শীর্ষ নিউজ

‌‘হায়দার’ সিনেমায় কেন পারিশ্রমিক পাননি শাহিদ?

‌‘হায়দার’ সিনেমায় কেন পারিশ্রমিক পাননি শাহিদ?

২০০৩ সালে অভিনেতা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন শাহিদ কাপুর। তার আগে অবশ্য ‘দিল তো পাগল হ্যায়’, ‘তাল’-এর মতো ছবিতে কারিশমা কাপুর, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের মতো তারকাদের ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করেছেন। অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হওয়া সত্ত্বেও বলিউডে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা পাননি শাহিদ। নিজের পরিশ্রমের মাধ্যমে বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। আদ্যোপান্ত প্রেমের ছবি ‘ইশ্‌ক’-এ অভিনেতা হিসেবে অভিষেক হয় তার। প্রথম দিকে ‘জব উই মেট’-এর মতো রোমান্টিক ছবির সুবাদে বলিউডে ‘চকোলেট বয়’ তকমা পেলেও সময়ের সঙ্গে নিজেকে বার বার ভেঙেছেন ও গড়েছেন শাহিদ। অভিনয় করেছেন ‘কামিনে’, ‘হায়দার’-এর মতো ছবিতেও। ক্রমশ নিজের জাত চিনিয়েছেন অভিনেতা। নিজের:
আরও পড়ুন
সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারের সাথে ইসির কর্মশালা অক্টোবরে

সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারের সাথে ইসির কর্মশালা অক্টোবরে

অক্টোবরের প্রথম সপ্তাহে সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারের সাথে ইসির কর্মশালা হবে। আজ রবিবার এ কথা জানিয়েছেন ইলেকশন কমিশনার ব্রিগে. জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। ইসি সূত্র জানায়, এই কর্মশালার সম্ভাব্য তারিখ ৪ অক্টোবর। আজ ইসি ভবনে ইলেকশন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, ‘অবাধ ভোটাধিকার প্রয়োগ জনগণের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ মৌলিক মানবাধিকার। দীর্ঘ সময় ধরে দেশের নির্বাচন ব্যবস্থায় অনিয়ম ও কারচুপির বিভিন্ন মহলের অভিযোগসহ কালোটাকা ও পেশি শক্তির কারণে অবাধ ভোটাধিকার হরণ বা ব্যহত হয় বলে অধিকাংশদের ধারণা। এটা কখনো প্রত্যাশিত হতে পারে না। এমন বিরূপ বাস্তবতাকে প্রতিহত করতে প্রার্থী তার স্বার্থে ভোটকেন্দ্রের প্রতিটি বুথের জন্য একজন করে:
আরও পড়ুন
ভারতের বিরুদ্ধে পশ্চিমাদের নিয়ে জোট গঠন করতে চায় পাকিস্তান

ভারতের বিরুদ্ধে পশ্চিমাদের নিয়ে জোট গঠন করতে চায় পাকিস্তান

কানাডায় শিখ নেতা হত্যার পরিপ্রক্ষিতে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ভারতের বিরুদ্ধে জোট গঠনের আহ্বান জানিয়েছেন।   নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তার দেশও ‘রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের’ শিকার হয়েছে এবং ওই সব সন্ত্রাসবাদে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ বিভিন্ন বৈশ্বিক ফোরামের কাছে প্রদান করা হয়েছে। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের পর সম্ভবত এটি এই ধরণের প্রথম ঘটনা যেখানে একটি এশিয়ান দেশ পশ্চিমা মাটিতে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর প্রভাব পশ্চিমা দেশগুলোতে অনুভূত হচ্ছে। তারা এখন বুঝতে পেরেছে যে ভারত কীভাবে তার খ্রিস্টান, শিখ এবং মুসলমানদের মত সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছে। তিনি বলেন, কানাডায় শিখ নেতার হত্যাকাণ্ড পশ্চিমাবিশ্বকে নাড়া দিয়েছে এবং এতে ভারতের সম্পৃক্ততা:
আরও পড়ুন
গরমে বিভিন্ন রোগ থেকে যেভাবে মুক্ত থাকবেন

গরমে বিভিন্ন রোগ থেকে যেভাবে মুক্ত থাকবেন

বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তনের কারণে শুধু শীতকাল ছাড়া বছরের পুরেটা সময়ই অতিরিক্ত গরম অনুভূত হয়। এই গরমে বিভিন্ন রোগের উপদ্রব দেখা যায়। তাই এসব রোগ থেকে কীভাবে মুক্ত থাকবেন তার কিছু উপায় নিম্নে দেয়া হলো। * প্রচুর পানি পান করুন এবং নিজেকে হাইড্রেটেড রাখতে বাড়িতে এবং ভ্রমণের সময় ডাবের জল এবং লেবুর শরবত পান করুন। সারাদিনে কমপক্ষে ১০-১২ গ্লাস তরল পান করুন। * ঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরুন। * ভ্রমণের সময় বা বহিরঙ্গন কার্যকর্মের সময় ভারী পরিশ্রম এড়িয়ে চলুন; প্রয়োজনে ছায়াস্থানে বিশ্রাম করুন। * সূর্যের রশ্মির কারণে রোদে পোড়া হলে আরামের জন্য বরফের প্যাক এবং ব্যথা উপশমকারী মলম প্রয়োগ করুন। *:
আরও পড়ুন
চূড়ান্ত হিসাবে দেশে নদ-নদীর সংখ্যা ১০০৮

চূড়ান্ত হিসাবে দেশে নদ-নদীর সংখ্যা ১০০৮

দেশে নদ-নদীর তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। ওই তালিকায় নদ-নদীর সংখ্যা এক হাজার আটটি। আর দৈর্ঘ্য প্রায় ২২ হাজার কিলোমিটার। বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে আজ রোববার এক সেমিনারে এ তালিকা সবার জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। খুব শিগগিরই ওইসব নদ-নদীর নাম গেজেট আকারে প্রকাশের পরিকল্পনা রয়েছে নদী রক্ষা কমিশনের। একই সঙ্গে নদীর সংজ্ঞাও চূড়ান্ত করতে চায়। নদী রক্ষা কমিশনের একাধিক কর্মকর্তা জানান, গেজেট আকারে প্রকাশ করতে পারলে এসব নদী বাঁচানো ও সুরক্ষার পথ কিছুটা হলেও সুগম হবে। তারা আরও জানান, আরও কিছু নদ-নদীর তথ্য যাচাই-বাছাই চলছে। নদী রক্ষা কমিশনের তালিকায় থাকা কিছু নদীর বিষয়ে আপত্তিও রয়েছে। ওইসব আপত্তি:
আরও পড়ুন
ভারতের ভিসা পায়নি বাবররা; আইসিসির হস্তক্ষেপ কামনা পিসিবির

ভারতের ভিসা পায়নি বাবররা; আইসিসির হস্তক্ষেপ কামনা পিসিবির

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হতে আর দিন দশেক বাকি। কিন্তু এখনো নাকি ভারতে যাওয়ার ভিসাই পায়নি পাকিস্তান দল! খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান দল এখন টেনশনে পড়ে গেছে। এমনিতেই দুই দেশের বৈরি সম্পর্ক; তার ওপর ভিসা জটিলতা তৈরি হলে বাবর আজমদের বিশ্বকাপ খেলাই কঠিন হয়ে যাবে। তাই বিষয়টি সমাধানের জন্য আইসিসির হস্তক্ষেপ কামনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।   বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তান দলের পরিকল্পনা ছিল, ভারতে যাওয়ার আগে দলের সংহতি বাড়াতে সবাই মিলে দুবাইয়ে ছুটির মেজাজে দুই:
আরও পড়ুন
মিয়ানমারে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারের ইয়াঙ্গুন ও আশপাশের এলাকাগুলোয় চার দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূতাত্ত্বিক গঠনের কারণে দেশটিতে প্রায়েই ভূমিকম্প আঘাত হানে।
আরও পড়ুন
লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ জন উদ্ধার

লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ জন উদ্ধার

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনা সদস্যরা।  রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর এএফপির। বিবৃতিতে বলা হয়েছে, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।’ নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এ অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি।সাগরপথে সাইপ্রাস থেকে:
আরও পড়ুন
ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের পার্শ্ব ও দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগদান শেষে  শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এসে পৌঁছেছেন। তিনি নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটন ডিসিতে সন্ধ্যা ৬টায় এসে পৌঁছান। ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধানমন্ত্রী শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কে তার আবাসস্থল দ্য লোটে থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩:
আরও পড়ুন
বিএমজিটিএ লক্ষীপুর জেলার রামগতি উপজলার ২য় সম্মেলন

বিএমজিটিএ লক্ষীপুর জেলার রামগতি উপজলার ২য় সম্মেলন

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন লক্ষীপুর জেলা শাখার রামগতি উপজেলা ২য় সম্মেলন রামগতি আলেকজান্ডার কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে জেলা অর্থ সম্পাদক মো: শাহাদাত উল্লাহর উপস্থাপনায়  উপজেলা সভাপতি মো: মাহতাব উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি মোহাম্মদ আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক  ফিরোজ আলম , বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন হাবিবুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক ,বিএমজিটিএ লক্ষীপুর জেলা । শাহাদাত উল্লাহ,অর্থ সম্পাদক,বিএমজিটিএ লক্ষীপুর জেলা । মাস্টার আবুল কাশেম,সভাপতি,বিএমজিটিএ, কমল নগর উপজেলা। .ফিরোজ কবির, ,প্রচার সম্পাদক, বিএমজিটিএ ,লক্ষীপুর জেলা খোরশেদ আলম,গন সংযোগ বিষায়ক সম্পাদক, বিএমজিটিএ ,লক্ষীপুর জেলা কামাল হোসেন,সভাপতি,সদর উপজেলা( পূর্ব) বিএমজিটিএ ,লক্ষীপুর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.