মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ১৫ নং শরীফপুর ইউনিয়নের ইসলামপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। ২৮ আগস্ট বিকালে নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আইকন ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত্যাগী নেতা নুর হোসেন মাসুদ। বক্তব্য রাখেন দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন ( বাদল),উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট আখতারুজ্জামান আনসারী,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মাওলানা এম. এ. বাকী। আরো উপস্হিত ছিলেন ১৫ নং শরীফপুর ইউপি চেয়ারম্যান নোমান ছিদ্দিকী।
ইসলামপুর দাখিল মাদ্রাসা’র নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি কিরণ
