্ণুপুরের একটি পরিবারকে ঘর নির্মাণের জন্য প্রদান করেন ৯ নং নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন (সোহেল) ।
আরও পড়ুন
ডেঙ্গু মশা নিধনে স্প্রে বিতরণ করেন কাদের মির্জা

ডেঙ্গু মশা নিধনে স্প্রে বিতরণ করেন কাদের মির্জা

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ ডেঙ্গু মশক নিধন কর্মসূচির আওতায় কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৫১টি মসজিদ ও ৪টি মন্দিরে ২৯ আগস্ট সকালে মশক নিধন স্প্রে বিতরণ করেন নোয়াখালী বসুরহাট পৌরসভার বার বার নির্বাচিত মেয়র সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
আরও পড়ুন
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লক্ষীপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লক্ষীপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত

লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সামাদ স্কুল মোড়ে এ হামলার ঘটনা ঘটে। দালালবাজার ডিগ্রি কলেজের ছাত্র তানজীদ আহমেদ রিয়ান বন্ধুদের সঙ্গে মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। রিয়ান প্রতারণা করে লক্ষ্মীপুর সরকারি কলেজে নিয়মিত ক্লাস করতো বলে জানা গেছে। অভিযুক্ত রিয়ান দালালবাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালুহাজী সড়কের প্রবাসী শামীমের ছেলে। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের পোশাক পরে প্রতারণার মাধ্যমে:
আরও পড়ুন
ইবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ইবি রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ইবি সংবাদদাতা: ‘ডেঙ্গু সম্পর্কে জানবো, নিরাপদ থাকবো’ এই প্রতিপাদ্য নিয়ে রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোটার‌্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর চলমান ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেলের সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর ও সহকারী শিক্ষক নাজমুল ফিরোজ সাগর। ক্যাম্পেইনে প্রধান আলোচক:
আরও পড়ুন
রামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ।ক।ম রুহুল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র ও এমপির স্থানীয় প্রতিনিধি বেলাল আহমেদ, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমদাদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্ধ, পৌরসভার কাউন্সিলরবৃন্ধ, জেলা পরিষদের সদস্য:
আরও পড়ুন
ছাত্রকে নির্যাতনের পর ছাড়পত্র দেওয়ায় দুই শিক্ষক কারাগারে

ছাত্রকে নির্যাতনের পর ছাড়পত্র দেওয়ায় দুই শিক্ষক কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রকে বেত্রাঘাতের পর ছাড়পত্র (টিসি) দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল (কমলনগর) আদালতের বিচারক তারেক আজিজ এ নির্দেশ দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক রেজাউল করিম। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রকে বেত্রাঘাতের পর ছাড়পত্র (টিসি) দেওয়ার ঘটনায় ওই দুই শিক্ষক উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আগামীকাল

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা এ সম্মেলনে যোগ দেন। সম্মেলন শেষে গতকাল রোববার সকাল ৮টা ৩১ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
ফিটনেস প্রমাণ করতে দুই সপ্তাহ পেলেন উইলিয়ামসন

ফিটনেস প্রমাণ করতে দুই সপ্তাহ পেলেন উইলিয়ামসন

দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। তবে গত আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের সবচেয়ে বড় দুশ্চিন্তা অধিনায়ক কেইন উইলিয়ামসনকে নিয়ে। গত এপ্রিলে আইপিএল খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন এই ব্যাটার। তখনই তার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা ছিল, যা এখনও কাটেনি।  তবে সময়ের চেয়ে দ্রুতই ফিট হয়ে উঠছেন উইলিয়ামসন। ফিটনেস প্রমাণ করতে আর দুই সপ্তাহ সময় পেলেন তিনি। এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। তিনি বলেন, 'এখন থেকে আর সপ্তাহ দুয়েক আছে আমাদের দল ঘোষণা করার জন্য। আমরা তাকে সবটুকু সুযোগই দিতে এবং এই সময়ের পুরোটা কাজে লাগাতে চাই। সে এখন পুরোপুরি পুনর্বাসনের মধ্যে আছে। নেটে ব্যাটিং করছে, যা দারুণ ব্যাপার। বেশ ভালোভাবেই অগ্রগতি:
আরও পড়ুন
রাজশাহীতে কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

রাজশাহীতে কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় কোটি টাকার হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার র‍্যাব-৫ রাজশাহী সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্ত এলাকার দিয়াড় মানিকচক গ্রামের ওই বাড়ি থেকে এ হেরোইন উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক তহুরুল ইসলামকে (২৩) আটক করা হয়। র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তহুরুলের বসতবাড়ির প্রায় তিন ফুট নিচে এক কেজি ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় বাড়ি থেকে কৌশলে একজন পালিয়ে যায়। তিনি আরও বলেন, ভারত থেকে হেরোইন পাচার করে এনে বাড়িতে রাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আর হেরোইনসহ তহুরুলকে আটক:
আরও পড়ুন
ইসলামপুর দাখিল মাদ্রাসা’র নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি কিরণ

ইসলামপুর দাখিল মাদ্রাসা’র নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি কিরণ

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৫ নং শরীফপুর ইউনিয়নের ইসলামপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। ২৮ আগস্ট বিকালে নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আইকন ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত্যাগী নেতা নুর হোসেন মাসুদ। বক্তব্য রাখেন দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন ( বাদল),উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারী,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মাওলানা এম. এ. বাকী। আরো উপস্হিত ছিলেন ১৫ নং শরীফপুর ইউপি চেয়ারম্যান নোমান:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.